Home About-us Privacy Policy Contact-us Services

অ্যাডবি ইলাস্ট্রেটর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অ্যাডবি ইলাস্ট্রেটর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নিয়ে নিন কিছু Hand Writing ডিজাইন (আর ডিজাইন এর কষ্ট হবে না) ডিজাইনদের জন্য অনেক কাজের

By
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমরা অনেকে ডিজাইন এর কাজ করি, আমি করি কিন্তু মাঝে মাঝে কিছু ডিজাইন এর কাজ করি, আর যারা অ্যাডবি ইলাস্ট্রেটর ভাল কাজ জানেন তারা নিচের মত ডিজাইন গুলো নিজের পছন্দ মত বানাতে পারবেন, আজ এগুলো আমার এক বন্ধু থেকে কালেট করে নিলাম আর কিছু আমি নিজেই চেষ্টা করলাম, প্রথম একটু কষ্ট হয়েছে এখন ভাল হাত চলে এসেছে আপনাদের দোয়ায়।

তো চিন্তা করলাম টিউনার বন্ধুদের শেয়ার করলে ভাল হয় , তাই দেরি না করে শেয়ার করলাম।
আস্তে আস্তে লিখতে চেষ্টা করুন...
আর আপ্নারা পেয়ে চুপ করে বসে থাকলে হবে না অন্তত আমাকে ১টি টিউমেন্ট করে যাবেন, কারন এই টিউমেন্ট এর উপর নিভর করবে আপনার জন্য পরবর্তী কাজের কালেশন এর ডিজাইন গুলো।
একদিন দেখবেন অনেক সুন্দর হচ্ছে আপনার Hand Writing
তাহলে আর দেরি না করে এখান থেকে ডাউনলোড করে নিন।
আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ
Read More

যারা নতুন করে illustrator এ আর্ট করতে চান তাদের জন্য ।। নিউ ফ্রিলান্সার মাস্ট দেখুন !!

By
আসসালামুয়াইলাইকুম ।
প্রথমেই বলে নেই আমার লিখাতে অনেক ভুল থাকতে পারে , তাই সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন ।
কেমন আছেন সবাই , আমি একজন সফল ফ্রিলান্সার । প্রায় ৩ বছর ধরে আমি এই কাজ করে আসছি ।
সাধারণত আমার কাজ হলো আইফোন এর গেমস এবং এপ্পস ডিজাইন করা ।
আর এই দীর্ঘ ৩ বছর এ আমি সফল ভাবে প্রায় ২০০ এর উপর গেমস এবং ৫০ টির ও বেশি এপ্স ডিজাইন করলাম ।
যা কিনা সফল ভাবে iTunes ও গুগল প্লে স্টোরে এ বাণিজ্য করে আসছে ।
আমি যখন এই ফ্রিলান্সার কাজ শুরু করি তখন আমাকে সাপোর্ট করার মত কেউ ছিল না ।
আমার আব্বু আমাকে ইন্টারনেট খরচ দিতে চাইতেন না , আমার ফ্রেন্ডরা অনেকেই বলতো এটা নাকি পি টি সি সাইট এর মত ।
কিন্তু যখন আমি প্রথম মাসে প্রায় বাংলাদেশি ১০০০ টাকা ইনকাম করলাম তখন সবার চোখ ছানাবড়া !!
এরপর আমাকে আর ফিছনে ফিরে চাইতে হল না । আমার ফিডব্যাক আর কাজের দক্ষতা আমাকে এনে দিল আমার জীবনের নতুন এক অধ্যায় ।
এখন আমার আব্বু আম্মু আমাকে নিয়ে গর্ববোধ করেন । আর আমার ফ্রেন্ডরা আমার সাথে কাজ শিখার জন্য ধর্না দেয় ।
আমার ফটোশপ ও ইল্লুস্ট্রেটর এর জন্য কোন রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই ,
ডিজাইন ছিলো আমার নেশা ,আর এই নেশাই এখন আমার পেশা !
আমি যখন কোন গেমস খেলতাম তখন আমি ভাবতাম , আমি যদি এই গেমস এর ডিজাইন করতাম তাহলে আরো ভাল ডিজাইন করতে পারতাম ।
আর এই ভাবনা থেকেই আমার ফোটোশপ ইন্সটল করা ও আস্তে আস্তে এগিয়ে যাওয়া , মাঝে মাঝে গুগল সার্চ ও কিছু অনলাই টিউটোরিয়াল
কিন্তু তা খুব কমই , কারন আমার পকেটে তখন ইন্টারনেট প্যাকেজ নেয়ার মত টাকা ছিলো না ।
যাক সে কথা , আমি শুধু যারা নতুন ফ্রিলান্সার তাদের জন্য একটা কথাই বলতে চাই ।
"এই কাজে আপনার যথেষ্ট পরিমান ধ্বজ লাগবে, ধ্বজ ছাড়া এই কাজে আপনি এগিয়ে যেতে পারবেন না "
যাক অনেক কথাই বলার ছিলো কিন্তু লিখতে বসে কিছুই মনে পড়ছে না ।
এখন কাজ শুরু করা যাক ,
আজ আমি যারা নতুন করে ইল্লুস্ট্রেটর এর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য শুরু থেকে কি করতে হবে তাই নিয়ে
লিখবো ।
আজকে আমি হ্যান্ড আর্ট এর জন্য কিবাবে ব্রাশ সেট করতে হবে তাই দেখাবো ।
প্রথমে একটা নিউ পেজ নিন , এখানে আমি 500x500 সাইজ এর একটা পেজ নিলাম। ছবিতে দেখুন ।










এবার Rectangle Tool থেকে Ellips Tool সিলেক্ট করুন , নিছে ছবিতে দেখুন










এবার একটা শেপ বানান নিছের ছবির মত করে ।










এবার Brush Tool সিলেক্ট করে শেপটাকে সেখানে ড্রপ ডাউন করুন ।










আর্ট ব্রাশ সিলেক্ট করে ওকে করুন ।










নতুন একটি Window আসবে ।
এখানে Width দিন 45 ।
Brush Scale Optione এ Stretch To Fit Stroke Length দিন ।
Method e দিন Tints . ব্যাস ওকে করুন ।










আপনার কাজ শেষ ।।
এবার ব্রাশ এর Window তে দেখুন আপনার ব্রাশ টা শো করছে , এখন আপনি আর্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো  :-)
নিছে আমি একটা স্যাম্পল দিলাম দেখতে পারেন ।। ;-)







































আজ এখানেই আমার টিউন শেষ করলাম , সামনে যদি আবার ও সময় পাই তাহলে আপনাদের শিখাবো কি করে Kids Games এর ক্যারেক্টার বানাতে হয় ।  :-P




















সাথে আমার একটা লাইন আর্ট এর কাজ দেখালাম । যা কিনা এই একই ব্রাশ দিয়ে বানানো :-P











ভালো লাগলে অবশ্যই টিউমেন্ট করতে ভুলবেন না ।
<<<<<<<< আল্লাহ হাফেজ >>>>>>>> :-)
Read More
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates