Home About-us Privacy Policy Contact-us Services

অ্যান্ড্রয়েড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অ্যান্ড্রয়েড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

এন্ড্রোয়েড স্টুডিও ব্যবহার করে এন্ড্রোয়েড অ্যাপ তৈরির গাইড লাইন

By
অ্যান্ড্রোয়েডের অফিশিয়াল IDE হচ্ছে অ্যান্ড্রোয়েড স্টুডিও। যার মধ্যে এন্ড্রোয়েড অ্যাপ ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় সব টুল এক সাথে ইন্ট্রিগ্রেট করা রয়েছে। এন্ড্রোয়েড অ্যাপ ডেভেলপ করার জন্য তাই আমাদের প্রথমে এন্ড্রোয়েড স্টুডিও ডাউনলোড করে নিতে হবে। নিচে লিঙ্ক থেকে ডাউনলোড করে নেওয়া যাবেঃ
এন্ড্রোয়েড স্টুডিও ইন্সটল করার আগে আমাদের কম্পিউটারে জাভা ডেভেলপমেন্ট কিট ইন্সটল থাকতে হবে। Java Platform (JDK) ডাউনলোড করে ইন্সটল করা যাবে নিচের লিঙ্ক থেকেঃ
ডাউনলোড শেষে ইন্সটল করে নিব। যে কোন সাধারণ সফটওয়ারের মতই। তারপর ওপেন করব। ওপেন করলে নিচের মত করে একটা উইন্ডো ওপেন হবে। যেখান থেকে আমরা একটা এন্ড্রয়েড প্রজেক্ট তৈরি করতে পারবঃ

Android Studio 1

আমরা শুরু করব Start a new Android Studio Project দিয়ে। তাহলে নিচের উইন্ডো দেখাবেঃ
Android Studio 2
এখানে এন্ড্রোয়েড অ্যাপটির নাম দিব। এবং Company Domain  নিজের কোন ডোমেইন থাকলে তা লিখব। না থাকলে আপাতত ডিফল্ট ভ্যালু রেখে নেক্সট এ ক্লিক করব। কারণ পরে তা পরিবর্তন করা যাবে। নিচের উইন্ডো দেখাবেঃ
Android Studio 3

এখানে আমাদের অ্যাপটি এন্ড্রোয়েডের কোন ভার্সন পর্যন্ত সাপোর্ট করবে তা ঠিক করব। এন্ড্রয়েডের অনেক গুলো ভার্সন রয়েছে। KitKat, Jelly Bean, Lollipop ইত্যাদি। আমাদের অ্যাপটি চালাতে মিনিমাম এন্ড্রয়েডের কোন ভার্সন লাগবে, তা সিলেক্ট করতে হবে এখানে। এখন ঠিক করতে না চাইলে পরেও তা আমরা পরিবর্তন করে নিতে পারব। তাই ডিফল্ট ভ্যালু রেখে নেক্সট এ ক্লিক করব। তাহলে নিচের উইন্ডো দেখাবেঃ

Android Studio 4

এন্ড্রোয়েড স্টুডিওতে অনেক গুলো বিল্টইন টেমপ্লেট রয়েছে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য। আমরা সে গুলো ব্যবহার করে আমাদের অ্যাপ তৈরি করতে পারি। এখন আমরা সিম্পল একটা অ্যাপ তৈরি করব। তাই এখান থেকে Black Activity সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করব। তাহলে নিচের উইন্ডো দেখাবেঃ
Android Studio 5
এখানে আমাদের অ্যাপের এক্টিভিটির নাম লিখতে বলবে। আমরা চাইলে ডিফল্ট ভ্যালু রেখে Finish  এ ক্লিক করতে পারি। তাহলে আমাদের সদ্য তৈরি করা প্রজেক্টটি এন্ড্রয়েড স্টুডিওতে ওপেন হবেঃ

Android Studio 6

এখানে উপরের দিকে সব টুলবার, বাম দিকে আমাদের প্রজেক্ট ন্যাভিগেটর, তাপর Palette ন্যাভিগেটর, তারপর মেইন এরিয়া, ডানদিকে Component Tree সহ অন্যান্য প্রয়োজনীয় সব কিছু রয়েচ্ছে। আমরা আস্তে আস্তে এগুলোর সাথে পরিচিত হব।  উপরের মত যদি না দেখা যায়, মানে বাম দিকে যদি প্রজেক্ট ন্যাভিগেটর না দেখা যায়, তাহলে Alt + 1 কি প্রেস করলে প্রজেক্ট ন্যাভিগেটর দেখা যাবে। শুরুতে আমাদের জন্য দুইটা ফাইল দরকারী। একটা হচ্ছে আমাদের Layout ফাইল। আরেকটা হচ্ছে Java ফাইল।

Android Studio 7
প্রজেক্ট ন্যাভিগেটর থেক App কে এক্সপেন্ড করলে এর ভেতরে Manifests, Java, res ইত্যাদি ফোল্ডার গুলো দেখাবে। আমাদের MainAxtivity.java ফাইল পাওয়া যাবে Java ফ্লোডারে। আর activity_main.xml ফাইল পাওয়া যাবে res > layout ফ্লোডারের ভেতরে। আমরা আজ কোন কোড লিখব না। লে আউটেও কিছু যুক্ত করব না। শুধু ঠিক মত এনভারনমেন্টটা সেট আপ দিব।  এখন আমরা চাইলে আমাদের তৈরি করা অ্যাপটি রান করে দেখতে পারি। অ্যাপটি রান করালে লেখা উঠবেঃ Hello World!

এন্ড্রোয়েড অ্যাপ টেস্ট করার জন্য এন্ড্রোয়েড ডিভাইস লাগে। অথবা আমরা অ্যান্ড্রোয়েড ইমিউলেটর ব্যবহার করতে পারি। ইমিউলেটর এন্ড্রোয়েড স্টুডিও এর সাথে ইন্ট্রিগ্রেটেড করা রয়েছে। আমাদের ইমিউলেটরটা কনফিগার করে নিতে হবে। তার জন্য আমাদের Android Device Monitor ওপেন করতে হবে। তা পাওয়া যাবে উপরের দিকে টুলবারে। নিচের ছবিটি দেখিঃ
adm

এখানে ক্লিক করলে নতুন একটা উইন্ডো আসবে। সেখান থেকে Android Virtual Device Manager ওপেন করতে হবে। নিচের ছবিটি দেখিঃ
avm

তাহলে নিচের মত করে  Android Virtual Device Manager ওপেন হবেঃ
avd manager

এখান থেকে Create  এ ক্লিক করব। তাহলে আমরা একটা এন্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে পারব। যেখানে আমরা আমাদের অ্যাপ টেস্ট করতে পারব। প্রয়োজন মত তথ্য দিয়ে আমরা ভার্চুয়াল ডিভাইজ তৈরি করে নিব। যেমন আমি নিচের মত করে কনফিগার করেছিঃ
create avd

এরপর ওকে ক্লিক করব। কাজ কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর সদ্য তৈরি করা এন্ড্রোয়েড ভার্চুয়াল ডিভাইসটি সিলেক্ট করে Start করবঃ
start adv

এন্ড্রোয়েড ভার্চুয়াল ডিভাইস বা ইমিউলেটর ওপেন হতে অনেক সময় নিবে। ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। lollipop emulator

এখন হয়তো আমরা দেখব পুরো স্কিন জুড়ে ইমিউলেটর। ঠিক মত ন্যাভিগেট করা যাচ্ছে না। এটা আমরা ফিক্স করতে পারি। যখন ইমিউলেটর স্টার্ট করব, তখন  Scale Display to real size এ চেক করে দিলেই মনিটরে ভার্চুয়ালটি ছোট করে দেখাবে। নিচের ছবিটি দেখিঃ
lunch avd


আচ্ছা, এখন আমরা আমাদের অ্যাপটি রান করে দেখতে পারি। তার জন্য রান বাটনে ক্লিক করলেই হবে। অথবা উপরের মেনু বার Run থেকে Run this app সিলেক্ট করলে রান হবে। অথবা Shift + 10 প্রেস করেও রান করা যাবে। রান করলে আমাদের ইমিউলেটর সিলেক্ট করতে বলবে। নিচের মত উইন্ডো দেখাবেঃ

run android app

ইমিলেটর বা ভার্চুয়াল ডিভাইস যদি রান করা থাকে, তাহলে উপরে লিস্ট দেখাবে। যদি কোন ইমিউলেটর রান করানো না থাকে, তাহলে Lunch emulator থেকে আমরা একটা ইমিলেটর সিলেক্ট করে দিতে পারি। তাহলে অ্যাপটি ঐখানে রান করবে। আর সব ঠিক ঠাক মত হলে নিচের মত করে আমাদের Hello World! অ্যাপটি দেখাবেঃ

hello world android

আমাদের যদি একটা এন্ড্রয়েড সেট থাকে, তাহলে আমরা সরাসরি এন্ড্রয়েড সেটে আমাদের অ্যাপটি রান করে দেখতে পারি। তার জন্য প্রথমে আমাদের Google USB Driver ইন্সটল করে নিতে হবে। তার জন্য Android SDK Manager ওপেন করতে হবে। তা পাওয়া যাবে Tools > Android > SDK Manager মেনু থেকে। অথবা টুলবারে থাকা SDK Manager  আইকন থেকেও ওপেন করা যাবে... ওপেন করলে নিচের মত করে SDK Manager ওপেন হবেঃ
sdk manager

এখান থেকে Google USB Drive চেক করে ইন্সটল করে নিতে হবে। ইন্সটল করার পর যে মোবাইলে এন্ড্রোয়েড অ্যাপ টেস্ট করা হবে, তার ডেভেলপার সেটিং অন করতে হবে। Settings এ গেলে Developer Options নামে একটা সেটিং রয়েছে। যদি তা না থাকে, তাহলে About Phone এ গিয়ে Build Number এ কয়েক একটানা টাচ করতে হবে। তাহলে Developer Settings অন হবে। Developer Settings এ গিয়ে USB Debugging চেক করে দিলে আমরা আমাদের এন্ড্রোয়েড ফোনে আমাদের অ্যাপ টেস্ট করতে পারব।Screenshot_2015-02-04-03-27-49

মোবাইলটি এভাবে USB দিয়ে কম্পিউটারে কানেক্ট করতে হবে। এরপর আমাদের অ্যাপটি রান করালে ঐখানে মোবাইলটি দেখাবে। মোবাইল সিলেক্ট করে দিলে মোবাইলে অ্যাপটি রান হবে। বলে রাখা ভালো, ইমিউলেটর থেকে রিয়েল ডিভাইসে অ্যাপ টেস্টিং সহজ। এবং সময় ও কম লাগে।

কিছু সমস্যা এবং সমাধান... 

এখন ইমিউলেটর তৈরি করতে গেলে দুই একটা সমস্যা দেখা দিতে পারে। একটা ইরর হচ্ছে intelhaxm ইরর। ইমিউলেটর ওপেন করতে গেলে ইরর দেখাবে। আর তার জন্য আমাদের Intel x86 Emulator Accelerator বা HAXM ইন্সটল করতে হবে। তার জন্য SDK Manager ওপেন করতে হবে। এবং ঐখান থেকে Intel x86 Emulator Accelerator টি চেক করে ইন্সটল কর নিতে হবে।
এরপর ইমিলেটর স্ট্রার্ট করতে পারার কথা। যদি এরপর ও ইমিলেটর রান করতে সমস্যা দেখা, তাহলে বুঝতে হবে intel haxm ঠিক মত ইন্সটল হয় নি। আর তা ম্যানুয়ালি ইন্সটল করে নিতে হবে। ম্যানুলাই করার জন্য তো ফাইলটি খুজে পেতে হবে তাই না? ফাইলটি পাওয়া যাবেঃ
SDK Folder এর ভেতরে। আর SDK ফোল্ডারটি পাওয়া যাবে। AppData এর ভেতরে। সি ড্রাইভে গিয়ে User ফোল্ডারের ভতরে আপনার কম্পিউটারের ইউজার নামে একটা ফোল্ডার রয়েছে, ঐখানে AppData ফোল্ডারটি পাওয়া যাবে। AppData ফোল্ডারটি হাইড করা থাকে, তাই দেখতে হবে ফোল্ডার হাইড অপশন অফ করা আছে কিনা। যেমন আমার জন্য intelhaxm-android.exe ফাইলটির লোকেশন নিচের মত করেঃ
C:\Users\Jakir\AppData\Local\Android\sdk\extras\intel\Hardware_Accelerated_Execution_Manager

intelhaxm-android.exe ইন্সটল ঠিক মত করতে পারলে ইমিউলেটর রান হবে। যদি intelhaxm-android.exe ইন্সটল করতে সমস্যা হয়, তাহলে আরেকটা সমস্যা। আর তা সমাধান করার জন্য Control Panel এ গিয়ে Program and Features  এর বাম পাশ থেকে Turn Windows Features on and Off এ ক্লিক করতে হবে। তাহলে নিচের মত করে সকল উইন্ডোজ দেখাবে।

hyper-v disable in windows

স্ক্রোল করে Hyper-v খুজে বের করে তা আনচেক করতে হবে। এবং ওকে ক্লিক করলে কম্পিউটার রিস্টার্ট দিতে বলবে। কম্পিউটার রি স্টার্ট করার পর এন্ড্রয়েড স্টুডিও ওপেন করে এবার ইমিউলেটর রান করিয়ে দেখলে দেখা যাবে এবার ঠিক মত ইমিউলেটর রান হচ্ছে...
এরপর ও যদি intelhaxm-android.exe ইন্সটল করতে সমস্যা দেখায়, তাহলে কম্পিউটারের BIOS সেটিং এর Advanced সেটিং থেকে Hyperthreading টা Enable করতে হবে। এক একটা কম্পিউটারের BIOS সেটিং এর জন্য এক এক কী প্রেস করতে হয়। F1 থেকে F12 কী গুলোর যে কোন একটি হয় সাধারণত। তারপর ঐখান থেকে Hyperthreading টা Enable করে কম্পিউটার রিস্টার্ট করে তারপর ইন্সটল করে নেওয়া যেতে পারে। আমি আমার কম্পিউটারের BIOS সেটিং এর স্কিনসর্ট শেয়ার করলামঃ
Hyperthreading
হয়তো আরো কিছু সমস্যা দেখা দিতে পারে। ঐ গুলো যদি কমেন্টে বলেন, কিভাবে সমাধান করতে হয়, তা বলে সাহায্য করতে পারব...
যদি এভাবে কাজ না করে, মানে ইমিউলেটর তৈরি করতে সমস্যা হয়, তাহলে Genymotion ব্যবহার করা যেতে পারে। Genymotion ইন্সটল করে যত ইচ্ছে তত গুলো ইমিউলেটর তৈরি করা যেতে পারে। ডাউনলোড লিঙ্কঃ

ধন্যবাদ সবাইকে।
Read More

Android এ বাংলা লিখুন-শুধু মাত্র যারা জানেনা তাদের জন্য

By
আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো, আপনারা হয়তো তা এতক্ষণে বুঝে গেছেন।আমার এই টিউনটি শুধুমাত্র যারা জানেনা তাদের জন্য।আশা করি কেউ বাজে মন্তব্য করবেননা।
মোবাইল এ বাংলা লিখার জন্য প্রথমে আপনাকে Ridmik Keyboard সফটওয়্যার টি আপনার মোবাইল এ ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
ডাউনলোড করার জন্য এই লিংক এ ক্লিক করুন।
এতক্ষণে নিশ্চয়ই ডাউনলোড করে ইন্সটল করে ফেলেছেন।
এবার আসেন আসল কথায়।
প্রথমে আপনার মোবাইল এর সেটিং অপশনে যান।
এখানে input & control ভিবাগের lenguage & input লিখার উপর ক্লিক করুন।এবার দেখেন যে keyboard & input methods এর নিছে Ridmik keyboard এর পাশে টিক চিহ্ন দেওয়ার জন্য একটি বক্স আছে।
ওই বক্স এ টিক দিন।এখানে defult নামে একটি অপশন পাবেন তাতে ক্লিক করেন Ridmik keyboard সিলেক্ট করেন।
কাজ প্রায় শেষ।
এবার শুধু লিখার পালা।
আপনি মোবাইল এর message অপশনে যান এবং কিছু লিখেন,দেখবেন যে Ridmik keyboard টি show করেছে।Ridmik keyboard এর নিছে Speach বাটন এর উপরে আংগুল রেখে বাম দিকে অথবা ডান দিকে টান দেন, তাহলে দেখবেন যে বাংলা লিখা আসছে।
এবার আপনি বাংলা লিখতে পারবেন।
একই সাথে প্রকাশিত এখানে
ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন আমার সাইট থেকে।
১
২
৩
৪
৫
৬
৭

Read More

প্রিমো সিরিজের নতুন ফোন – Walton Primo D5 Review (Exclusive!)

By
সবাইকে শুভেচ্ছা। আশা করি যে সবাই মোটামুটি ভালই আছেন। ধন্যবাদ এই আর্টিকেলটি পড়ার জন্য।
সবাই মোটামুটি জানেন যে ওয়াল্টন এর প্রিমো সিরিজ এখন দারুন জনপ্রিয়। এই সিরিজের জনরপিয়তার মূল কারণ হচ্ছে সল্প দামে ভালো মানের মোবাইল সেট তৈরি করা। সম্প্রতি ওয়াল্টন তাদের প্রিমো সিরিজের নতুন একটি ফোনের ঘোষণা দিয়েছে। আমি আজকে সেটার রিভিউ দিতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক...।
Model Name: Walton Primo D5 
রিলিজ ডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫

এবার চলুন তাহলে এটার স্পেসিফিকেশন জেনে নেয়া যাক। আমার মনে হয় দাম হিসেবে এটার স্পেসিফিকেশন মোটেও খারাপ নাহ! আপনার কি মনে হয়?

Specification: 
Basic Information:
Operating System: Android 4.4.2
Processor: 1 GHz Dual Core
GPU: Mali 400
RAM: 512 MB
Storage space(ROM): 4 GB
Expandable memory up to 32GB
Call mode: Dual card dual standby
3G supports in both SIM slot
Network parameters:
Network type: UMTS+GSM
Network band: GSM 900/1800 MHz, UMTS 2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSPA+
Screen parameters:
Screen size: 4 inch WVGA
Resolution: (800*480) Pixels, Support 16.7M color
Touch : Capacitive touch
Camera parameters:
Rear camera: 2-Megapixel
Front camera: VGA
Video recording: SD (480p) video
Flash: Yes
Multimedia:
720p HD Video playback
Radio: Support with recorder
Connectivity:
Wi-Fi b/g/n, Bluetooth, Micro USB
WLAN Hotspot
OTA Update Enabled
Sensors:
Motion sensors: Accelerometer (3D)
Environment sensors: Light (Brightness)
Position sensor: Proximity
GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function
Special Features:
Notification Light:
Call, SMS, Charging & all incoming notifications
Special Security:
Mobile anti-theft
Battery Capacity: 1400 mAh
Type: Li-ion Battery
Weight: 121g (with battery)
Dimension: 125 * 63.9* 9.9 mm

প্রাইসঃ ৪,৭৯০ টাকা

ফোনটা দেখতে কেমন? ওয়াল্টন এই মোবাইলের কিছু ছবি প্রকাশ করেছে। দেখে নিনঃ
Walton Primo D5
আশা করি সকলেরই পোস্টটি ভালো লেগেছে? আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করুন। আপনার কমেন্টের অপেক্ষায় আমি বসে আছি। :) সবাইকে আবারো ধন্যবাদ। :)
Read More

FREE RECHARGE ANDROID APP (অ্যান্ড্রয়েড Apps)

By
FREE RECHARGE করুন android APP থেকে.
জাদের android ফোনে আছে তাদের* জোন আপনি নিজের ফোন ও আনও কোন দের ফোনে recharge করতে পারবেন আকদম ফ্রী তে
কওকে (reference) রেফার করে বা কোন app dowenlod করে
((((((((((((((এটা বাংলাদেশী হয় না । ))))))))))))))))))
নিজের ANDROID ফোনে থকে এই লিঙ্ক জান http://mcent.com/r/P28YED
১.app ta DOWENLOD করুন নিজের ফোনের থেকে উপুরের লিংক থেকে
২. তার পর sineup ক্রুন
৩.নিজের ফোন নাম্বার ও তারপার password দাও
৪.ভেরিফিকেসান cod আসবে ৪ সাঙ্কার
৫.এবার ওর ভেতের থেকে filipcut বা আনও app dowenlod কারো টাকা পাবে --(*filipcut করলে তারাতারি টাকা পাবেন)
৬.যে app ta dowenlod করবেন সে app টা তে ৩০ segent ঘুরবেন *
তার পর কওকে রেফার কর লে ৩০ টাকা ও কন app dowenlod kole টাকা পাবে
*যে app dowenlod করবেন তার মাধে ৩০ segent ঘুরবেন
* app টা new offer (থেকে) - in progres - complite
Read More

রুট করার পর কি করবেন…?? আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের নিরাপত্যায়।

By
আজ আমি যে বিষয়ে লিখছি এই বিষয়ে বিভিন্ন ফেইসবুক গ্রুপে অনেকেই প্রশ্ন করে থাকেন। আমার জানামতে রুট করার পর নির্দিষ্ট কোন এরকম কাজ নাই যেটা আপনাকে অবস্যই করতে হবে। তবে আমার মনেহয় রুট করার পর stock rom backup রাখার কাজটা অবস্যই করা ইচিৎ। কারন আপারা অনেক রুটের softwere ব্যাবহার করেন এদের মধ্য এরকম কিছু softwere আছে যা আপনার ডিভাসের জন্য উপযোগি না আপনি যখন সেই softwere দিয়ে কোন কাজ করতে যাবেন তখন আপনার ফোন অবশ্যই ব্রিক করবে তখন যদি stock rom backup না থাকে আপনার ফোন flash দেওয়া ছাড়া আর কোন উপয় থাকবেনা।
আমি একটা উদাহরন দেই যেমন ধরুন কিছু কিছু ডিভাইসে Chinfire 3D নামক softwer টা ব্যাবহার করে ভাল HD গেইম খেলছেন আবার অনেকের ফোনই ব্রিক করছে আমার নিজের ফোন ও ব্রিক করেছিল আমি তখন এই backup এর বিষয়ে তেমন কিছুই যানতাম না।
 কিন্তু দেখেন আমার মত যারা Chinfire 3D Use করতে গিয়ে ব্রিক খাইছেন তাদের ফোনে GL Tools আবার ভাল গাজ করছে…………
তাছাড়া আমার মত যারা root/system ঘেটে নতুন কিছু করার চেস্টা করেন তাদের যন্য stock rom backup রাখার প্রয়যন সবচেয়ে বেশি…………
তো চলুন শুরু করি………
যা যা লাগবেঃ

১) Rooted ফোন
২) আপনার ফোনের recovery.img file
৩) Mobileuncle Tools
অনেক recovery আছে
Twrm/CWM/COT/crt ইত্যাদি
তবে CWM recovery.img টাই ভাল
(আমি যতটুকু জানি)
Google Google এ search করে আপনার সেট এর
recovery.img
ফাইলটা ডাউনলোড করে নিন।
খুঁজে না পেল নিজেই বানিয়ে নিতে পারেন এখানে দেখুন
কাজের ধারাঃ

১) এবার Recovery.img
ফাইলটি Sdcard এ রাখুন
(কোনো ফোল্ডারে রাখাবেন না)
২) এবার Mobile uncle tools apps টি install
করুন
এবং ওপেন করুন।
৩) superuser permison
চাইবে grant > click
৪) recovery update > click
৫) আপনার recovery.img দেখতে পাবেন
recovery.img > click
৬) Then press > ok
আপনার ফোন এখন recovery mode on হবে। মনে রাখবেন
এখানে আপনাকে volume বাটন দিয়ে select
করতে হবে এবং power বাটন
দিয়ে কাজ
করতে হবে।
৭)backup & restore > চাপুন
৮) backup > চাপুন
এখন কিছু সময় অপেক্ষা করুন,
(৫-১০) মিনিট লাগতে পারে।
কাজ হয়ে গেলে Reboot এর option
আসবে
১০) Reboot > চাপুন stock rom backup রাখার কাজ শেষ।
এখন আপনার ফোন on হবে।
এবং মেমোরি কার্ডে clockworkmod
নামে একটি folder পাবেন এটায়
আপনার
backup file
(500mb- 2 Gb হতে পারে)
তবে কোন apps install না করে backup
নিলে backup ফাইল ছোট হবে।
বিঃদ্রঃ মেমোরি কার্ডে পর্যাপ্ত
জায়গা রেখে, backup নিবেন।
এবং বেকাপ file টি সংরক্ষন
করে রাখবেন।
সেট Brick করলে ঠিক করার উপায়ঃ

১) Brick কি?

উওরঃ যদি কোন কারনে আপনার
ফোন on
না হয় অর্থাৎ
আপনার সেটের লগু
পর্যন্ত এসে থেমে যায়,
তখন তাকে Brick বলে কেউ কেউ bade ও বলে থাকেন।
২) Brick করলে কি করবেন?

উওরঃ Recovery mode এ গিয়ে Backup flie
Restore করবেন।
৩) কি ভাবে Restore করবেন?

উওরঃ
কাজের ধারাঃ
1) Battery খুলে আবার লাগান।
2) power বাটন & volume (+) বাটন
চেপে ধরে রাখুন
যতখন না recovery mode আসে।
3)backup & restore > চাপুন
4) restore > চাপুন
এখন আপনার backup file দেখতে পাবেন
তারিখ আকারে,
মানে আপনি যে তারিখে backup
নিয়ে ছিলেন, সে তারিখ কেবল
টা দেখতে পাবেন click করুন
yes > চাপুন
এবার অপেক্ষা করুন (৫- ১০) মিনিট।
কাজ হয়ে গেলে Reboot এর option
আসবে
5) Reboot > চাপুন
কাজ শেষ।
আর কোথাও বুঝতে প্রবলেম হলে Comment করবেন
Read More

এন্ড্রয়েড সফটওয়্যার ও গেমস >> মাথা নষ্ট গেমস

By
আসসালামু আলাইকুম । এন্ড্রয়েড সফটওয়্যার ও গেমস  সিরিজের ৩য়   টিউনে সবাইকে স্বাগতম । আজকে আপনাদের জন্য রয়েছে একটি আসাধারন গেমস । এই গেমসের বিশেষ বৈশিষ্ট হল এটি কোন একশন কিংবা রেসিং গেমস না , এটি একটি সাধারন গনিতের যোগের গেমস । কি শুনে হাসি চলে আসল ? ভাবছেন বাচ্চাদের গেমস  ! তাহলে বলব , একবার গেমসটি খেলে দেখুন । নিজেকে যারা গনিতের পন্ডিত মনে করে থাকেন তারা একবার খেললেই বুঝতে পারবেন আপনার মস্তিস্ক কত ধীরে বা দ্রুত কাজ করে । অতি সাধারন যোগগুলো আপনি এখানে ভুল করতে বাধ্য । কেন ? কোন কথা না বলে ডাউনলোড করে খেললেই উত্তর পেয়ে যাবেন ।
নিচের ফটো লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন । সেই সাথে  আমার ব্যক্তিগত ফেসবুক পেজে লাইক দিয়ে ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপডেট থাকুন ।

ডাউনলোড ( গুগল ড্রাইভ থেকে )


আপডেট পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন

 

Read More

Symphony roar A50 এর গেমিং রিভিউ বাংলায়

By
হ্যালো ফ্রেন্ডস আমি মারুফ আছি আপনাদের সাথে । আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরো একটি ভিডিও । আজকে আমি কোনো রিভিউ করবো না । আজকে আমি Symphony roar A50 এর একটি ছোট গেমিং রিভিউ করবো । আজকে আমি টোটাল চারটে গেমস আপনাদেরকে খেলে দেখাবো ।
1.WWE Immortals
2.Robocop
3.Nova 3
4.Leo’s fortune
এই সবগুলো গেমসই মোটামোটি ফুল এইচডি । গেমসগুলো এই ডিভাইসটিতে বেশ ভালো ভাবে চলেসে কোনো ধরনের কোনো ল্যাগ ছাড়া ।
তো গেমিং রিভিউটি আপনারা উপভোগ করুন…
ভিডিও লিঙ্ক ঃ https://www.youtube.com/watch?v=d1hkWF2vp-w
এই রকম আরো ভিডিও পেতে আমাদের Channel এ Subscribe করুন এবং আমাদের Facebook page ও Group এ Connected থাকবেন ।
চ্যানেল লিঙ্ক ঃ
Read More

W71 এর জন্য Lollipop রম নিয়ে নিন।

By
প্রথমেই বলে নিই"টিউনটা" নতুনদের জন্য না। যারা কাস্টম রম সম্পর্কে ভাল জানেন না তারা না বুঝে কিছু করতে যাবেন না। তাইলে ধরা খাইবেন। তবে আমার মনে হয় না যে, টেকটিউনসে এমন কোন এন্ড্রয়েড ইউজার আছেন যারা রম সম্পর্কে ভাল ধারনা রাখেন না।
সিম্ফনি,ওয়ালটন , মাইক্রোম্যাক্স ইত্যাদি হ্যান্ডসেটের কল্যাণে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম বাংলাদেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। এর ক্রেডিট গুগলের ই প্রাপ্য। তারসাথেই যে নাম ভেসে আসে সেটি হল মিডিয়াটেক প্লাটফর্ম ।
স্বল্পমূল্যে স্মার্টফোনের ডিভাইস ক্রেতাদের হাতে তুলে দিতেই মিডিয়াটেকের আবির্ভাব । আমাদের সামনে এমন অনেক নামি দামি কোম্পানি অহরহ দেখা যায় যারা মিডিয়াটেকের প্রসেসর দিব্যি ব্যাবহার করছে। এসব সেটে জেলিবিন,কিটক্যাট,ললিপপ এর স্বাদ পাওয়া যায় কাস্টম রমের মাধ্যমে। কাস্টম রম ছাড়া এত তারাতারি এত লেটেস্ট আপডেট পাওয়া যায় না। মূলত কাস্টম রমের উপর ই আমরা ভর করে আছি। নয়তো এখনো ফ্রয়ো , জিঞ্জারব্রেড এ পড়ে থাকতে হত।
আজকে আমার টিউনও মিডিয়াটেক প্লাটফর্মের একটি ডিভাইস নিয়ে । Mtk6577 ডিভাইসের জন্য । আমার জানা মতে কয়েকটি mtk6577 ডিভাইস হলঃ


  • 1.Symphony Xplorer W71
  • 2.Symphony Xplorer W60
  • 3.Walton Primo G1
  • 4.Walton Primo R1
  • আমি বর্তমানে Xplorer W71 ইউজ করি। তাই আজকে যে রম টি শেয়ার করবো সেটিও W71 এর জন্য।
    W71এর জন্য এখনো কোন কিটক্যাট রম আমি কোনখানে পাই নাই। তবে পিউর ললিপপ পেয়েছি। MT6577 এর জন্য ললিপপ এর রমটি ও তাই পোর্ট করে ফেললাম W71 এর জন্য।
    Rom Details
    Name : Pure_Android_Lollipop_4.4.5_for_W71
    Size :346mb
    Uploaded on : Dev Host
    MTK Soc Version : MT6577
    Android Platform : 4.4.5
    Rom Features
    1.Android L Boot Animation
    2.Awesome Visual Effect
    3.Dolby Added
    4.Dual Launcher (Xperia Home and Epic Launcher)
    5.Greenify Added
    6.Xposed Installer
    7. Xtreme Booster
    8.Lollipop Land
    9.Modified Boot Logo
    10.New Google Camera
    11.EL,Material,Epic Wallpaper
    12.Tweaked Build.prop
    13.Zipalign Data and System Apps
    14.Lite Ram Management
    15.Dual 3G
    16.Multi Sim Management
    17."User" Added
    18.R-Control Added
    And Many More.............
    Screenshot







    আশা করি সবাই রমটি ভালভাবেই ইন্সটল দিতে পারবেন। আর যারা পারবেন না তাদের জন্য একটু গেয়ে নিচ্ছি......
    সবার প্রথমে যে কিথা টি বলবো সেটি হল ,আপনার স্টক রম বা বর্তমানে যে রমে আছেন সেটির ব্যাকআপ নিয়ে নিন । CWM ,TWRP, CTR যে কোন রিকভারিতেই আপনি আপনার বর্তমান রমের ব্যাকআপ নিতে পারেন। আমি আপনাকে CWM Recovery ই সাজেস্ট করবো।
    দ্বিতীয়ত রমটি ডাওনলোড করে মেমরি কার্ডের রুট লোকেশনে রাখুন। ফোল্ডারে ও রাখতে পারেন।
    তারপর
    Reboot in Recovery. তারপর Wipe Data and Restore এ ক্লিক করুন। সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
    Mount and Storage এ ঢুকুন। Data,System,Cache তিনটি mount করুন। তারপর নিচের দিকের Data,System,Cache এই তিনটি Format করুন।
    মেইন ম্যানুতে ব্যাক করুন। Install zip from Sd card এ ক্লিক করুন। রমটি যদি এসডি কার্ডে থেকে তাহলে Chose zp from sd card সিলেক্ট করে রমটি ফ্ল্যাশ করুন।
    আর যদি রমটি ফোন মেমরি তে থাকে তাহলে ৫ নাম্বার অপশন choose zip from internal sdcard সিলেক্ট করে ফ্ল্যাশ করুন।
    ফ্ল্যাশ করার পর অটোমেটিক রিবুট হবে । বাকি কাজটা তো এমনি ই পারবেন।
    আর কিছু বলবো না । ডাওন লোড লিঙ্ক নিয়ে নিন।



    Download Link :

    http://d-h.st/SLxM

    Read More
    Home About-us Privacy Policy Contact-us Services
    Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates