Home About-us Privacy Policy Contact-us Services

উইন্ডোজ ফোন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
উইন্ডোজ ফোন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

Moli Player Pro ব্যবহার করুন আজীবন! (কোন প্রকার জেলব্রেক বা আনলক ছাড়া) [Windows Phone 8.1]

By
আমরা যারা উইন্ডোজ ফোন ব্যবহার করি তারা জানি মলি প্লেয়ার এর গুরুত্ব। আসলে উইন্ডোজ ফোন এর মলি প্লেয়ার এবং আন্ড্রইড এর এমএক্স প্লেয়ার এর কর্মকাণ্ড পুরাই এক। মলি প্লেয়ার এমন একটি প্লেয়ার যার মাধ্যমে সকল ফরম্যাট  এর ভিডিও প্লে করা যায়। এমন কি উইন্ডোজ ফোন এ ১০৮০পি ভিডিও স্মুথলি প্লে করার জন্য মলি প্লেয়ার ই এক মাত্র ভরসা !! কিন্তু সমস্যাটা হল যে এই মলি প্লেয়ার টি ফ্রী না। উইন্ডোজ স্টোর এ এই প্লেয়ার টির মূল্য ২১০ টাকা। যেখানে এম এক্স প্লেয়ার ফ্রী উপভোগ করছে আন্ড্রইড ইউজার রা। স্টোর থেকে মলি প্লেয়ার ট্রায়াল ডাউনলোড করা যায়। কিন্তু ১৫-২৫ দিন এর ভেতর তা আর ব্যবহার করা যাই না। তাই আজ আমি আপনাদের একটি পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনি এই প্লেয়ার টি কে আজীবন ব্যবহার করতে পারবেন। তাও আবার কোন প্রকার জেল ব্রেক বা আনলক ছাড়া !!!!
ত কাজে লেগে পরা যাক!
প্রথমে এইখান [Download Moli Player [Pro] For WP 8.1] থেকে প্রবেশ করে নিচের দিকে চলে আসুন এবং Download And Install Manually এই অপশন টি তে ক্লিক করে মলি প্লেয়ার এর .XAP ফাইল টি ডাউনলোড করে নিন। [ ডাউনলোড করতে অসুবিধা হলে নিচের Screen Shoot অনুসরণ করুন ]





এই বার আপনার উইন্ডোজ ফোন টিকে USB Cable এর সাথে পিসি তে সংযুক্ত করুন। তার পর ডাউনলোড করা ফাইল টি আপনার ফোন এর এসডি কার্ড এ পাঠিয়ে দিন। তারপর আপনার ফোন টি USB থেকে খুলে ফেলুন এবং রিস্টার্ট করুন।
রিস্টার্ট করার পর স্টার্ট স্ক্রিন থেকে স্টোর এ টাপ করুন। তারপর মোর এ টাপ করুন । তারপর Install Local Apps এ টাপ করুন। এইখানে আপনার ডাউনলোড করা মলি প্লেয়ার টি দেখতে পাবেন। এইবার আরামছে ইন্সটল করুন।
[ এইখানে ট্রিক্সস টা হল এইটা যে; সাধারনত স্টোর থেকে মলি প্লেয়ার ডিরেক্ট ডাউনলোড করলে ১৫-২৫ দিন এর বেশি ব্যবহার করা যাই না। কিন্তু এই ভাবে ইন্সটল করে ১৫-২৫ দিন পর যখন প্লেয়ার টি অচল হয়ে যাবে তখন আনইন্সটল করে আবার রি ইন্সটল করলেই আপনি প্লেয়ার টি ব্যবহার করতে পারবেন। এই ভাবে মলি প্লেয়ার কে আজীবন ব্যবহার করতে পারবেন কোন প্রকার পে না করে ]

আশা করি আজকের ট্রিক্সস টি আপনাদের উপকার এ আসবে। আবার দেখা হবে পরবর্তী কোন টিউন এ। সেখানে হাজির হব আবার নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত খুব ভালো থাকুন সবাই।
Read More

নিয়ে নিন উইন্ডোজ ফোন এর জন্য অনেক কিছু, আর সাথে থাকছে কিছু টিপস!

By

ইন্টারনেট ব্রাউজার;

আজ শুরুতেই আলোচনা করব উইন্ডোজ ফোন এর জন্য কিছু ব্রাউজার নিয়ে। উইন্ডোজ ফোন এ ডিফল্ট ভাবে থাকে Internet Explorer নামক এই ব্রাউজার টি। ব্রাউজার টি তুলনা মুলক ভাবে অনেক ফাস্ট !! আন্ড্রইড ডিফল্ট ব্রাউজার থেকে অনেক ভালো এই Internet Explorer। এই ব্রাউজার টির মাধ্যমে মোবাইল এবং ডেক্সটপ দুই ভার্সন এর ই ওয়েবপেজ খোলা যায়। এই বার কথা বলি ডাউনলোড নিয়ে। ব্রাউজিং এর দিক থেকে Internet Explorer অনেক ভালো হলেও ডাউনলোড এর দিক দিয়ে এই ব্রাউজার টি খুব একটা উন্নত না! ডাউনলোড করে অনেক স্লো, এবং Resume,Pause এই সুবিধা গুলো নেই এই ব্রাউজার টি তে। আর ঠিক এই কারন টির জন্য পাশাপাশি অন্য ব্রাউজার ব্যবহার করার দরকার পরে। উইন্ডোজ ফোন এর স্টোর এ GOOGLE CHROME বা Mozilla FireFox ব্রাউজার টি পাওয়া যাই না। কিন্তু এই দুইটি ব্রাউজার বাদে প্রায় সকল ব্রাউজার এ পাওয়া যায়। যেমন ; অপেরা মিনি, ইউসি ব্রাউজার ইত্যাদি। যারা অনেক কম ডাটা খরচ করেন আমি তাদের অপেরা মিনি ব্যবহার করতে বলব। কারন কম ডাটা খরচে অপেরা মিনি দিয়ে অনেক ব্রাউস করা যায়। আর তুমুল গতি তে ডাউনলোড এবং ব্রাউস করার জন্য ত ইউসি ব্রাউজার আছেই! উইন্ডোজ ফোন এর জন্য আর একটি জন প্রিয় ব্রাউজার হল Surfy । তাছাড়াও আর অনেক ব্রাউজার আছে যা আপনার চাহিদা পুরনে সক্ষম! এবং আপনি চাইলে ডাউনলোড ম্যানেজার দিয়েও ফাইল ডাউনলোড করতে পারেন। ত এখুনি নিয়ে নিন কিছু ব্রাউজার আর ডাউনলোড ম্যানেজার......
# Download Opera Mini For WP
# Download UC Browser For WP
# Download Surfy Browser For WP
# Download Explora Browser For WP
# Internet Download Manager For WP

মিউজিক আপস;

হাঁ এই বার ফিরে আসি মিউজিক আপস এর দিকে। উইন্ডোজ ফোন এর ডিফল্ট মিউজিক প্লেয়ার টি কিন্তু চরম!! ডিফল্ট মিউজিক অ্যাপ টি দিয়ে সহজেই উপভোগ করতে পারবেন আপনার পছন্দের মিউজিক। আর মিউজিক আপ্পস খুঁজছেন? হম কোন চিন্তা নাই। আপনার জন্য আছে অনেক সুন্দর সুন্দর মিউজিক প্লেয়ার। শুধু মিউজিক প্লেয়ার ই না, আছে অনেক মিউজিক ইন্সট্রুমেন্ট আপনার পছন্দের উইন্ডোজ ফোনটির জন্য। মিউজিক প্লেয়ার গুলো দিয়ে আপনি গান এর ট্যাগ পরতে পারবেন, বড় আকারে দেখতে পারবেন অ্যালবাম আর্ট টি কে, তাছাড়া Lyrics পরার সুবিধা ত থাকছেই!! Music Instrumental আপ্পস গুলো দিয়ে মনের সুখে বাজাতে পারবেন পিয়ানো, গিটার, ড্রাম!!! অনেক মজার না? ত এখনি ডাউনলোড করে ফেলুন, আর মজা নিন...
# Download Music Player
# Download Cool Music Player
# Download MusiX match Lyrics Player
# Download Music Player+
# Download xMusic Player
# Download Music Player For WP
# Download Piano For WP
# Download Guitar For WP
# Download Drumkit For WP

উইন্ডোজ ফোন এ ভিপিএন সচল করা;

VPN অনেক কাজ এই লাগে। মুলত ব্যবহার করা হয় ব্লক সাইট বা আপ্পস গুলো কে আনব্লক করতে। Android ফোন গুলো তে মাত্র এক ক্লিক এ ভিপিএন ব্যবহার করা যায়। উইন্ডোজ ফোন স্টোরে অনেক ভিপিএন আপ্পস পাওয়া যায় কিন্তু এই আপস গুলো তে শুধু মাত্র প্রয়োজনীয় ইনফর্মেশন থাকে। আপনাকে ভিপিএন ব্যবহার করতে হইলে টা মেনুয়ালি করে নিতে হবে। VPNGate নামক আপ্পস টি বেস্ট আমার মতে উইন্ডোজ ফোন এর জন্য। এটি সম্পূর্ণ ফ্রী তে উপভোগ করা যায়। তাছাড়া এটি ইন্টারনেট গতি কেও কমিয়ে দেয় না।
ত চলুন দেখে নেয় যে ভিপিএন কিভাবে ব্যবহার করবেন আপনার সাধের উইন্ডোজ ফোন টি তে।
প্রথমে #VPNGate আপ্পস টি ডাউনলোড করে ইন্সটল করে নিন । এইবার অ্যাপ টি ওপেন করুন।



আপ্পস টি ওপেন করলে আপনি কয়েকটি Country Flag With IP দেখতে পারবেন। এইবার যে দেশ এর আইপি ব্যবহার করতে চান তা সিঙ্গেল টাপ করে কপি করে নিন।
এই বার আপনার ফোন এর ভিপিএন সেটিং নিচের মত করে করে নিন। Goto Your Phone Settings > VPN > (+) add
এইবার Server Name or Ip Address এ কপি করা আইপি টি পেস্ট করে দিন।
Type সিলেক্ট করুন  L2TP with IPSec।
Connect Using হিসাবে সিলেক্ট করুন User name+ password + preshared key
এইবার ফাকা ঘর গুলো এই তথ্য গুলো দ্বারা পুরন করুন।
User Name; vpn
Password; vpn
preshared key; vpn
ব্যাস কাজ শেষ । এইবার সেভ করে কানেক্ট করুন। আর আরাম সে ভিপিএন ব্যবহার করুন।

পরিশেষে আমার কিছু কথা আর একটা টিপস;

আমি উইন্ডোজ ফোন এর জন্য যে আপ্পস গুলো শেয়ার করে থাকি মুলত তা উইন্ডোজ স্টোর এর লিঙ্ক ব্যবহার করি। এখানে কিছু কথা; অনেকেই বলে যে ভাই ডিরেক্ট ফাইল ডাউনলোড লিঙ্ক দেন।
আসলে উইন্ডোজ স্টোর থেকে সরাসরি ডিরেক্ট আপ্পস ফাইল ডাউনলোড করা যায়। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ফাইল ডাউনলোড করতে যেমন তৃতীয় পক্ষ ওয়েব সাইট বা আপ্পস ব্যবহার করতে হয় তেমন টা উইন্ডোজ স্টোর এর ক্ষেত্রে লাগে না। আপনি যদি এই লিঙ্ক গুলো উইন্ডোজ ফোন থেকে খোলেন তাহলে আপনি স্বয়ংক্রিয় ভাবে স্টোরে চলে যাবেন। আর যদি পিসি দিয়ে খোলেন তাহলে উইন্ডোজ ফোন অ্যাপ স্টোর ওয়েব সাইট এ চলে যাবেন। এই বার নিচের দিকে ওয়েব পেজ টি কে স্ক্রোল করুন এবং ক্লিক করুন Download and install manually এই অপশন টি তে । ব্যাস আপনার আপস ফাইল টি .XAP ফরম্যাট এ ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই বার ডাটা কেব্‌ল দিয়ে আপনার পিসি থেকে ফাইল টি কে ফোন এর এসডি কার্ড এ পাঠিয়ে দিন।
তারপর ফোন এর অ্যাপ লিস্ট থেকে স্টোরে  প্রবেশ করুন।  তার পর মোর এ টাপ করুন। Install local apps নামক একটি অপশন দেখতে পাবেন। এইবার সেখানে টাপ করলে আপনার SD Card এর অ্যাপ গুলো দেখতে পাবেন। এইবার ইচ্ছা মত ইন্সটল দিন।

ত বন্ধুরা আজ এই পর্যন্তই, আপনারা সকলেই খুব ভালো থাকুন। আর আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। পরবর্তী তে আরো টিউন করব উইন্ডোজ ফোন নিয়ে আসা করি।
Read More
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates