Home About-us Privacy Policy Contact-us Services

ডাউনলোড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডাউনলোড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নামিয়ে নিন আরো দশটি বই।

By
ফেব্রুয়ারী মাস মানেই ভাষার মাস, বইমেলার মাস। ঢাকা থেকে কিছুটা দূরে থাকার কারণে আমি এখনো বই মেলায় যেতে পারিনি। খুব শীঘ্রই চলে যাবো। নতুন বই নিয়ে একটা টিউন কি করা যাবে? তবে সবাই পিডিএফ কপি চাইবে। আমরা সব কিছু এত ফ্রি চাই যে ভূলে যাই বই একজন লেখকের, একজন প্রকাশকে্‌ একজন বিক্রেতার রুটি রুজির সংস্থান করে।  আমরা যদি কিছু বই না কিনি তবে বাংলা সাহিত্যের এই ধারাটি আর সজীব থাকবে না। তখন স্ক্যান করে অনলাইনে ছাড়ার জন্য নতুন কোন কাগুজে বই থাকবে না। তাই যারা বই স্ক্যান করে অনলাইনে ছাড়েন তাদেরকে বলবো আপনারা কপিরাইট মুক্ত বই স্ক্যান করে অনলাইনে ছাড়ুন। অন্যের অধিকারকে ক্ষতিগ্রস্থ করবেন না।
উপমহাদেশের আইনানুসারে একজন লেখকের মৃত্যুর ৫০ কি ৬০বছর পরে একজন লেখকের লেখা কপিরাইট মুক্ত হয়। সেই দৃষ্টিকোণ থেকে রবীন্দ্র, বিভূতিভূষণ, বঙ্কিম, সঞ্জীব, মার্ক টোয়েনের রচনাবলী কপিরাইট মুক্ত। কিন্তু হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, কাজী আনোয়ার হোসেনের বই কপিরাইটযুক্ত। আমিও অনলাইনে কপিরাইট যুক্ত বই ডাউনলোড করার লিংক শেয়ার করে অপরাধ করছি। মাঝে মাঝে বিবেকের তাড়নায় ভূগি।মনে হয় ঠিক করছি না। আবার মনে হয় বই না পড়ার যুগে আমি মানুষকে ভার্চুয়াল বই পড়তে উদ্বুদ্ধ করছি মাত্র। এটা পড়া না পড়ার দ্বায়িত্ব তাদের। আবার বলছি বই কিনুন, লেখক বাঁচান।

কিশোর রচনাসম্ভার ২ - সঞ্জীব চট্টোপাধ্যায়

সঞ্জীব চট্টোপাধ্যায় বিখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তিনি অনেক উপন্যাস,ছোটগল্প ও প্রবন্ধ রচনা করেছেন । তাঁর সবথেকে বিখ্যাত উপন্যাস লোটাকম্বল যা দেশ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল। তাঁর রচনায় হাস্যরসের সাথে তীব্র শ্লেষ ও ব্যঙ্গ মেশানো থাকে । ছোটদের জন্য তাঁর লেখাগুলিও খুবই জনপ্রিয় ।

সাম্ভালা - শেষযাত্রা - শরিফুল হাসান

সাম্ভালা  ট্রিলজি। তিনটি উপন্যাস।  "সাম্ভালা" "সাম্ভালা দ্বিতীয় যাত্রা" "সাম্ভালা শেষ যাত্রা"। আলোচ্য বইটি সাম্ভালা শেষ যাত্রা। বাংলাদেশের হাজার হাজার গ্রামের মধ্যে অতি সাধারন এক গ্রাম।কাহিনীর শুরু হয় সেখান থেকেই।কিন্তু এই অসাধারন কাহিনী আটকে থাকেনি ঐ সাধারন গ্রামে।আটকে থাকেনি সময়ের বেড়াজালেও।বাংলাদেশের নানা জায়গা থেকে বিশ্বের নানা স্থানে পৌঁছে গেছে কাহিনীর পরিধি,পৌঁছে গেছে বর্তমান থেকে সুদূর অতীতে। ইতিহাস এবং বর্তমান হাত ধরাধরি করে এগিয়ে গেছে সহস্রাব্দ প্রাচীন এক রহস্যময় পরিব্রাজকের সঙ্গি হয়ে। ইউরোপ, মিশর থেকে ভারতীয় উপমহাদেশ হয়ে সুদূর তিব্বতে।

কিশোর রচনাসম্ভার ২ - সঞ্জীব চট্টোপাধ্যায়

সঞ্জীব চট্টোপাধ্যায় বিজ্ঞানের ছাত্র ছিলেন | বিষয় ছিলো রসায়ন |সকারী চাকরি করেছে বেশ কয়েকদিন |রামকৃষ্ণ মিশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন সুরু করে |তার প্রথম লেখা প্রকাশিত হয় চত এক সিনেমা পত্রিকায় |

হাকলবেরি ফিন - মার্ক টোয়েন

১৮৭৬ সালে প্রকাশিত 'দি অ্যাডভেঞ্চারস অব টমসয়্যার' এবং ১৮৮৫ সালে 'অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন' উপন্যাস দুটি কেবল পাঠক মহলকে আলোড়িত করেনি, বর্ণবাদে আচ্ছন্ন তৎকালীন ঘুণে ধরা সমাজকে নাড়িয়ে দিয়েছিলো। সমালোচকগণ বলেন, হাকলবেরি উপন্যাসটি রূঢ় নয়। আসলে রূঢ় হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাস, যা মার্ক টোয়েন তার উপন্যাসটিতে তুলে ধরেছেন। হাকলবেরি ফিন  উনিশ শতকের আমেরিকার এক কালো ইতিহাসের সরস উপাখ্যান। মাতাল পিতার হাত থেকে পালাচ্ছে ১৪ বছর বয়সের হাক। তার সঙ্গে নিগ্রো দাস জিম।

জলমানব

কল্পবিজ্ঞান উপন্যাস – মুহম্মদ জাফর ইকবাল

দরজার ওপাশে - হুমায়ুন আহমেদ

দরজার ওপাশে হুমায়ূন আহমেদের লেখা হিমু সিরিজের দ্বিতীয় বই।

আমার আমি -

উত্তম কুমার

গণিতের মজা

মজার গণিত

মুহাম্মাদ জাফর ইকবাল

তিনটি উপন্যাসিকা

*

রম্যরচনা ৩৬৫ - তারাপদ রায়

*
Read More

যে ১৪ টি Portable Software ছাড়া Portable Software এর কোন গুরুত্বই থাকে না। দেখে নিন সেই সফটওয়্যারগুলো এবং ডাউনলোড করে নিন।

By
আশা করি সবাই ভাল আছেন, সব সময় ভাল থাকুন এই কামনা নিয়েই আজকের পোস্ট শুরু করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ২০ টি Portable Software, যে সফটওয়্যারগুলো সংরক্ষণ করে না রাখলে Portable Software এর কোন গুরুত্বই থাকে না।অনেকেই Portable Software  কি জানেন না, তাই আসুন সংক্ষেপে একটু জেনে নেই। আসলে Portable অর্থ হল সহজে বহন যোগ্য, আর Portable Software অর্থ হল সহজে বহন যোগ্য সফটওয়্যার। অর্থাৎ যে সফটওয়্যার টি আমরা Pen drive এ করে যে কোন Pc তে use করতে পারি কোন প্রকার ঝামেলা ছাড়াই। এক কথায় মানে সহজ ভাষায় হল যে সফটওয়্যার টি install বা setup দিতে হয়না। চলুন এখন জেনে নেয়া যাক কিছু তথ্য ২১ টি সফটওয়্যার এর ব্যাপারে।

Office Tools

OpenOffice Portable : Microsft Office অফিস এর বদলে আপনি  ব্যবহার করতে পারেন OpenOffice Portable লিনাকস ভারসন টি। যার সাহায্যে আপনি Office ছাড়া Office এর যেকোনো file – ওপেন করতে পারবেন। আপনি Word, Excel Setup না করেই কাজ করতে পারেন।
AbiWord Portable : AbiWord দ্রুততর এবং ছোট্র একটি টেক্সট এডিটর প্রোগ্রাম। এই প্রোগ্রামটি ঠিক মাইক্রোসফট ওয়ার্ড এর অনূরূপ একটি প্রোগ্রাম। এটির ব্যবহার তুলনামূলক সহজ। এবং এতে অনেকগুলো টেক্সট ফরমেটিং যুক্ত রয়েছে যা সহজেই ব্যবহার করা যায়। পাশাপাশি এটি দ্বারা HTML ফাইল ও তৈরি করা যায়।
ডাউনলোড লিঙ্ক  ( 15.2 mb )

Security and Maintenance

ClamWin :  আপনার USB কে ভাইরাস ও ম্যলওয়ার মুক্ত রাখবে। এর viruses এবং spyware ডিটেকশন রেট খুব ভাল।
ডাউনলোড লিঙ্ক  ( 8.4 mb )
SuperAntiSpyware : SuperAntiSpyware বাজারে প্রচলিত সবচে পূর্ণাঙ্গ এবং নেক্সট জেনারেশন স্ক্যানিং সিস্টেম। এটিও আপনার USB কে ভাইরাস মুক্ত রাখবে।
ডাউনলোড লিঙ্ক ( 20.1 mb )

Personal Services

KeePass : আমরা সবাই ভিন্ন ভিন্ন সাইটে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। তাই ভূলে যাওয়াটাই স্বাভাবিক। তাই এই সফটওয়্যার টি দিয়ে পাসওয়ার্ড ম্যানেজ করে রাখতে পারেন।
ডাউনলোড লিঙ্ক ( 10.8 mb )

Browser

Mozila : মজিলার ব্যাপারে তো সবারাই জানা আছে। তাই শুধু ডাউনলোড লিঙ্ক টা দিয়ে দিলাম।
ডাউনলোড লিঙ্ক ( 64.5 mb )
Google Chrome : এটার ব্যাপারেও সবার জানা আছে। তাই শুধু ডাউনলোড লিঙ্ক টা দিয়ে দিলাম।
ডাউনলোড লিঙ্ক ( 350.4 mb )

FTP Client

FileZilla  :  আপনি একজন ওয়েব ডিজাইনার/ডেবলপার কিন্তু FTP বা File Transfer Protocol  সম্পর্কে জানেন না এমন হতে পারে না। আপনি যদি ব্লগার হয়ে থাকেন এবং নিজের একটা ব্লগ খুলবেন তাহলে আপনাকে ওয়ার্ডপ্রেসের মত একটি ওয়েব বেসড সফটওয়ার ইন্সটল করতে হবে। আর তার জন্য প্রয়জন FTP। তাছাড়া প্লাগইন্স ইন্সটল, থিম ইন্সটল সহ অন্যান্য ডাটা আপনার সাইটে আপলোড করার জন্য প্রয়জন একটি FTP সফটওয়ার। একটি জনপ্রিয় FTP প্রোগ্রাম হচ্ছে ফাইলজিলা। ফাইল জিলা সম্পর্কে জানতে ভিজিট করুন http://filezilla-project.org/
ডাউনলোড লিঙ্ক ( 6.3 mb )

Media Apps

VLC Media Player :  VLC Media ব্যাপারে তো সবারাই জানা আছে। তাই শুধু ডাউনলোড লিঙ্ক টা দিয়ে দিলাম।
ডাউনলোড লিঙ্ক ( 24.1 mb )
Audacity : এই সফটওয়্যারটার নাম Audacity যার দ্বার যে কোন গান থেকে মিউজিক আলাদা করা যায় । এ ছাড়া আরো অনেক কিছু । এই সফটওয়ারটি দিয়ে আপনি নিজে নিজেই গায়ক হতে পারবেন।
ডাউনলোড লিঙ্ক ( 5.7 mb )
ImgBurn : এই সফটওয়্যারটি দিয়ে বুটেবল ডিস্ক তৈরি করা হয়।
ডাউনলোড লিঙ্ক ( 8.3 mb )

Miscellaneous

7-Zip : এটি দিয়ে ফাইল বা ফোল্ডার জিপ আনজিপ করা যায়। এই ব্যাপারে সবারই জানা আছে।
ডাউনলোড লিঙ্ক ( 2.3 mb )
WinRar : WinRAR সফটওয়্যারটি হল ডাটা কম্প্রেশন জন্য শক্তিশালী সফটওয়্যার এবং আর্কাইভ সঙ্গে কাজ করে। RAR, আইএসও, জিপ, আলকাতরা, 7z, GZ, JAR সফটওয়্যার মত নিম্নলিখিত আর্কাইভ ফরম্যাটের সমর্থন করে। এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি খুব সহজে অনেক ফাইল এক ফোল্ডারে রাখতে পারবেন।
ডাউনলোড লিঙ্ক ( 7.5 mb )
Pidgin :
আমরা চ্যাটিং-এর জন্য বিভিন্ন ধরনের মেসেঞ্জার ব্যবহার করি। যেসকল মেসেঞ্জারের সাথে আমরা পরিচিত বা ব্যবহার করি তা হলো- Yahoo Messenger, Pidgin Messenger, Digsby Messenger, Nimbuzz Messenger প্রভৃতি। এদের মধ্যে Pidgin Messenger সকলের কাছে অধিক প্রিয় যার কারণসমূহ এটি দিয়ে বিভিন্ন আইডিতে চ্যাট করা যায় , একই গ্রুপের একাধিক আইডি দিয়ে চ্যাট করা যায়, মেসেঞ্জিং অনেক দ্রুত হয়, প্রভৃতি। আরোও অনেক কারণেই এই মেসেঞ্জারটি আমাদের কাছে অনেক জনপ্রিয়।
ডাউনলোড লিঙ্ক ( 15.2 )
টিউনটিতে অনেক ধরনের ভুল আছে, আসা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আসা করি পরবর্তী টিউনে দেখা হবে।
Read More

আপনি কি ইংরেজীতে দুর্বল! তাহলে নিয়ে নিন আমার কালেশানে থাকা কিছু সফট এবং PDF ফাইল।

By
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

বর্তমানে আমাদের চলাফেরা এবং লেখাপড়ার মধ্যে আরবীর পাশাপাশি ইংরেজী জানা প্রয়োজন হয়ে পড়েছে। অনেকেই আছে ইংরেজী তেমন পারেন না!!
পারলেও কথাবার্তা বলতে পারে না সঠিক নিয়ম না জানার কারনে। আমি আশা করি এই বই গুলো থেকে আপনি ইংরজীতে ভাল ভাবে কথাবার্তা বলতে পারবেন সফট গুলো থেকে এবং PDF ফাইল গুলো পড়ে। নিয়ে নিন হয়ত এক সময় প্রয়োজন হতে পারে।
এক নজরে ইংরেজী শিখার File গুলো।

তাহলে আর দেরি না করে এখান থেকে ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ৬৬..৪৭ MB
আমি পারবোই এবার ইংরেজী শিখতে!!
আমি পারবোই এবার ইংরেজী শিখতে!!
০২।
গুড আমি আছি তোমার পাশে!
গুড আমি আছি তোমার পাশে!
ইনশাআল্লাহ ছোট ছোট কাজের ১৬ তম কাজ শেষ পর্যায়ে, অতিশ্রীঘই পেয়ে যাবেন।

আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ
Read More

[Mega Update] এবার একাধিক মেইল এ হাজার হাজার মেইল হবে এক ক্লিক এই !!! (আপনার ই-মেইল মার্কেটিং / ব্যবসার প্রচারের জন্য এটাই যতেষ্ট)

By
আজ আপনাদের জন্য নিয়ে এলাম BytesBD এর জনপ্রিয়  BytesBD Mail Bomb v1.0 এর আপডেট ভার্সন BytesBD Mail Sender v2.0  যার সাহায্যে আপনি একইসাথে একাধিক মেইল এ হাজার হাজার প্রফেশনাল মেইল করতে পারবেন এক ক্লিক এই।
প্রথমেই এখান থেকে আপডেট ভার্সন ডাউনলোড করে করুন।

একাধিক মেইল এ মেইল করার নিয়ম ঃ
১।  আপনে যদি নিউজ লেটার মেইল করতে চান, তাহলে সেটা আপনার পিসি থেকে আপলোড করুন অথবা Html ফাইল টা google drive আপলোড করে সেটার
লিংক টা ১৪ নং এ পেস্ট করুন ।
২। কোন এটাচমেন্ট থাকলে সেটা আপলোড বাটন এ ক্লিক করে দেখিয়ে দিন ।
৩। ৩নং এ আপনে যদি মেইল এড্রেস গুলা টেক্সট ফাইল থেকে আপলোড করতে চান তাহলে দেখিয়ে দিন।
৪। ৪ নং এ আপনে যদি মেইল এড্রেস গুলা আপনার সেভ করা ডাটাবেস ফাইল থেকে আপলোড করতে চান, Select Group থেকে টা সিলেক্ট করুন।
৫। ৫নং এ যদি একটা মেইল এড্রেস এ মেইল করতে চান তাহলে সেটা লিখুন (একাধিক মেইল এড্রেস কে ";" দিয়ে লিখুন। ";" পর কোন স্পেস দেয়ার দরকার নাই ।আর লাস্টের মেইল এর শেষে কোন ";" হবে না) অথবা ৫নং এর ডান দিকের ড্রপ ডাউন এ ক্লিক করে মেইল এড্রেস টি সিলেক্ট করুন ।
৬।আপনার মেইল এর সাবজেক্ট লিখুন।
৭।আপনার মেইল বডি অংশ টুকু এখানে লিখুন।
৮। ১১নং থেকে আপনে যে মেইল এড্রেস থেকে মেইল করসেন সেটা  যদি Gmail হই তাহলে এখান থেকে Gmail সিলেক্ট করুন Yahoo হলে Yahoo সিলেক্ট করুন অথবা Oullook মেইল হলে Outlook সিলেক্ট করুন।
৯।আপনে যে মেইল থেকে মেইল পাঠাচ্ছেন তার Password টা এখানে লিখুন।
১০।এক সাথে কতো গুলা মেইল পাঠাতে চাচ্ছেন সেই সংখ্যা টা এখানে লিখুন।
১১।আপনার পিসির রেজিস্ট্রি ফাইল এ ইউজার নেইম এবং পাসওয়ার্ড সেভ করে রাখতে Remember me তে ক্লিক করুন ।
১২।এবার সেন্ড বাটন এ করুন।
এবার কিছু ক্ষণ অপেক্ষা করুন, আপনার মেইল সেন্ড হওয়ার নোটিফিকেশান দেখাবে।

বি.দ্র.ঃ Gmail থেকে মেইল পাঠানোর ক্ষেত্রে প্রথমেই (অন্য সার্ভার এর ক্ষেত্রে কিছু  করার দরকার নেই)
https://www.google.com/settings/security/lesssecureapps?pli=1 থেকে নিচের মত Access for less secure apps টা Enable করুন।

ডাটাবেস এ মেইল এড্রেস সেভ করতে নিচের স্টেপ গুলু ফলো করুনঃ(ডাটা সেভ করতে সমস্যা হলে সফটওয়্যার টি C Drive ছারা অন্য যেকোনো Drive এ ইন্সটল করুন )

>> প্রথমে Insert Group এ Group গুলু Insert করুন ।
>> এবার Group Mail এ User Name এ আপনে যার মেইল এড্রেস সেভ করবেন টার নাম দিন
>>Mail Address এ মেইল এড্রেস টি লিখুন ।
>>Group Name থেকে Group সিলেক্ট করুন ।
>>Insert বাটন এ ক্লিক করে সেভ করে নিন ।

>> এখানে আপনে আপনার মেইল এড্রেস গুলা Group Wise দেখতে পাবেন ।

>> Outbox আপনে আপনার সেন্ড করা মেইল গুলা দেখতে পাবেন, এ ছারাও Group wise, date wise সার্চ করতে পারবেন ।
তাহলে এখনি নেমে পড়ুন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারণাই ।
Read More

নামিয়ে নিন এক ঝাঁক অনুবাদকৃত বই।

By
অনুবাদ সাহিত্য বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে। অনুবাদ সাহিত্য নিঃসন্দেহে একটি শিল্পকর্ম। অনুবাদের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সাহিত্যের গতিধারা ও রূপবৈচিত্র্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাই। এক কথায় অনুবাদের মাধ্যমে বিদেশি সাহিত্যের একটি সামগ্রিক রূপ প্রতিফলিত হয় নিজস্ব সাহিত্যে। মহাভারত, রামায়ণও কাইন্ড অফ অনুবাদ সাহিত্য। রামায়ণ প্রথম বাংলায় অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। রামায়ণের প্রথম মহিলা অনুবাদক – চন্দ্রাবতী। শাহনামা মৌলিক গ্রন্থের রচয়িতা – ইরানের কবি ফেরদৌসি, বাংলা  অনুবাদক – মোজাম্মেল হক। মধ্যযুগে অনুবাদ হয়েছে প্রধানত সংস্কৃত থেকে (মহাভারত, রামায়ণ, ভাগবত), হিন্দী সাহিত্য থেকে এবং আরবি-ফারসি সাহিত্য থেকে।  

প্রাচীন ও মধ্যযুগের বৌদ্ধ-হিন্দু রচিত বাংলা সাহিত্যে যেখানে দেবদেবীরা প্রধান এবং মানুষ অপ্রধান সেখানে মুসলমান রচিত সাহিত্যে মানুষ প্রাধান্য পেয়েছে।

মাইন ক্যাম্ফ - এডলফ হিটলার

এডলফ হিটলার. হিটলারের আত্মজীবনী ও তাঁর ভাবাদর্শ—দুয়ের সম্মিলন ঘটেছে মাইন কাম্ফ বইটিতে। ১৯২৩ সালে 'বিয়ার হল বিপ্লব' নামে পরিচিত এক ব্যর্থ অভ্যুত্থানের পর হিটলার কারাবন্দী হন। ওই সময় মাইন কাম্ফ বইটি লেখেন তিনি। অবশ্য বই লেখা বলতে যা বোঝায়, তিনি সরাসরি সেই কাজটি করেননি। হিটলারের নির্দেশনা অনুযায়ী অন্য একজন লিখেছেন।

এম্পায়ার অভ দা মোগল দি টেনটেড থ্রোন

এলেক্স রাদারফোর্ডের লেখা বইটিতে মোঘর বাদশাহদের শাসনকালের কিছু চিত্র ফুটে উঠেছে। সম্রাট আকবারের মৃত্যুর পাঁচ মাস পরে তার পুত্র শাহজাহান সিংহাসনে আরোহন করেন। কিন্তু তার ক্ষমতা গ্রহন সুখকর ছিলো না। তার ভাইয়েরা বিরোধিতা করে। শাহজাহান কঠিন হস্তে তাদের দমন করেন।

ইসলাম সংক্ষিপ্ত ইতিহাস - কারেন আর্মস্টং

ইসলাম : আ শর্ট হিস্ট্রি (ইসলাম : সংক্ষিপ্ত ইতিহাস) শুরু হয়েছে সপ্তম শতাব্দীতে মদীনা হতে মুহাম্মদ (সঃ) এবং তাঁর পরিবারের অভিযাত্রা এবং পরবর্তী সময়ে প্রথম মসজিদ নির্মাণ প্রসঙ্গ দিয়ে । শিয়া ও সুন্নী মুসলিমদের বিভেদের মূল; সুফি অতীন্দ্রিয়বাদের আবির্ভাব; উত্তর আফ্রিকা, লেভেন্ট এবং এশিয়ার ইসলামের বিস্তার; মুসলিম বিশ্বের ওপর ক্রুসেডসমূহের বিধ্বংসী প্রভাব, চতুর্দশ ও পঞ্চদশ শতকে বিশ্বের বৃহৎ ও অনন্যসাধারণ শক্তি হিসাবে রাজকীয় ইসলামের বিকাশ এবং বিপ্লবী ইসলামের উদ্ভব ও প্রভাব তুলে ধরেছে এটি, শেষ হয়েছে বর্তমানকালের ইসলাম এবং এর চ্যালেঞ্জসমূহের মূল্যায়নের মাধ্যমে। যাঁরা মনে করেন যে ইসলাম ও পাশ্চাত্য সংঘাতের দিকে ধাবিত দুটি সভ্যতা, এই সাধারণ গ্রন্থের মাধ্যমে ক্যারেন আর্মস্ট্রং তাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। ইসলাম কর্তৃত্ব , মহত্ব এবং অর্থনীতিরও একটি আদর্শ।

নো লংগার অ্যাট ইজ - চিনুয়া আচিবে

যুগান্তকারী উপন্যাস “থিংগস ফল এপার্ট” এর জন্য কৃষ্ণ আফ্রিকার অন্যতম উপন্যাসিক চিনুয়া নামটি বিশ্বব্যাপী আলোচিত। নো লংগার অ্যাট ইজ উপন্যাসের কাহিনী শুরু ওবি ওকোনকো নামের এক নাইজেরিয়ান সিভিল সার্ভেন্টের ঘুষ গ্রহণের পর বিচার প্রক্রিয়ার মাধ্যমে। এরপর কাহিনীর পুরোটায়ই বর্ণনা করা হয় ফ্লাসব্যাকে। প্রধান চরিত্র ওবি ছোটবেলায় স্কুলে অসাধারণ ছাত্র ছিলেন। তার জন্ম ইউমোফিয়াতে। এটি পূর্ব নাইজেরিয়ার শহর লাগোসের একটি ইগবো পল্লী। ইগবো নাজেরিয়ার অন্যতম বৃহ্ৎ এথনিক সম্প্রদায়ের একটি। নাইজেরিয়ার শহর লাগোসের ইউমোফিয়া উন্নয়ন সমিতি চাঁদা তুলে আটশো পাউন্ড ধার দেয় ওবিকে। উদ্দেশ্যে যে ওবি ইংল্যান্ডে গিয়ে আইন শাস্ত্রে পড়াশোনা শেষ করে নাইজেরিয়াতে ফিরে ইগবো সম্প্রদায়ের সুখ-দুঃখ দেখবে। কিন্তু ওবি ইংল্যান্ডে গিয়ে আইনে পড়াশোনা না করে ইংরেজি সাহিত্যে লেখাপড়া শেষ করে চার বছর পর আবার নাইজেরিয়াতে ফেরত আসেন। বাস করতে থাকেন লাগোস শহরে। যোগদান করেন সিভিল সাভির্সের স্কলারশিপ বোর্ডের চাকুরিতে, একজন শ্বেতাঙ্গ আফিসারের অধীনে। ওবি ফ্ল্যাট ও গাড়ি কেনার সুবিধা পায় সরকারের কাছ থেকে। তার এই পার্থিব সাফল্য প্রাপ্তিতে মা-বাবা, গ্রামবাসী ও ইউমোফিয়ার সভাপতি ও সদস্যসহ সকলেই খুব খুশি হয়।

ওয়াদারিং হাইটস- এমিলি ব্রোন্ট

কুড়িয়ে পাওয়া ছেলে হীথক্লিফ নিজের ছেলের চেয়েও বেশি প্রিয় হয়ে উঠলো মিস্টার আর্নশর কাছে। কৈশোরেই হীথক্লিফের প্রেমে পড়ল ক্যাথরিন আর্নশ। পিতার মৃত্যুর পর হিন্ডলে আর্নশ কর্তা হলো বাড়ির। হীথক্লিফকে ভাইয়ের আসন থেকে নামিয়ে দিল সে চাকরের পর্যায়ে। একই সময় এডগার লিনটনের সাথে ঘনিষ্টতা হতে শুরু করল ক্যাথরিন আর্নশর। প্রতিশোধের নেশায় পাগল হয়ে উঠল হীথক্লিফ। হিন্ডলে আর্নশ ও এডগার লিনটনের সম্পত্তি করায়ত্ত করল সে ছলে বলে কৌশলে। কিন্তু শান্তি কি পেল তার অতৃপ্ত আত্মা? জানতে হলে পড়ুন ওয়াদারিং হাইটস।

মিথ এন্ড মিনিং - ক্লদ লেভি স্ত্রস

মিথ অ্যান্ড মিনিং বইয়ে ফরাসি ভাবুক ক্লদ লেভি-স্ত্রস  বলেছেন, এ সমাজকে পশ্চাদ্পদ ভাবার লেশমাত্র অবকাশ নেই, কারণ 'চারপাশের জগত, এর প্রকৃতি এবং নিজেদের সমাজকে বোঝার তাগিদে ও কামনায় এঁরাও উদ্গ্রীব।

ইলিয়াড - হোমার

ইলিয়াডপৃথিবীর প্রাচীন চারটি শ্রেষ্ঠ মহাকাব্যের অন্যতম। প্রাচীন গ্রীসের ইলিওন শহরের নামানুসারে এই মহাকাব্যের নামকরণ করা হয়। গ্রীক ভাষায় রচিত ও ২৪ টি সর্গে বিভক্ত এই  গ্রীক মহাকাব্যের রচয়িতা মহাকবি হোমার। এতে ১৬,০০০ পঙ্‌ক্তি কবিতা আছে। হেলেন নাম্নী এক নারীকে কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হয় যা ট্রয়ের যুদ্ধ নামে পরিচিত। খ্রিস্টের জন্মের ৮৫০ বৎসর পূর্বে রচিত হোমারের ইলিয়াড ও ওডিসি দুটি স্বতন্ত্র মহাকাব্য হলেও একই মূল কাহিনীর দ্বারা এই দুটি মহাকাব্য বিধৃত এবং সে কাহিনী হলো ট্রয়যুদ্ধ ও তার আনুপূর্বিক ঘটনাবলী। ট্রয়যুদ্ধের কোন ঐতিহাসিক সভ্যতা পাওয়া যায় না।

বাই দ্য রিভার পিদরা আই সেট ডাউন এন্ড উইপ্ট - পাওলো কোয়েলহো

ব্রাজিলের রিওডি জেনিরোতে জন্মগ্রহণ করা পর্তুগিজ ভাষার লেখক পাওলো কোয়েলহো বিশ্বের অন্যতম জনপ্রিয় লেখক। বাংলাদেশেও রয়েছে এ লেখকের উল্লেখযোগ্য পরিমাণে ভক্ত। "আলকেমিস্ট" বইটি পড়ার মাধ্যমে পাওলো কোয়েলহোর সাথে আমি পরিচিত হই। তার উপন্যাস পাঠকদের মধ্যে একধরণের মুগ্ধতা তৈরী করে। তিনিই পৃথিবীর একমাত্র জীবিত লেখক, যিনি বই বিক্রির সর্বোচ্চ রেকর্ড গড়ে স্থান করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড বুকে।

 ওডেসি - হোমার

ফরাসি কবি ও নাট্যকার রেমঁ কুইনো বলেছিলেন: 'পৃথিবীর যেকোনো মহান সাহিত্যকর্মই হয় ইলিয়াড, না হয় অডিসি।' আজ থেকে প্রায় দুই হাজার ৭০০ বছর আগে গ্রিক কবি হোমার জন্ম দেন এই দুই মহাকাব্যের, আর সেই সঙ্গেই সূচনা ঘটে পশ্চিমা সাহিত্যের। হোমারের জন্মকাল নিয়ে মতভেদ আছে। হেরোডোটাসের মতে, হোমার ৪৮৬-৪২৫ খ্রিষ্টপূর্বাব্দের লোক ছিলেন।

এন্ডলেস ওয়েট - আগাথা ক্রিস্টি

আগাথা ক্রিস্টি  (১৫ই সেপ্টেম্বর, ১৮৯০ – ১২ই জানুয়ারি, ১৯৭৬) একজন ইংরেজ অপরাধ কল্পকাহিনী লেখক। তিনি ৮০টি রহস্য উপন্যাস লেখেন, যাদের মধ্যে গোয়েন্দা এরকুল পোয়ারো (Hercule Poirot) ও মিস মার্পল'র কাহিনীগুলো অন্যতম। তাঁকে রহস্য উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনী লেখকদের একজন হিসেবে গণ্য করা হয়।
আপাতত এই বইগুলো পড়ে শেষ করেন। পরে আরো দেয়া যাবে। আমি বর্তমানে কারেন আর্মস্ট্রং এর বইটি পড়ছি।
Read More

ডাউনলোড করে নিন লেটেস্ট IDM 6.22 ক্রা-ক ভার্সন একদম গরম গরম জলদি ডাউনলোড করুন

By
আমারা যারা ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার করি তারা মোটামুটি ভাবে IDM শব্দ টির সঙ্গে ভাল ভাবেই পরিচিত। আর যারা আমারা জানি না তাদের জন্যই বলছিঃ
IDM যার ফুল নাম Internet Download Manager এটি একটি ডাউনলোডার সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় সকল কিছু হাই স্পিড এ ডাউনলোড করতে পারবেন, এই ছোট সফটওয়্যার টি আপনার ডাউনলোড ম্যানেজার হিসেবে কাজ করবে। তো আশা করি IDM সফটওয়্যার টি আপনাদের অবশ্যই কাজে লাগবে। ত আসুন জেনে নেই আজকের  IDM এর টিউন সম্পর্কে।
IDM 6.22 হোল একদম লেটেস্ট ভার্সন যা আপনাকে দেবে নিউ কিছু ফিচার আর নুতুন নুতুন সুবিধা সঙ্গে হাই স্পীড ডাউনলোড ক্ষমতা।
 আসুন দেখে নেই কি আছে এই নুতুন ভার্সন এঃ
✔ এই ভার্সন পাবলিশ তারিখঃ 6 ফেব্রুয়ারি ২০১৫।
✔  মোজিলা ফায়ারফক্স ৩৬ ইন্টারনেট ব্রাউজার সাপোর্ট।
✔  Windows 10 এ ব্যাবহার করা জাবে।
✔  সঙ্গে কিছু বাক ফিক্স করা হয়েছে।
 কেন ব্যাবহার করবেন এই IDM আসুন দেখে নেইঃ
  •  IDM হোল বিশ্বের এক নম্বর ডাউনলোড ম্যানেজার।
  • এর রয়েছে ৫ স্তর এর ডাউনলোড স্পীড সুবিধা।
  • মজিলা,ক্রম সহ ১৫০+ ইন্টারনেট ব্রাউজার সাপোর্ট করে।
  • সহজেই Youtube ভিডিও ডাউনলোড করতে পারবেন।
  • অফলাইন সার্ভার HTTP সাপোর্ট সুবিধা।
  • রিসুম করে ডাউনলোড করে নিতে পারবেন।
  • সিডুল ডাউনলোড সুবিধা সঙ্গে ডাউনলোড শেষে পিছি অফ হয়ে যাবে অটোমেটিক।
  • অনেক বেশি সেফ ও বিশ্বাসী ডাউনলোডার।
এ ছাড়াও আর অনেক সুবিধা পাবেন এই IDM এর ভার্সন এ কোন প্রকার সমস্যা ছাড়াই। তো দেরি না করে ডাউনলোড করে ফেলুন। ৭ এমবি এর এই সফটওয়্যার টি ডাউনলোড করে ফেলুন আর মজা নিন।
 ডাউনলোড ক্করে ফেলুন এখানে
আশা করি আপনাদের আমার পোস্ট ভাল লাগবে না লাগলে আমি আন্তরিখ ভাবে দুঃখিত।
Read More

পিসিতে জায়গা কম কিন্তু মুভির সাইজ অনেক বেশি? তাহলে কোয়ালিটি ঠিক রেখে কমিয়ে ফেলুন মুভির সাইজ!

By
কম্পিউটারে মুভি বা ভিডিও দেখেনা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু সবার মাঝে একই রকম বাতিক থাকে সেটা হলো এইচডি মুভি দেখতে হবে। প্রিন্ট ভালো না থাকলে সেই মুভি দেখে আমিও যেমন মজা পাইনা, মনে হয় আপনারাও মজা পান না। কিন্তু ঘটনা হলো, আমার পিসিতে যে পরিমান হার্ডডিস্ক আছে তা দিয়ে আমার প্রয়োজন মতো এইচডি মুভি রাখার উপায় নেই। ভাবছিলাম কীভাবে মুভির কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমিয়ে ফেলা যায়। আমার ভাবনাকে উষকে দিলো এক ভাই, তিনি প্রশ্ন করলেন দরিদ্র.কম কিভাবে মুভির কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমিয়ে আনে? গুগল মামাকে তারপর জ্বালাতে শুরু করলাম সমস্যা সমাধানের জন্য। গুগল মামা বের করে দিলেন অসাধারন এক সফটওয়্যার! ওপেন সোর্সকে আজকাল বেশি প্রাধান্য দেই বলে ওপেন সোর্স সফটওয়্যারটিই পেয়ে গেলাম। মেডিসিন আর সিরিয়াল-কী নিয়ে সত্যিই বিরক্ত হয়ে ‍যাচ্ছি দিনের পর দিন।

HandBrake | Price Free

সফটওয়্যারের নামটা জটিল না? সফটওয়্যারটি নিয়ে টিউন করতে গিয়ে মজার কিছু অভিজ্ঞতা হলো। ইমেজ সার্চ করতে গিয়ে দেখি শুধু গাড়ির হ্যান্ডব্রেক এর ছবি আসে। পরে অগত্যা নিজেকেই ঝটপট ডাউনলোড ইমেজটা ফটোশপে তৈরী করতে হলো। যাহোক নামে কিবা আসে যায়, কাজে তার পরিচয়। চলুন ডাউনলোড শুরু করার পূর্বে এক নজরে কিছু ফিচার দেখে নিই। প্রথমেই থাকছে সফটওয়্যারের হোম স্ক্রিন, যেখানেই পাবেন সব কিছু। ব্যবহার এতোটাই সহজ যে একটা বাচ্চা ছেলের মা ও অনায়াসেই কাজ করতে পারবে, সেখানে অাপনারা তো অনেক অভিজ্ঞ।
প্রথম দর্শন | দেখতে সাদাসিদা হলেও কাজে কিন্তু ভয়ঙ্কর | সুতরাং সাবধান
  • সফটওয়্যারটিতে বিল্ট-ইন ভাবে রয়েছে বিভিন্ন ডিভাইস প্রিসেট। যা আপনাকে কোন প্রকার সেটিং ছাড়ায় শুধু সিলেকশনের মাধ্যমে আপনার ডিভাইসের জন্য সেরা ভিডিও উপহার দিতে পারবে।
  • আমাদের পরিচিত এবং জনপ্রিয় মিডিয়া ফাইল ফরমেটগুলো সাপোর্ট করবে। মিডিয়া ফাইল ফরমেট সম্পর্কে বিস্তারিত জানতে আমার এই টিউনটি দেখুন। তবুও কিছু সাপোর্টেড ফরমেট আমি উল্লেখ করছি।
    • File Containers: .MP4(.M4V) and .MKV
    • Video Encoders: H.264(x264), H.265(x265) MPEG-4 and MPEG-2 (libav), VP8 (libvpx) and Theora(libtheora)
    • Audio Encoders: AAC, CoreAudio AAC/HE-AAC (OS X Only), MP3, Flac, AC3, or Vorbis
    • Audio Pass-thru: AC-3, DTS, DTS-HD, AAC and MP3 tracks
  • এছাড়াও লাইভ ভিডিও প্রিভিউ, ভিডিও ফিল্টারিং, টাইটেল/ চ্যাপ্টার সিলেকশন, চ্যাপ্টার মার্কিং সহ পাবেন অনেক কিছু। তবে সব কিছু পেতে আপনাকে তো আগে সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে হবে, তাইনা?
  •  

ডাউনলোড

সফটওয়্যারটি সম্পর্কে সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করলাম। আশা করি প্রয়োজনের সাথে ফিচারের সামাঞ্জস্য থাকায় সফটওয়্যারটি আপনাদের ভালো লেগেছে। তাহলে নিচের অফিশিয়াল ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটি ঝটপট ডাউনলোড করে নিন। সফটওয়্যারটি ক্রস-প্লাটফর্ম সাপোর্টেড, মানে হলো আপনি উইন্ডোজ, ম্যাক এবং লিন্যাক্স, উবুন্টুতে খুব সহজেই চালাতে পারবেন। ৩২বিট বা ৬৪বিট ভার্সনের কারনে ডাউনলোড সাইজ কমবেশি হতে পারে তবে তা ১৫ মেগাবাইটের কাছাকাছিই থাকবে।
ডাউনলোড শেষ করে থাকলে স্বাভাবিকভাবে সেটাপ দিন। ব্যবহার করতে কোন সমস্যা হবে না বিধায় এটা লিখে টিউন বড় করা আমার কাছে সময় ও শ্রমের অপচয় মনে হচ্ছে। আমরা একেবারে টিউনের শেষপ্রান্তে চলে আসছি। যদি সমস্যা হয় তাহলে জানাতে ভুলবেন না। তবে সব কিছুর আগে নিজে সমাধানের চেষ্টা করুন তারপর সাহায্য চাইবেন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে।
Read More

প্রফেশনাল দের মতো ছবি এডিট করুন মাত্র ৪ এমবি এর সফটয়্যার দিয়ে (১০০% মজার সফটওয়্যার)

By
আপনি কি প্রফেশনালদের মতো ছবি এডিট করতে চান ? তাহলে এই সফটওয়্যারটি আপনার জন্যই। আপনারা অনেকে ভাবছেন অ্যাডোব ফটোশপের মতো হবে না।এটা দিয়ে ছবি এডিট না করা পর্যন্ত আপনি বিশ্বাসই করতে পারবেন না।তাই বলে আমি কিন্তু এটাকে অ্যাডোব ফটোশপের  সাথে তুলোনা করছি না।কিন্তু সাধারন কাজের জন্য অনেক ভালো এবং মজারও বটে। সফটওয়্যারটির  ছোট সাইজের কিন্তু কাজে আমার কাছে বড়ই মনে হয়েছে। যাই হোক আপনাদের তো এটার নামই বলা হলো না।এতক্ষণ ধরে যার কথা বলছিলাম এটার নাম PhotoInstrument. ভার্সন ৭.২,লেটেস্ট ভার্সন, মাত্র ৪ এমবি

সফটওয়্যারটি দিয়ে আপনি যে কাজগুলো করতে পারবেন,
বিকৃত চেহারা যেমন চেহারার কালও দাগ, লাল দাগ প্রভৃতি মোছা যায়
দেহের যেকোনও অংশ রোগা বা মোটা করা যায়
ছবির মধ্যে অবস্থিত যে কোনো অবাঞ্ছিত অংশ বাদ দেওয়া যায় [যদিও এটা অনেক সময় ছবির ওপর নির্ভর করে]
রেডআই সমস্যা দূর করা যায়
চামড়া পরিষ্কার অর্থাৎ সাদা করা যায়
বাকিকাজগুলো আপনি নিজেই করে দেখুন।
তাহলে আর দেরি না করে ডাউনলোড করে নিন
ডাউনলোড লিঙ্ক এখানে
পূর্বে এখানে প্রকাশিত
Read More

ডাউনলোড করুন সিস্টেম ক্লিনার এবং অপ্টিমাইজারের ২০১৫ সালের ফুল ভার্সন সফটওয়্যার।

By
আশা করি সবাই ভাল আসেন। আগে আমি আপনাদের মাঝে অনেক রকম সফটওয়্যার নিয়ে এসেছিলাম। আজও আপান্দের মাঝে একটি সফটওয়্যার নিয়ে আসলাম। আশা করি সফটওয়্যারটি সবার কাজে লাগবে। আজ যে সফটওয়্যারটি আপনাদের মাঝে শেয়ার করব ওই সফটওয়্যারটির নাম হলঃ Advanced SystemCare PRO। অনেকে এটি আগা ব্যবহার করেছেন ... আজ আমি আপান্দের ২০১৫ সালের Advanced SystemCare PRO 8.1.0 ফুল ভার্সন লিঙ্ক দিব। চলুন সফটওয়্যারটি সম্পর্কে কিছু জেনে নেই......

Advanced System Care হল জনপ্রিয় একটি সিস্টেম ক্লিনার এবং অপ্টিমাইজার সফটওয়্যার। এর সাহায্যে এক ক্লিকে আপনি পিসি'র যাবতীয় প্রবলেম, যেগুলো আপনার স্লো পিসি'র জন্য দায়ী, সেগুলো অনায়াসে ফিক্স রতে পারবেন। তাই আর দেরি না করে এখনি সফটওয়্যারটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
Advanced SystemCare PRO Features:
  • এই সফটওয়্যারটি দিবে আপনাকে বেসিক প্রোটেকশন।
  • Advanced SystemCare উন্নত ম্যালওয়্যার সুরক্ষা দেয়।
  • ভাইরাস, ট্রোজান ও ওয়ার্ম থেকে পিসিকে মুক্ত করা যায়।
  • আপনি নিরাপদে ওয়েব অনুসন্ধান করতে পারবেন।
নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিনঃ
ডাউনলোড করুনঃ Advanced SystemCare PRO 8.1.0 2015

আজ এখনেই শেষ করছি। আবারও আপনাদের মাঝে আমি মজার মজার সফটওয়্যার নিয়ে আসব।
Read More

যে বই পড়তে মানা বাংলাদেশে…

By
বই মনের খোরাক জোগায়। আবার কিছু কিছু বই আছে যা সংখ্যাগরিষ্ঠ মানুষের মনে ঘৃণা উৎপাদন করার কারণে নিষিদ্ধ হয়। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় সংখ্যাগরিষ্ঠ মানুষের পছন্দ হলেও শাসকগোষ্ঠীর রোষানলে পড়ে অনেক বই নিষিদ্ধ হয়। বৃটিশ বিরোধী আন্দোলনে 'বিদ্রোহী' কবি কাজী নজরুলের একাধিক বই নিষিদ্ধ হয়েছিল, পত্রিকা নিষিদ্ধ হয়েছিল, কবিতা নিষিদ্ধ হয়েছিল; এমনকি একটি কবিতার জন্য পুরো বই নিষিদ্ধ হয়েছিল এবং অনেকগুলো বই নিষিদ্ধ হওয়ার বিবেচনায় ছিল। যাদের লেখাকে বৃটিশরা ভয় করত, তাদের মাঝে নজরুল ছিল অন্যতম। তাই অন্য কোন লেখকের এতো বই বা লেখা নিষিদ্ধ  হয় নাই। নজরুলের যে গ্রন্থটি প্রথম সরকারি রোষের কবলে পড়ে তা হলো তারপ্রবন্ধ সঙ্কলন যুগবাণী। ১৯২২ সালে বাংলা সরকার ফৌজদারি বিধির ৯৯(এ) ধারানুসারে বইটি বাজেয়াপ্ত এবং গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিষিদ্ধ করে। সরকারি ফাইলে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, বইটি বাজেয়াপ্ত হওয়ার ২০ বছর পরও সরকারি মহলে বইটি নিয়ে যথেষ্ট শঙ্কা ছিলো। গোটা বিশ্বে সাম্রাজ্যবাদীরা যখন বন্দুকের নল উঁচিয়ে চর দখলের লড়াইয়ে ব্যাস্ত ঠিক সেই মুহুর্তে নজরুলের মত এক বিদ্রোহীর আত্বপ্রকাশটা অস্বাভাবিক কোন ঘটনা ছিল না। 'যুগবাণী' নিষিদ্ধ হওয়ার বছর দুয়েকের ভেতরই ১৯২৪ সালের ২২ অক্টোবর নিষিদ্ধ হয় নজরুলের কবিতার বই 'বিষের বাঁশি'। 'বিষের বাঁশি' বাজেয়াপ্ত হওয়ার কিছুদিন পর 'ভাঙ্গার গান' নিষিদ্ধ হয়। 'ভাঙ্গার গানে'র কবিতাগুলো দারুন আলোড়ন সৃষ্টি করেছিলো। নজরুলের নিষিদ্ধ বই পড়ার জন্যে তরুনদের মধ্যে বেশ উৎসাহ দেখা দিয়েছিলো।
বইয়ে যে নতুন সত্য আবিষ্কৃত হলো, প্রচলিত ধ্যান-ধারণার তা বিরোধী হলেই পিলে চমকে ওঠে যাজক মহাশয়ের, স্কুলপণ্ডিতের, পাড়ার মাতব্বরের, সরকারের মন্ত্রীর। ঠিক এ কারণেই চার্লস ডারউইনের অরিজিন অব স্পিসিস গ্রন্থটির ওপর সেন্সরের কুঠার নেমে এসেছিল। তবে সব বইয়ে সত্য থাকেনা। অনেক বইয়ে থাকে অন্যের ধর্মবিশ্বাসে আঘাত, প্রগতির নামে ঘৃণার বীজ, ব্যক্তিগত আক্রোশে অন্যের প্রতি নিন্দা প্রচার। তবে কোন বইয়ে কি আছে এই বিচার পুরোটা পাঠকের হাতে। আমি এই বিষয়ে কোন আলোচনায় যাবো না। গ্রন্থকীটের আজকের পর্বে আমি সমসাময়িক সময়ে বাংলাদেশে নিষিদ্ধ হওয়া কিছু বই এবং লেখকের নামের তালিকা করার প্রয়াস করেছি মাত্র।

আমার ফাঁসি চাই - মতিয়ুর রহমান রেন্টু

একসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আস্থাভাজন খুবই কাছের একটি পরিবার সে হচ্ছেন মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টু। মতিয়ুর রহমান রেন্টু পরিবার একসময় শেখ হাসিনার পারিবারিক সূত্রে বাধা ছিল। মতিয়ুর রহমান রেন্টু ১৯৯৯ সালে রাষ্ট্রকতৃর্ক অবাঞ্ছিত ঘোষিত হন। এর পর মতিয়ুর রহমান রেন্টু ১৯৯৯ সালে ২টি বই প্রকাশ করেন একটি হলো "আমার ফাসি চাই" ও "অন্তরালে বাংলাদেশ"। "আমার ফাসি চাই" বইটি শেখ হাসিনা সরকার বাজেয়াপ্ত ঘোষণা করে।

পাক সার জমিন সাদ বাদ - হুমায়ূন আজাদ

পাক সার জমিন সাদ বাদ  বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের একটি উপন্যাস। ২০০৩ সালের ফেব্রুয়ারিতে একুশে গ্রন্থমেলায় বাংলাদেশের আগামী প্রকাশনী, ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। নাস্তিক্যবাদী এই লেখক একটি নির্দিষ্ট ধর্মভিত্তিক রাজনৈতিক গোষ্ঠীকে চিত্রায়িত করতে গিয়ে ইসলাম ধর্মের পবিত্র বিষয়গুলো নিয়ে চরম অবমাননা করেছে।
এই উপন্যাসটির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ূন আজাদ ইসলামি মৌলবাদী গোষ্ঠীর আক্রোশের শিকার হন।

নারী - হুমায়ূন আজাদ

নারী  হুমায়ুন আজাদের একটি নারীবাদী রচনা। ১৯৯২ সালে বাংলাদেশের আগামী প্রকাশন ঢাকা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। তিনি তাঁর 'নারী' বইতে লিখেছেন  দেশের শৃঙ্খলিত নারী সমাজের কথা। বলেছেন, 'নারী সম্ভবত মহাজগতের সবচেয়ে আলোচিত পশু।' তিনি আরো বলেছেন, 'পুরুষ নারীকে দেখে দাসীরূপে, করে রেখেছে দাসী।  ১৯৯৫ সালের ১৯ নভেম্বর বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষনা করা হয়। প্রায় সাড়ে চার বছর পরে ২০০০ সালের ৭ মার্চ উচ্চবিচারালয় রায় প্রদান করেন যে নারী নিষিদ্ধকরণ আদেশ সম্পূর্ণ অবৈধ। তারপর এর তিনটি সংস্করণ ও বহু পুনর্মুদ্রণ প্রকাশিত হবার পর ব্যাপকভাবে আলোচিত হয়।
#

আমার অবিশ্বাস - হুমায়ূন আজাদ

বইয়ের নামঃ আমার অবিশ্বাস লেখকঃ হুমায়ুন আজাদ বিষয়ঃ দর্শন, নাস্তিকতা। জার্মানীতে হুমায়ুন আজাদ মারা যান। এরপর তার লাশ দেশে আনা হয়।  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ইসলামী প্রথায় জানাযার নামাজ শেষে তাঁর মরদেহ জন্মস্থান রাড়িখালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই ইসলামী প্রথায় সমাহিত করা হয়।

লজ্জা - তসলিমা নাসরিন

১৯৯৩ সালে সরকারী এক তথ্যবিবরনীর মাধ্যমে তসলিমা নাসরিনের ‘লজ্জা’ বইটি নিষিদ্ধ করা হয়। সেই তথ্য বিবরণী অনুযায়ী, জনমনে বিভ্রান্তি ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতির অঙ্গনে বিঘ্ন ঘটানো এবং রাষ্ট্র বিরোধী উসকানিমূলক বক্তব্যপ্রকাশিত হওয়ার জন্য ‘লজ্জা’ নামক বইটির সকল সংস্করণ সরকার বাজেয়াপ্ত ঘোষণা করে। প্রকৃতপক্ষে মৌলবাদীদের আন্দোলনের কাছে মাথা নত করা সরকার বাধ্য হয় বইটিকে বাজেয়াপ্ত করতে। মৌলবাদীরা তসলিমাকে দেশ ত্যাগেও বাধ্য করে। বাংলাদেশে নিষিদ্ধ হলেও বিশ্বের অনেক ভাষায় ‘লজ্জা’ বইটি অনূদিত হয়েছে। প্রাজ্ঞজনদের মতে শৈল্পিক বিচারে ‘লজ্জা’ উৎকৃষ্ট কোন সাহিত্য হয়ে ওঠে নি। কিন্তু বাবারী মসজিদ ধ্বংস হওয়ার পর বাংলাদেশে ঘটে যাওয়া নৃশংসতা বিষয়ে নিজস্ব মতামতকে কেন্দ্র করে গড়ে তোলা গল্পের বক্তব্যটিকে মৌলবাদীরা নিতে পারেনি।

ক - তসলিমা নাসরিন

ময়মনসিংহের স্থানীয় ভাষায় ‘বলা’ কে বলে‘ক’। অর্থাৎ ‘কথাটি বল্’ কে আঞ্চলিক ভাষায় বলা হয়- ‘কথাটা ক’। সেই ‘বলা’ কথার বই ‘ক’ তসলিমা নাসরিনের আরো একটি বিতর্কিত বই। ২০০৩ সালে প্রকাশিত হওয়ার পর সাহিত্য ও মিডিয়া অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। কারণ বইটিতে তসলিমা নাসরিন তাঁর ব্যক্তিজীবনের ঘটনাগুলো খুব খোলামেলা ভাবে প্রকাশ করেছেন। বলেছেন যৌনতা ও ধর্ম বিষয়ে নিজের মতামত। ইমদাদুল হক মিলন, সৈয়দ শামসুল হক সহ বিভিন্ন জনকে জড়িয়ে নিজের জীবনের ঘটনা ব্যক্ত করেন। যদিও এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছিলো। কবি ও ঔপন্যাসিক সৈয়দ শামসুল হক তসলিমার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানীর মামলা করে দেন। ফলে হাই কোর্ট কর্তৃক নিষিদ্ধ হয় তসলিমা নাসরিনের ‘ক’।

দ্বিখন্ডিত - তসলিমা নাসরিন

আমার মেয়েবেলার তৃতীয় খণ্ড ‘দ্বি-খণ্ডিত’ নিষিদ্ধ পশ্চিমবঙ্গে ২৮ নভেম্বর, ২০০৩ সালে। বাংলাদেশে ‘ক’ নিষিদ্ধ হওয়ার পর পশ্চিমবঙ্গে ‘দ্বি-খণ্ডিত’ নামে বইটি প্রকাশিত হয়। কিন্তু এন্টি-ইসলামিক বিষয় থাকার অভিযোগে ‘পশ্চিমবঙ্গ’ সরকার নিষিদ্ধ ঘোষণা করে।

উতল হাওয়া - তসলিমা নাসরিন

‘আমার মেয়েবেলা’র দ্বিতীয় খণ্ড ‘উতল হাওয়া’ প্রকাশিত হয় পশ্চিমবঙ্গ থেকে। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় বইটিতে ইসলাম বিরোধী তথ্য থাকার অভিযোগে বইটিকে নিষিদ্ধ করে দেয় আগস্ট ২০০২ এ। বলা হয়, এই বই ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানতে পারে।

আমার মেয়েবেলা - তসলিমা নাসরিন

১৯৯৯ সালে নিষিদ্ধ হয় তসলিমা নাসরিনের আত্মজীবনীমূলক ‘আমার মেয়েবেলা’। নষ্ট ও গলিত পুরুষতান্ত্রিক ব্যবস্থায় একটা মেয়ে যে প্রতিকূল পরিবেশের ভেতর দিয়ে বেড়ে ওঠে তাই বর্ণনা করেছেন নিজের জীবনের অভিজ্ঞতা থেকে। যৌননিপিড়িত হয়েছেন আত্মীয়-স্বজন কর্তৃক তার বর্ণনাও উঠে এসেছে বইটিতে। বলেছেন তার মেয়েবেলার মনের আকুলিবিকুলিও। অশ্লীলতার অভিযোগে বাংলাদেশ সরকার বইটি নিষিদ্ধ করে দেন।

সেই সব অন্ধকার - তসলিমা নাসরিন

ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ (স:) সম্পর্কে কূটক্তি থাকার অভিযোগে বাংলাদেশ সরকার ২০ ফেব্রুয়ারি, ২০০৪ সালে নিষিদ্ধ করে ‘সেই সব অন্ধকার’ বইটি। সমাজকে আঘাত হানতে পারে এই ভয়ে তসলিমা নাসরিনের এই বইটিকেও আটকে দেয়া হয় নিষিদ্ধতার বেড়াজালে।
দশখানা বইয়ের কচকচানি শেষ করলাম। আমি পাঠককে জানিয়ে দিতে চাই যে বই বাংলাদেশে প্রকাশ নিষিদ্ধ সেই বই বাংলাদেশে পাঠ করাও নিষিদ্ধ। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রগতির নামে অন্যের ধর্মবিশ্বাসে আঘাত করা উচিত নয়। একজন হিন্দুর ধর্ম বিশ্বাস নিয়ে মুসলিমের কটাক্ষ করা নিন্দনীয়, ঠিক অনুরুপ ভাবে মুসলিমের ধর্মবিশ্বাস নিয়ে হিন্দুর কটাক্ষ নিন্দনীয়। সকল ধর্মবিশ্বাসের লোক যদি অন্যের ধর্ম নিয়ে কটাক্ষ করে তবে এই সমাজ কি বসবাসের উপযুক্ত থাকবে? থাকবে না। ঠিক একই ভাবে প্রগতির নামে নাস্তিক্যবাদীগণ আস্তিক্যবাদীদের ধর্মাচার, বিশ্বাস নিয়ে তর্ক করে এটা আমার দৃষ্টিতে বাহুল্য এবং বিদ্বেষের কাজ।
সব শেষে বলতে চাই এটি কিন্তু বই বিষয়ক পোস্ট। মন্তব্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি টাইপ আলোচনা না করার বিনীত অনুরোধ রইলো। ইন্টারনেটে সবগুলো বই খুঁজলেই পাওয়া যাবে। ডাউনলোডও করা যাবে। কিন্তু যেহেতু বই গুলো সরকারীভাবে নিষিদ্ধ সেজন্য আমি আজকে কোন ডাউনলোড লিংক দিচ্ছি না। আশা করি বিবেকবান টিউডারগণ ব্যাপারটি অনুধাবন করবেন।
Read More
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates