Home About-us Privacy Policy Contact-us Services

খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণে থাকছে ভয়েস কল করার সুবিধা!

By

ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চ্যাট করার বিষয়টি এখন দারূন জনপ্রিয়। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভয়েস কল করার অপশন পেতেও ব্যবহারকারীদের ব্যাপক আগ্রহ রয়েছে। সম্প্রতি রেডিট-এ প্রকাশিত একটি স্ক্রিনশট তাদের সেই দীর্ঘদিনের প্রত্যাশাকে পূরণের ইঙ্গিত দিয়েছে। প্রদর্শিত ছবিতে হোয়াটসঅ্যাপে ভয়েস কল করার সুবিধা যোগ করার প্রমাণ আছে, তেমনি আছে এর সার্বিক ডিজাইনে উন্নততর পরিবর্তন আনার প্রমাণ।
আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই অ্যান্ড্রয়েড অ্যাপে সহজতর কলিং ফিচার ব্যবহার করা যাবে। তবে এর জন্য কিছু দিন অপেক্ষা করতেই হচ্ছে কারণ হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি এখনো গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না। এর জন্যে আগ্রহীদেরকে আলাদাভাবে হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটথেকে এপিকে ডাউনলোড করতে হবে। ১৮.৫২ মেগাবাইট আকারের ফাইলটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ২.১ বা তার পরবর্তী সংস্করণ প্রয়োজন হবে। অবশ্য ভয়েস কল করতে চাইলে প্রয়োজন হবে অ্যান্ড্রয়েড ৪.৪ অথবা অ্যান্ড্রয়েড ৫।
বর্তমানে হোয়াটসঅ্যাপের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪৫০ মিলিয়নের বেশি। অথচ মাত্র ৯ মাস আগেও এ সংখ্যা ছিল মাত্র ২০০ মিলিয়ন। অল্পদিনের মধ্যেই এই নতুন ভার্সনটি গুগল প্লে স্টোরে পাওয়া গেলে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা আরো দ্রুত গতিতে বেড়ে যাবে এমনটি প্রত্যাশা করা নিশ্চয়ই অমূলক নয়।
Read More

এবার গ্রামীণফোন দিচ্ছে কিস্তিতে আইফোন ৬ কেনার সুযোগ

By

ইন্সটলমেন্টের মাধ্যমে আইফোন ৬ ও ৬ প্লাস
কেনার সুযোগ নিয়ে আসছে দেশের শীর্ষ
মোবাইল অপারেটর গ্রামীণফোন।

বিনামূল্যে সিমসহ গ্রামীণফোনের
স্পেশাল প্যাকেজের আরো কিছু সুবিধাসহ
এ সেট কিনতে পারবেন ক্রেতারা।

গ্রামীণফোন সূত্রে জানা গেছে, আইফোন
৬ ও ৬ প্লাস হ্যান্ডসেট
পেতে আগামী শুক্রবার থেকে অগ্রিম
বুকিং নেবে গ্রামীণফোন।

বুকিং দেওয়া গ্রাহকরা ২০ নভেম্বর
থেকে সেটগুলো কিনতে পারবেন।

তবে কত মাসের
ইন্সটলমেন্টে কেনা যাবে সে বিষয়ে বিস্তারিত
জানা যায়নি। এ সম্পর্কে গ্রামীণফোনের
এক কর্মকর্তা বলেন, বিষয়টি চমক
হিসেবে রাখতে এখনই বিস্তারিত
বলা যাচ্ছে না।

সূত্র জানায়, আইফোন ৬ ও ৬ প্লাস হ্যান্ডসেট
বুকিংয়ের পর গ্রাহকরা গ্রামীণফোন
সেন্টার থেকে তা কিনতে পারবেন।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব
এক্সটার্নাল কমিউনিকেশন সৈয়দ তালাত
কামাল বাংলানিউজকে বলেন,
গ্রামীণফোনের মাধ্যমে আইফোন ৬ ও ৬
প্লাস কিনলে প্রোমোশনাল অফার
হিসেবে কিছু স্পেশাল প্যাকেজের
সুবিধা দেওয়া হবে।

তবে গ্রামীণফোন সূত্রে জানা গেছে,
গ্রামীণফোনে বুকিং দিয়ে আইফোন ৬ ও ৬
প্লাস কিনলে ফ্রি ইন্টারনেট প্যাকেজ,
বিনামূল্যে সিম পাবেন ক্রেতারা।

বাজারে অনেকভাবে হ্যান্ডসেট আসছে।

এক্ষেত্রে গ্রামীণফোনের
মাধ্যমে কিনলে অরিজিনাল সেটটিই
পাবেন ক্রেতা।

Read More

লেবুর খোসার নানা ব্যবহার! অবশ্যই দরকারি। দেখুন

By

লেবু খাওয়ার পর এর খোসা সাধারণত
ফেলেই দেয়া হয়। কিন্তু নিত্যদিন
সংসারের বহু কাজে এর ব্যবহার
জানলে আগের ফেলে দেয়া লেবুর
খোসার জন্য হয়তো আফসোসই করবেন আপনি।

লেবু বা এই গোত্রীয় ফল যেমন, কমলা,
মাল্টা এগুলির খোসা ঘরের নানান
কাজে ব্যবহার করা যায়।

পানি ফ্রিজে রাখার আগে তাতে ছোট্ট
এক টুকরো লেবুর খোসা দিয়ে রাখুন।
খাবার পানি হবে লেবুর সুগন্ধে সুবাসিত।
ঠাণ্ডা এক গ্লাস পানিতে লেবুর ঘ্রাণ দূর
করে দিবে শরীর ও মনের ক্লান্তি।

এক হাড়ি পানিতে লেবুর
খোসা দিয়ে হালকা আঁচে চুলায়
বসিয়ে রাখুন। সমস্ত
বাড়িতে আলাদা করে এয়ার ফ্রেশনারের
দরকার পড়বে না। লেবুর খোসাই আপনার
ঘরে ছড়াবে প্রাকৃতিক সুগন্ধি।

এছাড়া রান্নাঘরের চিনির কৌটায়
রেখে দিতে পারেন এক টুকরো লেবুর
খোসা। এর
ফলে চিনি থাকবে একেবারে ঝরঝরে।
চিকেন রোস্ট রান্নার সময় খাবারে লেবুর
সুঘ্রাণ পেতে দুই-এক টুকরো লেবুর
খোসা দিতে পারেন। সুঘ্রাণের
পাশাপাশি খাবারও হবে সুস্বাদু।

মুখের দুর্গন্ধ দূর করতে জুড়ি নেই লেবু
বা কমলার খোসার। প্রতিদিন
সকালে খালি পেটে এবং কিছুক্ষণ পরপর
সারাদিন লেবু বা কমলার
খোসা চিবাতে পারেন। এতে যেমন
আপনার
মাড়ি ভালো থাকবে তেমনি নিঃশ্বাসে থাকবে প্রাকৃতিক
সজীবতা।

আলমারি বা ওয়ারড্রবকে কীটপতঙ্গ
থেকে মুক্ত রাখতেও লেবুর খোসার
জুড়ি নেই। লেবুর
শুকনো খোসা শুকিয়ে একটি ছোটো পলিপ্যাকে নিয়ে মোজা কিংবা অন্তর্বাসের
ড্রয়ারে রেখে দিন। দুর্গন্ধ তো দূর হবেই,
সাথে সাথে আপনার পোশাক হবে দারুণ
সুরভিত।

Read More

লেবুর খোসার নানা ব্যবহার! অবশ্যই দরকারি। দেখুন

By

লেবু খাওয়ার পর এর খোসা সাধারণত
ফেলেই দেয়া হয়। কিন্তু নিত্যদিন
সংসারের বহু কাজে এর ব্যবহার
জানলে আগের ফেলে দেয়া লেবুর
খোসার জন্য হয়তো আফসোসই করবেন আপনি।

লেবু বা এই গোত্রীয় ফল যেমন, কমলা,
মাল্টা এগুলির খোসা ঘরের নানান
কাজে ব্যবহার করা যায়।

পানি ফ্রিজে রাখার আগে তাতে ছোট্ট
এক টুকরো লেবুর খোসা দিয়ে রাখুন।
খাবার পানি হবে লেবুর সুগন্ধে সুবাসিত।
ঠাণ্ডা এক গ্লাস পানিতে লেবুর ঘ্রাণ দূর
করে দিবে শরীর ও মনের ক্লান্তি।

এক হাড়ি পানিতে লেবুর
খোসা দিয়ে হালকা আঁচে চুলায়
বসিয়ে রাখুন। সমস্ত
বাড়িতে আলাদা করে এয়ার ফ্রেশনারের
দরকার পড়বে না। লেবুর খোসাই আপনার
ঘরে ছড়াবে প্রাকৃতিক সুগন্ধি।

এছাড়া রান্নাঘরের চিনির কৌটায়
রেখে দিতে পারেন এক টুকরো লেবুর
খোসা। এর
ফলে চিনি থাকবে একেবারে ঝরঝরে।
চিকেন রোস্ট রান্নার সময় খাবারে লেবুর
সুঘ্রাণ পেতে দুই-এক টুকরো লেবুর
খোসা দিতে পারেন। সুঘ্রাণের
পাশাপাশি খাবারও হবে সুস্বাদু।

মুখের দুর্গন্ধ দূর করতে জুড়ি নেই লেবু
বা কমলার খোসার। প্রতিদিন
সকালে খালি পেটে এবং কিছুক্ষণ পরপর
সারাদিন লেবু বা কমলার
খোসা চিবাতে পারেন। এতে যেমন
আপনার
মাড়ি ভালো থাকবে তেমনি নিঃশ্বাসে থাকবে প্রাকৃতিক
সজীবতা।

আলমারি বা ওয়ারড্রবকে কীটপতঙ্গ
থেকে মুক্ত রাখতেও লেবুর খোসার
জুড়ি নেই। লেবুর
শুকনো খোসা শুকিয়ে একটি ছোটো পলিপ্যাকে নিয়ে মোজা কিংবা অন্তর্বাসের
ড্রয়ারে রেখে দিন। দুর্গন্ধ তো দূর হবেই,
সাথে সাথে আপনার পোশাক হবে দারুণ
সুরভিত।

Read More

রবির বান্ডেল অফারে গ্যালাক্সি আইস নেক্সট ফ্রি

By

রবির নতুন বান্ডেল
অফারে স্যামসাংয়ের
নতুন গ্যালাক্সি আইস নেকস্ট
স্মার্টফোন মিলবে বিনামূল্যে।

বুধবার
দুপুরে রাজধানীর সিক্স সিজনস
হোটেলে এ রবি-
স্যামসাং বাল্ডেল
অফারের
ঘোষণা দেবে অপারেটরটি।

নতুন স্মার্টফোনটির মূল্য ৮ হাজার
৯০০
টাকা। রবির গ্রাহকরা বাল্ডেল
অফারে স্মার্টফোনটির দামের
সমমূল্যের টকটাইম ও ডাটা কিনবেন।

আর
তাতেই
বিনামূল্যে থাকছে গ্যালাক্সি আইস
নেক্সট।

অথবা স্মার্টফোনটি কিনলে এর
দামের সমপরিমান টকটাইম ও
ডাটা পাওয়া যাবে বিনামূল্যে।

গ্যালাক্সি আইসে রয়েছে ৪
ইঞ্চি ডিসপ্লে যা ২৩৩ পিপিআই
বিশিষ্ট। এর ইন্টারনাল মেমেরি ৪
গিগাবাইট
যা মাইক্রো এসডি কার্ডের
মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত
বৃদ্ধি করা যাবে। রয়েছে ৫১২
গিগাবাইট র্যাম ।

ছবি তোলার জন্য
সামনে রয়েছে ৩.১৫
মেগাপিক্সেল
ক্যামেরা এবং সেলফি ও
ভিডিও চ্যাটের জন্য
সামনে রয়েছে ভিজিএ
ক্যামেরা।

রয়েছে ১.২ গিগাহাটর্জ কটেক্স এ৭
প্রসেসর।
অপারেটিং সিস্টেম
হিসেবে ব্যবহার
করা হয়েছে অ্যান্ড্রয়েড কিটক্যাট।

রয়েছে ১৫০০ মিলি অ্যাম্পিয়ার
ব্যাটারি। এই স্মার্টফোনটির
সাহায্যে থ্রিজি ভিডিও
কলিং করা যাবে।

Read More

বন্ধ থাকা রবি সিমে পাচ্ছেন 1GB সহ আরো অনেক কিছু ।

By

আস্সালামু আলাইকুম । কেমন আছেন
সবাই ।

রবি আবারো দিচ্ছে 5 Star অফার ।

আপনার বন্ধ
থাকা রবি সিমে ১১টাকা রিচার্জ
করেই পাবেন ।

১। স্বল্প খরচে কথা বলতে ।

২। ৫ পয়সা SMS

৩। এবং 1GB ফ্রি ডাটা ।

আপনি অফারটা পাবেন
কি না সেটা দেখতে Msg
অপশনে গিয়ে
A লিখে একটা স্পেস দিয়ে আপনার
নম্বরটা লিখে পাঠিয়ে দিন ।

8050 নম্বরে ।

১। DATA এর মেয়াদ ৩ দিন ।

২। বাকি গুলা ১১ দিন ।

ভালো থাকবেন আর ।

Read More

বাংলাদেশে আঞ্চলিক অফিস করবে ফেসবুক

By
পৃথিবীর সব থেকে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার বাংলাদেশে তাদের আঞ্চলিক অফিস করতে যাচ্ছে। এ দেশে মূলত সেলস অফিস খোলার মাধ্যমে ফেসবুক বিভিন্ন বিজ্ঞাপন সেবা বিক্রি করবে। এদিকে গত শনিবার ফেসবুকের সদর দফতর পরিদর্শন শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেসবুক পরিচালকদের বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানিয়েছেন। পরিদর্শন শেষে ফেসবুকের হেড অব পলিসি প্রোগাম লিসা ফস্টার ও ফেসবুকের উর্ধ্বতন কর্মকর্তারাদের সাথে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিদল। বৈঠকে বাংলা ভাষায় ফেসবুক, বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপন ও স্থানীয়ভাবে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে লোকাল অ্যাপ্লিকেশন তৈরি করে দেশের তরুণ প্রজন্মের জন্য জনপ্রিয় অনলাইন সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুক-এ শিক্ষা সহায়ক টুলস প্রচলনের আহ্বান জানান বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে ১৭ মে, শনিবার আমেরিকার সিলিকন ভ্যালিতে অবস্থিত ফেসবুকের সদর দফতর পরিদর্শন শেষে আনুষ্ঠানিক বৈঠকে এই প্রস্তাব তুলে ধরেন বিসিএস সভাপতি ও কম্পিউটার সোর্স ব্যবস্থাপনা পরিচালক এএইচএম মাহফুজুল আরিফ এবং বেসিস সভাপতি ও এখনই ডটকম প্রধান নির্বাহী শামীম আহসান। সফররত বিসিএস সভাপতি মাহফুজুল আরিফ জানিয়েছেন, এ সময় বিসিএস পরিচালক আলী আশফাক, ড্যাফোডিল কম্পিউটার্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. সবুর খান, বেসিস মহাসচিব রাসেল টি. আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারী সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, আউটসোর্সিংকে ফেসবুক মিডিয়ার সাথে ট্যাগ করা, এবং ফেসবুকের মাধ্যমে ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তাদের সম্পৃক্ত করে বিকিকিনির পদ্ধতি সংযুক্ত করার প্রস্তাব করা হয়। সভায় ফেসবুক বাংলাদেশে তার কার্যক্রম শুরু করলে বাংলাদেশ সরকার অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করে দেয়া হবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। ফেসবুকে বাংলাদেশের তরুণদের আগ্রহ এবং বহুমুখী ব্যবহারে বাংলাদেশে কিভাবে ফেসবুক জনপ্রিয় হচ্ছে তা তুলে ধরেন তিনি। বাংলাদেশে ফেসবুকে বর্তমানে ৩.৫ কোটি ব্যবহারকারী কাছে জানিয়ে বৈঠকে জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটিতে পৌঁছাবে। বৈঠকে ফেসবুক পরিচালকদের বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে শিগগিরই বাংলাদেশ সফর করার পাশপাশি বিসিএস ও বেসিস এর পক্ষ থেকে যৌথভাবে উপস্থাপিত প্রস্তাব পূরণে আশ্বাস দেন ফেসবুক এর হেড অব পলিসি প্রোগাম লিসা ফস্টার। বর্তমানে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ইউএস-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিটে এই তিনজনসহ বিশিষ্ট আইটি ব্যবসায়ি ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ, বেসিসের ১৫টি কোম্পানিসহ বাংলাদেশের অর্ধশত শীর্ষ আইসিটি ব্যবসায়ী ও কোম্পানির প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) এবং দ্য ইন্দাস এন্টারপ্রাইজ (টাই) প্রতিবছর এ সামিটের আয়োজন করে থাকে। এদিকে একটি অনলাইন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর জন্য ইতোমধ্যে কান্ট্রি ম্যানেজার নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্বজুড়ে সাড়া জাগানো মাধ্যমটি। ফেসবুকের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এমন একটি সূত্র কার্যালয় খোলার বিষয়টি নিশ্চিত করেছে। সিলিকন ভ্যালিভিত্তিক প্রতিষ্ঠানটি বাংলাদেশে গুগলের পরামর্শক কাজী মনিরুল কবিরের সঙ্গেও যোগাযোগ করেছে বলে জানা গেছে। অন্যদিকে নিজে থেকে আগ্রহী হয়েও অনেকে কান্ট্রি ম্যানেজারের দায়িত্ব পেতে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। ফেসবুকের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মনিরুল কবির জানান, বিশ্বখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যমটির পক্ষ থেকে বাংলাদেশ কার্যালয়ের দায়িত্ব নিতে সম্প্রতি তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি এখনও যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেননি বলে উল্লেখ করেন। গত বছর গুগল বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। পরামর্শক হিসাবে নিয়োগ দেয় গ্রামীণফোনের সাবেক প্রধান যোগাযোগ কর্মকর্তা মনিরুল কবীরকে। নিজস্ব কার্যালয় থাকলে বিজ্ঞাপন থেকে আয় আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে মার্কিন এ প্রতিষ্ঠানটি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন ব্যবসায়িক সম্ভাবনাময় দেশগুলোতে সেলস অফিস নেওয়ার পরিকল্পনা করেছে ফেসবুক। ইতোমধ্যে হংকংয়ে একটি সেলস অফিস চালু করা হয়েছে, যেখানে ৩০-৪০ জন কর্মী কর্মরত আছেন। এ ছাড়া গত সপ্তাহে চীনে কার্যালয় খোলার কার্যক্রম শুরুর কথা জানিয়েছে স্বল্পতম সময়ে দুনিয়া জুড়ে সামাজিক যোগাযোগে চমক জাগানো প্রতিষ্ঠানটি। তবে ফেসবুক ২০১০ সালের ১৫ মার্চ থেকে পৃথিবীর দেশে দেশে আঞ্চলিক অফিস করার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। ওইদিন ফেসবুকের অফিসিয়াল ফেসবুক পেজে এ সম্পর্কে একটি ঘোষণাও দেয়া হয়। ঘোষণাটি দেখা যাবে এই ঠিকানায়
Read More

নতুন আইফোনের বিক্রি ১০ কোটি ছাড়াবে!

By

সম্প্রতি বাজারে নতুন মডেলের দুটি আইফোন উন্মুক্ত করেছে অ্যাপল। ৯ সেপ্টেম্বর আইফোন ৬ ও আইফোন ৬ প্লাসের ঘোষণা দিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এবারে নতুন আইফোন বিক্রি ১০ কোটি ইউনিট ছাড়িয়ে যাবে। ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডারে প্রকাশিত হয়েছে এ তথ্য।
নতুন আইফোনের প্রি-অর্ডার শুরু হওয়ার পর প্রথম দিনেই ৪০ লাখ ফরমায়েশ পেয়েছে অ্যাপল। বাজার গবেষণাপ্রতিষ্ঠান ইউবিএসের বিশ্লেষক স্টিভেন মিলোনোভিচ জানিয়েছেন, প্রথম দিনে আইফোন বিক্রির সংখ্যা ২০১৪ সালের দ্বিতীয়ভাগে যে পরিমাণ আইফোন বিক্রি হবে তার ভগ্নাংশ মাত্র।
মিলোনোভিচের মতে, এ বছরের ১০ কোটি ইউনিট আইফোন বিক্রির সম্ভাবনা রয়েছে। বেশির ভাগ আইফোন ক্রেতাই তাঁদের পুরোনো আইফোন আপগ্রেড করার জন্য নতুন আইফোন কিনবেন। এ বছরে চীনেও নতুন আইফোনের চাহিদা বাড়বে বলে জানান তিনি।
৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে ৪.৭ ও ৫.৫ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত দুটি আইফোনের ঘোষণা দিয়েছে অ্যাপল। ১৯ সেপ্টেম্বর থেকে বাজারে আসছে উন্নততর স্ক্রিন রেজ্যুলেশনসহ আইফোনের বড় আকারের এই ফোন। নতুন আইফোন ৬ ও ৬ প্লাস পাওয়া যাবে ১৬, ৬৪ এবং ১২৮ গিগাবাইট সংস্করণে। আইফোন ৬-এর ১৬, ৬৪ ও ১২৮ গিগাবাইটের দাম পড়বে ১৯৯, ২৯৯ ও ৩৯৯ ডলার এবং আইফোন ৬ প্লাস-এর ১৬, ৬৪ ও ১২৮ গিগাবাইটের দাম পড়বে ২৯৯, ৩৯৯ ও ৪৯৯ ডলার।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন অ্যাপ্লিকেশন ও নানা সুযোগ-সুবিধাসহ আইফোনের এই দুটো নতুন মডেল দিয়ে হয়তো অ্যাপল ক্রেতাদের অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা ঠেকাতে পারবে।
Read More

থ্যালাসেমিয়া সম্বন্ধে কিছু কথা ।(Thalasimea)

By

বিষয়টি কেও এড়িয়ে যাবেন না ।
শুধু শেয়ার
করে সবাইকে জানিয়ে দিন ।

আমি জানি না টেকটিউনস এ এই
ধরনের লেখা প্রকাশ করার কোন
নিয়ম আছে কিনা ? তাও লিখছি ,
যদি ও এটি আমার প্রথম লেখা , কোন
ভুল হলে ক্ষমা সুন্দর
দৃষ্টিতে দেখবেন ।

তো আজকে যে বিষয়টি নিয়ে লিখছি তা হল
থ্যালাসেমিয়া । সারা বিশ্ব ১০০
মিলিয়নের
বেশি থ্যালাসেমিয়া রোগী রয়েছে
। বাংলাদেশে এর বাহক
রয়েছে এক কোটির বেশি,আর
প্রতি বছর এক লাখ শিশু এ রোগ
নিয়ে পৄথিবীতে আসে । আমাদের
দেশে এর হার ৩.৬ মিলিয়ন,প্রায় ৬
হাজার শিশু নতুন
ভাবে থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহন
করে । এটা সাধারণত জন্মের পরপরই
বা দুই থেকে চার বছর বয়সেই
বেশি দেখা যায়, তবে যারা এর
জিন বহন করে তাদের যে কোন
বয়সেই হতে পারে ।

সারা বিশ্বে অনেক ধরনের
থ্যালাসেমিয়া আছে ।
তবে বেশির ভাগ
বিজ্ঞানী প্রধানত নিম্নলিখিত
ভাগে ভাগ করেন –

১. থ্যালাসেমিয়া মেজর
যা বেশির ভাগ সময়ে জন্মের প্রথম
বছরেই হয় ।

২.
থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া যা দুই
থেকে চার বছর বয়সেই
বেশি দেখা যায়

৩. থ্যালাসেমিয়া মাইনর
বা ট্রেইট যা যে কোন বয়সেই
হতে পারে ।
এটি সাধারণত বংশগত
রক্তশূন্যতাজনিত রোগ, যা পিতা-
মাতার কাছ থেকে বংশগতির ধারক
ও বাহক জিনের
মাধ্যামে সন্তানের মধ্যে ছড়ায় ।
এদের বেশির ভাগেরই মারাক্তক
রক্তশূন্যতার জন্য নিয়মিত প্রায়
প্রতিমাসে এক থেকে একাধিকবার
রক্ত দিতে হয় । কিন্ত যাদের কিছুই
হয় না । বোনম্যারো স্টাডি ও
হিমোগ্লোবিন
ইলেকট্রোফোরেসিস পরীক্ষার
মাধ্যামে নিশ্চিত হওয়া যায় এ
সম্পর্কে ।
থ্যালাসেমিয়ার লক্ষন সমূহ :

১. রক্তে হিমোগ্লোবিন
তৈরি হলে অপূর্ণাঙ্গ
হয়ে রক্তশূন্যতা দেখা দেয় ।

২.সমস্ত শরীর ফ্যাকাসে দেখা যায়
।ত্বক হলদেটে হয়ে যায় এবং গাঢ়
রঙের প্রস্রাব হয় । অর্থাৎ জন্ডিসের
লক্ষণ দেখা দেয় ।

৩.যকৃৎ ও প্লিহা অস্বাভাবিক বড়
হয়ে পেট বড় দেখাই, শারীরিক
অবসন্নতা, ক্ষুধামন্দ, চোয়ালের হাড়
মোটা হয়ে মুখমন্ডল বিকৃতি ।

৪.লম্বায় স্বাভাবিকের
চেয়ে ছোট, স্বাভাবিকের
মতো চঞ্চলতা থাকে না,
কখনো বমি করে ।

৫.শরীরের স্বাভাবিক
বৃদ্ধি কমে যেতে থাকে ।
এবং মাত্রাতিরিক্ত দুর্বল
হয়ে পড়েন রোগী ।

যথাযথ
চিকিৎসা না হলে মারাক্তক
রক্তশূন্যতা ও অতিরিক্ত আয়রন জমা
হওয়ায় বিষক্রিয়া ৬-৮ বছরের মধ্যেই
বেশির ভাগ রোগী মৃত্যুবরণ করে ।
থ্যালাসেমিয়া হওয়ার মূল কারণ:
রক্তের সব চাইতে গুরুত্বপূর্ণ উপাদান
হচ্ছে হিমোগ্লোবিন । আমরা শ্বাস
প্রশ্বাসের সাথে যে অক্সিজেন
গ্রহন করি তা পুরো দেহে বহন
করে নিয়ে যায় রক্তের
হিমোগ্লোবিন । হিমোগ্লোবিন
তৈরী হয় দুটি প্রোটিন দিয়ে যার
নাম আলফা প্রোটিন ও
বিটা প্রোটিন । যখন এই প্রোটিন
গুলোর উৎপাদন দেহে কমে যায় তখন
দেহে হিমোগ্লোবিনের উৎপাদনও
কমে যায় ।

এবং থ্যালাসেমিয়া রোগটি দেখা দেয়
। আলফা ও বিটা প্রোটিন প্রধানত
তৈরী হয় মানুষের জীন হতে । যখন
বাবা মায়ের
জীনে থ্যালাসেমিয়ার বাহক
থাকে তখন বাবা-মায়ের কাছ
থেকে সন্তানেরা বংশানুক্রমে একই
জীন পায় । এবং তখনই মূলত
থ্যালাসেমিয়া হতে দেখা দেয় ।

সুতরাং থ্যালাসেমিয়া একটি বংশগত
রোগ । এবং এটি প্রতিরোধের
কোনো উপায় নেই ।
কারো কারো ক্ষেত্রে জীনের
ত্রুটি খুবই সামান্য
থাকে যে থ্যালাসেমিয়ার কোন
লক্ষণই দেখা যায় না ।
তারা থ্যালাসেমিয়ার রোগী নন
কিন্তু তাদেরকে থ্যালাসেমিয়ার
বাহক বলা হয় । এক্ষেত্রে কোন
চিকিৎসার প্রয়োজন হয়না । কিন্তু,
ভবিষ্যতে বিয়ের ব্যাপারে অনেক
বেশি সাবধান থাকতে হয় ।

কেননা দুইজন
থ্যালাসেমিয়া বাহকের
বিয়ে হলে সন্তানকে এই রোগ
নিয়ে জন্মাতে দেখা যায় ।
থ্যালাসেমিয়া রোগের
প্রতিরোধ : বিয়ের আগে রক্ত
পরীক্ষা করে এর
বাহককে বিয়ে না করে সহজেই
প্রতিরোধ করা যায়
অথবা বাচ্চা নেওয়ার আগে অবশ্যই
স্বামী-স্ত্রী থ্যালাসেমিয়া
রোগের বাহক
কিনা তা পরীক্ষা ( বোনম্যারো স্টাডি ও
হিমোগ্লোবিন
ইলেকট্রোফোরেসিস ) করতে হবে ।

স্বামী-স্ত্রী দুজনেই বাহক হলে সুস্থ
বাচ্চা পাওয়ার উপায় কি ?......

মায়ের গর্ভে বাচ্চা বয়স যখন ১২
হতে ১৫ সপ্তাহ (আকার দেড়/দুই
ইঞ্চি) তখন প্রাথমিক গর্ভফুল
হতে কোষকলা সৎগ্রহ (Chorionic Villus
Sampling ) বা গর্ভের বাচ্চার
চারপাশের পানি সৎগ্রহের
(Amniocentesis) মাধ্যমে ডিএনএ
পরীক্ষা করে গর্ভের
বাচ্চা থ্যালাসেমিয়া রোগ
আছে কিনা তা শতভাগ নিশ্চিত
হওয়া যায় ।

এভাবে থ্যালাসেমিয়া আক্রান্ত
সন্তানের জন্ম প্রতিরোধ করা অবশ্যই
সম্ভব ।
বাংলাদেশে এর পরীক্ষা:

যদি কারো মধ্যে এই ধরণের লক্ষণ
দেখা দেয় এবং এর সাথে অন্য
কোনো রোগের সংযোগ
না থাকে তবে দ্রুত ডাক্তারের
শরণাপন্ন হোন । প্রথমে রক্ত
পরীক্ষা করান ।
এতে যদি অ্যানিমিয়া অর্থাৎ
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ
কম থাকে তাহলে ডাক্তারের
পরামর্শে পরীক্ষা করিয়ে নিশ্চিত
হয়ে নিন এটি আসলেই
থ্যালাসেমিয়া কিনা ।
থ্যালাসেমিয়া শনাক্তকরণের জন্য
যে রক্ত পরীক্ষা করতে হবে তার
নাম হচ্ছে হিমোগ্লোবিন
ইলেকট্রোফোরেসিস । ঢাকার
বারডেম, পিজি, সি.এম.এইচ,
আইসিডিডিআরবি, কেয়ার
হাসপাতাল
এবং পদ্মা ডায়াগনস্টিক
সেন্টারে এই পরীক্ষাটি ৮০০-১০০০
টাকার মধ্যে করা হয় ।

থ্যালাসেমিয়া রোগীদের
খাওয়া যাবে না: অতিরিক্ত আয়রন
সমৃদ্ধ খাবার যেমন : কলা, কচু,
লালশাক, গরু, মহিশ, খাসির মাংস ও
কলিজা বর্জন করতে হবে

Read More

পুরো বাংলাদেশের বাজারে ছাড়া হলো ফায়ারফক্স স্মার্টফোন

By

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে ছাড়া হলো ফায়ারফক্স স্মার্টফোন। পুরোপুরি বাংলায় এ ফোন ব্যবহার করা যাবে। মজিলা ফাউন্ডেশনের তৈরি ফায়ারফক্স অপারেটিং সিস্টেমে (ওএস) চলা এ স্মার্টফোন গ্রামীণফোন ও সিম্ফনির সহযোগিতায় বাজারে এসেছে। সিম্ফনির নতুন ‘গো ফক্স এফ১৫’ মডেলের এই স্মার্টফোন চলবে ফায়ারফক্স ওএসে।
গতকাল মঙ্গলবার ঢাকার একটি হোটেলে স্মার্টফোন ও ফায়ারফক্স ওএস বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ বলেন, ‘বাংলাদেশে এখনো প্রায় ৮০ শতাংশ মানুষই জানে না ইন্টারনেট দিয়ে কী করা যায়। তাই আমরা সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে এবং স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে যৌথভাবে নতুন ওএস চালিত স্মার্টফোন বাজারে এনেছি।’
অনুষ্ঠানে গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনরের ডিজিটাল শাখার প্রধান ও টেলিনর গ্রুপের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রলভ-এরিক স্পিলিং বলেন, ‘সবার জন্য ইন্টারনেট’ উদ্যোগের আওতায় কম দামে ইন্টারনেট ব্যবহারের সুবিধা বাড়ানোর ব্যাপারে কাজ করছে টেলিনর ডিজিটাল। অনুষ্ঠানে ফায়ারফক্স ওএসের বিভিন্ন বিষয় তুলে ধরেন মজিলার প্রধান কারিগরি কর্মকর্তা আন্দ্রেয়াস গাল। নতুন এ স্মার্টফোনের বিভিন্ন বিষয় তুলে ধরেন সিম্ফনির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুর রশিদ।
ফায়ারফক্স ফোনে রয়েছে এক গিগাহার্টজ সিঙ্গেল কোর প্রসেসর, ফায়ারফক্স ওএস ১.৪, ৩.৫ ইঞ্চি পর্দা, ৫১২ মেগাবাইট রম এবং র্যাম, ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা। এ ফোনটিতে রয়েছে দুটি বাংলা কি-বোর্ড। এর অ্যাপ স্টোর বিভিন্ন ধরনের অ্যাপ পাওয়া যাবে। স্মার্টফোনটির দাম চার হাজার ৬৫০ টাকা। ২৮ সেপ্টেম্বর থেকে গ্রাহকেরা এই ফোন কিনতে পারবেন। তবে আজ থেকে গ্রামীণফোনের ওয়েবসাইটে (www.grameenphone.com) আগ্রহী ক্রেতারা আগাম চাহিদা (বুকিং) জানাতে পারবেন।
সময় পেলে ঘুরে আসবেন
MOVIESWORLD
Read More

বাংলাদেশে বিটকয়েন লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ ব্যাংক

By

এশিয়ার প্রথম কোন দেশ
হিসেবে বিটকয়েন
ফাউন্ডেশনে বাংলাদেশ অন্তর্ভুক্ত
হওয়ার এক মাসের মাথায়
দেশে বিটকয়েনে লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ
ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটকয়েন
মুদ্রায় লেনদেন বা এসব
লেনদেনে সহায়তা প্রদান ও প্রচার
হতে বিরত থাকার জন্য
সর্বসাধারণকে অনুরোধ
জানানো হয়েছে। এতে বলা হয়,
বিটকয়েন বা বিটকয়েনের ন্যায়
বা অন্য কোনো কৃত্রিম মুদ্রায়
লেনদেন বাংলাদেশ ব্যাংক
বা বাংলাদেশ সরকারের কোন
সংস্থা দ্বারা স্বীকৃত নয়।

বাংলাদেশ ব্যাংক বা অন্য
কোনো নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন
বহির্ভূত এসব লেনদেন বৈদেশিক
মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭
এবং মানি লন্ডারিং প্রতিরোধ
আইন, ২০১২-এর আওতায় শাস্তিযোগ্য
অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এমতাবস্থায়, সম্ভাব্য আর্থিক ও
আইনগত ঝুঁকি এড়ানোর
লক্ষ্যে বিটকয়েনের ন্যায় কৃত্রিম
মুদ্রায় লেনদেন বা এসব
লেনদেনে সহায়তা প্রদান ও প্রচার
হতে বিরত থাকতে হবে। সংবাদ
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,
বিটকয়েন মুদ্রায় লেনদেন হচ্ছে-
মর্মে গণমাধ্যমে প্রকাশিত
সংবাদের
পরিপ্রেক্ষিতে বাংলাদেশ
ব্যাংক এই
সতর্কবার্তা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে,
অনলাইনে বিটকয়েন বিবিধ
বিনিময়
প্লাটফর্মে কেনা বেচা হচ্ছে বলে জানা যাচ্ছে।
অথচ বিটকয়েন কোনো দেশের ইস্যুকৃত
বৈধ মুদ্রা নয়।
গত মাসের ১৫ তারিখে এশিয়ার
প্রথম কোন দেশ হিসেবে বিটকয়েন
ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত হয়
বাংলাদেশ। বিটকয়েন ফাউন্ডেশন
বাংলাদেশের প্রেসিডেন্ট
হিসেবে দায়িত্ব পালন করছেন
সজীব। তিনি তখন জানিয়েছিলেন,
বাংলাদেশের জীবনযাত্রায়
ইতিবাচক উন্নতির জন্য
বিষয়টি জরুরি ছিল। বাংলাদেশ
ছাড়া সম্প্রতি এ ফাউন্ডেশনে যুক্ত
হওয়া দেশগুলো হলো-কানাডা,
মেক্সিকো, নেদারল্যান্ডস,
অস্ট্রেলিয়া, জার্মানি ও
ডেনমার্ক। বিটকয়েন হলো ওপেন
সোর্স ক্রিপ্টোগ্রাফিক
প্রোটোকলের মাধ্যমে লেনদেন
হওয়া সাংকেতিক
মুদ্রা বা ডিজিটাল কারেন্সি।

বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ
করে যুক্তরাষ্ট্রে বিটকয়েন
লেনদেন চালু হয়েছে। এটি বেশ
আলোচনার জন্ম দেয়।

তবে অনলাইনে এ
মুদ্রা লেনদেনে অনলাইন
জালিয়াতির পর তা ব্যাপক
সমালোচনা তৈরি হয়।
বিটকয়েন কি?
বিটকয়েন হল ওপেন সোর্স
ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের
মাধ্যমে লেনদেন
হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন
লেনদেনের জন্য কোন ধরনের
অর্থনৈতিক প্রতিষ্ঠান,
নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান
বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না।

২০০৮
সালে সাতোশি নাকামোতো এই
মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। তিনি এই
মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার
লেনদেন নামে অবিহিত করেন।

বিটকয়েনের লেনদেনটি বিটকয়েন
মাইনার নামে একটি সার্ভার কর্তৃক
সুরক্ষিত থাকে। পিয়ার-টু-পিয়ার
যোগাযোগ ব্যাবস্থায় যুক্ত
থাকা একাধিক কম্পিউটার
বা স্মার্টফোনের মধ্যে বিটকয়েন
লেনদেন হলে এর কেন্দ্রীয় সার্ভার
ব্যবহারকারীর লেজার হালনাগাদ
করে দেয়। একটি লেনদেন সম্পন্ন
হওয়ার সাথে সাথে নতুন বিটকয়েন
উৎপন্ন হয়। ২১৪০ সাল পর্যন্ত নতুন সৃষ্ট
বিটকয়েনগুলো প্রত্যেক চার বছর পরপর
অর্ধেকে নেমে আসবে। ২১৪০
সালের পর ২১ মিলিয়ন বিটকয়েন
তৈরী হয়ে গেলে আর কোন নতুন
বিটকয়েন তৈরী করা হবে না।

যেহেতু বিটকয়েনের লেনদেন
সম্পন্ন করতে কোন আর্থিক
প্রতিষ্ঠানের প্রয়োজন
পড়ে না এবং এর লেনদেনের
গতিবিধি কোনভাবেই অনুসরণ
করা যায় না তাই বিশ্বের বিভিন্ন
যায়গায় বিটকয়েন
ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠছে। বৈধ
পণ্য লেনদেন ছাড়াও মাদক
চোরাচালান এবং অর্থপাচার
কাজেও বিটকয়েনের ব্যাবহার
আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে।

যদিও বিটকয়েন ডিজিটাল
কারেন্সি হিসেবে জনপ্রিয়তা পেয়েছে,
বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রার
বিপরীতে এর দর মারাত্মক
ওঠানামা, দুষ্প্রাপ্যতা এবং ব্যবসায়
এর সীমিত ব্যবহারের
কারণে অনেকেই এর
সমালোচনা করেন।

সম্প্রতি কানাডার
ভ্যানক্যুভারে বিটকয়েন এর প্রথম
এটিএম মেশিন চালু করেছে।

ধারণা করা হচ্ছে মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত
করতে এটি বিটকয়েনকে আরও
আগিয়ে নিয়ে যাবে। মাদক,
চোরাচালান অবৈধ অস্ত্র ব্যবসা ও
অন্যান্য বেআইনি ব্যাবহার
ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র ও
কানাডীয় সরকার বিটকয়েনের
গ্রাহকদের নিবন্ধনের আওতায়
আনার চিন্তাভাবনা করছে।

বিটকয়েনে যেভাবে লেনদেন
বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু
পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের
কম্পিউটারে। এটি কোন কেন্দ্রীয়
নিকাশঘরের মধ্য দিয়ে যায়
না কিংবা এটি নিয়ন্ত্রণের জন্য
কোন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান
নেই। বিটকয়েনের সমস্ত
প্রক্রিয়া সম্পন্ন হয়
অনলাইনে একটি উন্মুক্ত সোর্স
সফটওয়্যারের মাধ্যমে। বিটকয়েন
মাইনারের মাধ্যমে যেকেউ
বিটকয়েন উৎপন্ন করতে পারে।

বিটকয়েন উৎপন্ন হওয়ার
প্রক্রিয়াটা সবসময় অনুমানযোগ্য
এবং সীমিত। বিটকয়েন উৎপন্ন
হওয়ার সাথে সাথে এটি গ্রাহকের
ডিজিটাল ওয়ালেটে সংরক্ষিত
থাকে। এই সংরক্ষিত বিটকয়েন
যদি গ্রাহক কতৃক অন্য কারও
একাউন্টে পাঠানো হয় তাহলে এই
লেনদেনের জন্য একটি স্বতন্ত্র
ইলেক্ট্রনিক সিগনেচার
তৈরী হয়ে যায় যা অন্যান্য
মাইনার কতৃক নিরীক্ষিত হয়
এবং নেটওয়ার্কের মধ্যে গোপন অথচ
সুরক্ষিতভাবে সংরক্ষিত হয়। একই
সাথে গ্রাহকদের বর্তমান লেজার
কেন্দ্রীয়
তথ্যভাণ্ডারে হালনাগাদ হয়।

বিটকয়েন দিয়ে কোন পন্য
কেনা হলে তা বিক্রেতার
একাউন্টে পাঠানো হয়
এবং বিক্রেতা পরবর্তীতে সেই
বিটকয়েন দিয়ে পুনরায় পন্য
কিনতে পারে, অপরদিকে সমান
পরিমাণ বিটকয়েন ক্রেতার
লেজার থেকে কমিয়ে দেওয়া হয়।

প্রত্যেক চার বছর পর পর বিটকয়েনের
মোট সংখ্যা পুনঃনির্ধারন করা হয়
যাতে করে বাস্তব মুদ্রার
সাথে সামঞ্জস্য রাখা যায়।

Read More

ফেইসবুক আর জিমেইল আইডি হ্যাক থেকে রক্ষা পেতে আজই আপনার পাসওয়ার্ড চেঞ্জ করুন ( সত্যি বলছি না হলে কিন্তু পস্তাবেন।

By

আসসালামু আলাইকুম। কেমন আছেন
সবাই? আশা করি ভালোই আছেন।
আমিও আপনাদের দোয়ায় আল্লাহর
রহমতে ভালো আছি।

বন্ধুরা কেমন আছেন, নিশ্চয়ই ভাল
আছেন, আজ আমি আপনাদের জন্য
জানাতে এসেছি আপনার ফেইসবুক
আইডি আর জিমেইল আইডি রক্ষা করুন
হ্যাকাদের হাত থেকে, আজ
ফেইসবুক Login
করতে গিয়ে দেখি ফেসবুকের
পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে কিছুতেই
ফেইসবুকে Login করতে পারছি না,
পরে জিমেইলে গিয়ে Logout
করে দেখি Gmail আইডি হ্যাক,
জানিনা কিভাবে হ্যাক হয়ে গেল
আমার অজান্তে , ভাগ্য ভাল
আমি ব্রাউজার দুটি ব্যবহার
করি ১টিতে Gmail আইডি+ ফেইসবুক
আইডি Login করা ছিল,
ফেইসবুকে ঢুকে password রিসেট
করলে জিমেইলে ১টি মেসেজ যায়
সে নিয়মে খুলে ফেলেছি, প্রায় ১
ঘন্টা সময় ব্যয় করে!! তাই
বন্ধুরা আপনাদের
খবরটি জানাতে দ্রুত
লেখাটি লিখা, লেখাটি সুনদর
করে গুছিয়ে লিখতে পারি নাই,
তাই সকল জিমেইল আর ফেইসবুক
ভাইদের কাছে অনুরোধ
আমি হোছাইন এর মত আপনিও যেন
হ্যাক এর শিকার না হোন। যত
তাড়াতাড়ি সম্ভব আপনার আইডি এর
পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলুন।

1. Facebook:

2. Gmail:

নিচে দেখুন আমার
ফেইসবুকে খারাপ দুটি লিঙ্ক
যে কিনা ৪ ঘন্টা আগে হ্যাক
করে খারাপ কিছু দেওয়া শুরু
করেছে তাই সকলের
কাছে আবারো অনুরোধ
করছি আপনার
আইডি রক্ষা করে বন্ধুদের
থেকে আপনার সম্মান টুকু রক্ষা করুন।

আর যাদের অলরেডি জিমেইল
আইডি হ্যাক
হয়ে গেছে তারা অনুসরণ করুন।

1. link 01
2. link 02

Read More
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates