Home About-us Privacy Policy Contact-us Services

এডুটিউনস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এডুটিউনস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৫ এর পরিবর্তিত সময়সূচি জেনে নিন এখান থেকে

By
হরতালে ২০১৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় ও চতুর্থ দিনের আটটি পরীক্ষাও পেছানো হয়েছে। ৮ ফেব্রুয়ারি রোববারের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ টা থেকে ১২ টা এবং ১০ ফেব্রুয়ারির পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এর আগে টানা অবরোধ ও হরতালের কারণে দুই দফা পেছানোর পর গত ০৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ টা থেকে শুরু হয় ২০১৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
 
২০১৫ সালের এস.এস.সি পরীক্ষা ২ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। অবরোধের মধ্যেও পরীক্ষা শুরুর ঘোষণা ও দেওয়া হয়। কিন্তু ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টানা হরতালের কারণে উক্ত পরীক্ষা ২ তারিখের পরিবর্তে ৬ ফেব্রুয়ারি শুক্রবার নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন শুক্রবার হওয়াতে ৬ ফেব্রুয়ারিতে পরীক্ষা এক ঘন্টা এগিয়ে ৯ টা থেকে ১২ টা পর্যন্ত নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
২ তারিখের পরীক্ষা ৬ তারিখে পিছিয়ে দেওয়ার ফলে পরীক্ষা শুরু হওয়ার তারিখ গিয়ে দাঁড়ায় ৪ ফেব্রুয়ারি। কিন্তু আবারো হরতাল শুরু হওয়ার কারণে ৪ ফেব্রুয়ারির পরীক্ষাও পিছিয়ে ৭ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। উক্ত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। অন্যান্য পরীক্ষার সময়সূচী এখনো পর্যন্ত অপরিবর্তিত আছে। পরিবর্তিত সময়সূচী নিচে দেওয়া হলোঃ

এসএসসি পরীক্ষা  ২০১৫ এর পরিবর্তিত সময়সূচিঃ

SSC-Routine-2015SSC-2015-Routine

দাখিল পরীক্ষা ২০১৫ এর পরিবর্তিত সময়সূচিঃDakhil-20151

দাখিল ভোকেশনাল পরীক্ষা ২০১৫ এর পরিবর্তিত সময়সূচিঃ

Dakhil-Vocational-2015

এসএসসি ভোকেশনাল পরীক্ষা ২০১৫ এর পরিবর্তিত সময়সূচিঃssc-vocational-Routine-201511

কোন কারণে আবারো পরিবর্তন করা হলে পরিবর্তিত সময়সূচী পাবেন এখানে
Read More

National University (NU) Masters Preliminary Admission 2nd Merit List Result 2012-13

By


National University (NU) Masters Part 1 (Preliminary) Admission 2nd Merit List Result 2012-13:- জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর ১ম পর্ব (নিয়মিত) কোর্সের ভর্তির ২য় মেধা তালিকা আজ (০৫/০২/২০১৫) তারিখে প্রকাশ করা হবে। ৩ ফেব্রুয়ারি সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো বলা হয় ০৫/০২/২০১৫ তারিখ বুধবার বিকাল ৪টা থেকে এস.এম.এস এ এবং রাত ৯টা থেকে অনলাইনে ফলাফল পাওয়া যাবে৷ অনলাইনে ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে দেখা যাবে। চলুন জেনে নেওয়া যাক National University (NU) Masters Preliminary Admission 2nd Merit List Result 2012-13 জানার নিয়মসমূহঃ
অনলাইনে National University (NU) Masters Preliminary Admission 2nd Merit List Result 2012-13 জানার নিয়মঃ
অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর ১ম পর্ব (নিয়মিত) কোর্সের ভর্তির ২য় মেধা তালিকা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (nu.edu.bd/admissions)গিয়ে আপনার ভর্তির আবেদন করার সময় প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর টাইপ করে লগিন করুন। ফলাফল দেখার বিকল্প লিঙ্ক
মোবাইলে SMS এরমাধ্যমে National University (NU) Masters Preliminary Admission 2nd Merit List Result 2012-13 জানার নিয়মঃ
NU<space>AT<space>Roll No লিখে ১৬২২২ নম্বরে মেসেজ দিয়ে ফল জানা যাবে ।
২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভতির্ ফরম পূরণ করে সংশি−ষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ০৬/০২/২০১৫
থেকে ০৯/০২/২০১৫ । সংশি−ষ্ট কলেজ কর্তৃক মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ০৬/০২/২০১৫ থেকে ১০/০২/২০১৫
Read More

National University (NU) Honours Admission Test 2nd Merit List Result 2014-15 প্রকাশ

By

National University (NU) Honours Admission Test 2nd Merit List Result 2014-15:- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকার বিষয় পরিবর্তন ও ২য় মেধা তালিকা ০৪/০২/২০১৫ তারিখ বুধবার প্রকাশ করা হবে৷ ২ ফেব্রুয়ারি সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. মোবাশ্বেরা খানম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো বলা হয় ০৪/০২/২০১৫ তারিখ বুধবার বিকাল ৪টা থেকে এস.এম.এস এ এবং রাত ৯টা থেকে অনলাইনে ফলাফল পাওয়া যাবে৷ অনলাইনে ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে দেখা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় চলুন জেনে নেওয়া যাক National University (NU) Honours Admission Test 2nd Merit List Result 2014-15 জানার নিয়মসমূহঃ
অনলাইনে National University (NU) Honours Admission Test 2nd Merit List Result 2014-15 জানার নিয়মঃ
অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (nu.edu.bd/admissions)গিয়ে আপনার ভর্তি পরীক্ষার আবেদন করার সময় প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর টাইপ করে লগিন করুন। ফলাফল দেখার বিকল্প লিঙ্ক
মোবাইলে SMS এরমাধ্যমে  National University (NU) Honours Admission Test 2nd Merit List Result 2014-15 জানার নিয়মঃ
NU<space>AT<space>Roll No লিখে ১৬২২২ নম্বরে মেসেজ দিয়ে ফল জানা যাবে ।
Read More

আপনার বাসায় কুরআন শরীফ আছে??? না থাকলে বাংলা তরজুমা ও তাফসীরসহ আল কুরআন এর পিডিএফ ভাসর্নটি এক্ষুনি ডাউনলোড করে নিন । আর পড়া শুরু করে দিন প্রতিদিন অন্তত একবার করে ।

By

অনেকের বাসায় কুরআন শরীফ নেই ।

আবার অনেকের থাকলেও কোথায়
আছে জানা নেই । আবার অনেকের
জানা থাকলেও পড়া হয়
না একদিনও । অথচ এ কুরআন-ই
আমাদের জন্য কিয়ামতের দিন
নাজাতের উছিলা হতে পারত ।

আমরা যারা কুরআন বাসায় রেখেও
পড়িনা, প্রতিনিয়ত সময়ের দোহাই
দিয়ে অবজ্ঞা করি তারা যেন এ
বিষয়ে সচেতন হই ।

আমরা যেকোন নতুন পন্য
কিনলে সাধারণত একটি ক্যাটালগ
পেয়ে থাকি । আর সে পণ্য
কিভাবে চালাতে হয়, নিয়মকানুন
সহ সবকিছু
দেয়া থাকে একটি ক্যাটালগে ।

তেমনি আল্লাহ আমাদের দুনিয়ায়
পাঠিয়ে একটি ক্যাটালগ
পাঠিয়ে দিয়েছেন । আর
সে ক্যাটালগটিই হচ্ছে আল কুরআন ।

জীবনে চলার
পথে কিভাবে চলতে হবে, পূর্নাঙ্গ
নিয়ম কানুনসহ সবকিছুই আছে এ কুরআন
শরীফ-এ । এখন ভেবে দেখুন কুরআন
শরীফ পড়ে আল্লাহ প্রদত্ত
বিধানগুলো, জীবনে চলার
নিয়মগুলো জানবেন
নাকি আরেকটি রমজানের
অপেক্ষায় থাকবেন । রমজান আসুক
তারপর কুরআন পড়বো, তখন একটি খতম
দিবো । আর সারা বছর কুরআন
থেকে দুরে থাকবো ।

এভাবে ভেবে থাকলে কুরআনকে পরির্পূণভাবে অবজ্ঞা করা হবে ।

আর পরকালে কুরআন আমাদের জন্য
নাজাতের কারণতো হবেই না,
উল্টা এই কুরআনই আমাদের
বিরুদ্ধে সাক্ষী দিবে ।

কুরআন এমনি এক গ্রন্থ যা শুধু
তিলাওয়াত করে পড়লেও লাভ,
আবার অর্থ সহ বুঝে পড়লেও লাভ । শুধু
তিলাওয়াতের দোহাই দিয়েও
অনেকে পড়তে চান না ।

আরো অনেককে নিরুতসাহিতও
করেন এই বলে, কুরআন শুধু
তিলাওয়াতের জন্যই নাজিল
হয়নি । যেকারণে কোরআন শরীফ
বছরের পর বছর পড়ে থাকে আলমারীর
উপর, কিংবা শোকেস এর
ভিতরে কিংবা বুক সেল্ফ-এ। কুরআন
শরীফ এর যেহেতু বহুগুণ
রয়েছে সেহেতু হৃদয়ে এ
কুরআনকে ধারণ করে সারাজীবন
এটিকে লালন করে জীবন
পরিচালিত
করলে নিসন্দেহে সে জীবনে পাওয়া যাবে চরম
ও পরম স্বার্থকতা । মন
জুড়ে যে প্রশান্তি লাভ করবেন
তা পৃথিবীর কোন কিছুর
বিনিময়ে পাওয়া যাবে না । আর
পরকালের পুরস্কারতো থাকছেই ।

আমরা যারা নামাজ
পড়ি তারা যেন নামাজ
ছেড়ে না দিই, আর
যারা পড়িনা তারা যেন আজ
থেকেই পড়া শুরু করি । নামাজের
পাশাপাশি কুরআন শরীফ পড়া,
তা জানা ও বুঝা যেন অব্যাহত
রাখি । প্রযুক্তির কল্যাণে কুরআন
শরীফ আপনি এখন ডেস্কটপ, ল্যাপটপ
কিংবা মোবাইলে বসেও
পড়তে পারেন ।

কুরআন বুঝার জন্য তাফসীরসহ কুরআন
বাংলা অনুবাদসহ পাওয়া যায় । আর
কুরআনের বিস্তারিত
ব্যাখ্যা হিসেবে আল হাদীসেও
সব বর্ণিত আছে । কিন্তু কুরআন
না পড়লে আল্লাহ কি বলেছেন
মানব জাতিকে তার কিছুই জানার
সুযোগ নেই ।

তাই, আসুন সময়
থাকতে এক্ষুনি সচেতন হই । কুরআন
শরীফ তেলাওয়াত করার ও
বুঝে পড়ার জন্য উদ্যোগ গ্রহণ করি ।
আর সে অনুযায়ী আমল করি । আল্লাহ
আমাদের সেই তাওফীক দান করুন ।
আমী...ন ।

বাংলা তরজুমা ও তাফসীরসহ কুরআন
শরীফটি এখনি ডাউনলোড করে নিন

এই পিডিএফ ভাসনটির সবচেয়ে বড়
সুবিধা হচ্ছে আপনি সূচিপত্রে গিয়ে যে সুরার
উপর ক্লিক করবেন সে সুরাটির পেজ
সরাসরি এসে যাবে ।

আপনাকে উপরে নিচে গিয়ে খুজতে হবেনা ।

আর এতে আপনি পাচ্ছেন
বাংলা তরজুমা ও তাফসীর
এবং কিছু সহায়ক গ্রন্থেরও তথ্য । তাই
আপনি পাচ্ছেন একের ভিতর অনেক
সুবিধা । শুধু তাই নয় যতবার
ডাউনলোড করবেন
এবং যাদেরকে ডাউনলোড করার
জন্য উৎসাহী করবেন তাতেও
আপনি সওয়াবের ভাগীদার হবেন ।

তাছাড়া কারো যদি পযার্প্ত সময়
থাকে তাহলে কুরআন শরীফ
তেলাওয়াত
করে কিংবা বুঝে পড়ার
পাশাপাশি প্রতিদিন
সকালে ফজরের নামাজের পর
সূরা ইয়াছীন আর সন্ধায় মাগরিবের
নামাজের পর সূরা ওয়াকিয়া পড়ার
চেষ্ঠা করবেন । এ সময়ে এ ২টি সূরার
পড়ার পেছনে ব্যাপক ফজীলাত
রয়েছে ।

কুরআন শরীফের শুধুমাত্র
বাংলা তরজুমা ডাউনলোড
করতে এখানে ক্লিক করুন

ভালো থাকবেন সবাই ! অনেক
অনেক ধন্যবাদ ।

শুভ কামরা রইলো সবার জন্য...

Read More

যারা ইঞ্জিনিয়ারিং এ পড়তে আগ্রহী, তারা সংগ্রহে রাখতে পারেন, Introductory Circuit Analysis বইটি

By
অনেকেই এখন কলেজ লাইফের গন্ডি পেরিয়ে ভার্সিটি লাইফে প্রবেশ করবে। অনেক অনেক শুভ কামনা রইল তাদের জন্য।
যারা ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সাবজেক্ট এ ভর্তি হবে, তাদের প্রায় সবাইকেই Electrical circuit সম্পর্কে পড়াশুনা করা লাগে। আর সে জন্য আমার মনে হয়, Introductory Circuit Analysis বইটি সংগ্রহে রাখা উচিত।  বইটি লিখেছেন Boylestad। আর তাছাড়া যাদের Electrical circuit ভাল লাগে, বিভিন্ন প্রোজেক্ট এর বিষয়ে আগ্রহী,  তারাও বইটি সংগ্রহে রাখতে পারেন।
বইটি Dropbox এ আপলোড করা হল।  সাইজ বেশী না, মাত্র ১৩.০২মেবি।
তাড়াতাড়ি ডাউনলোড করে নিন।

এই টিউনটি সর্বপ্রথম এইখানে ইংরেজীতে প্রকাশিত।
এইখানে এইটা আমার প্রথম টিউন, কেমন হয়েছে, কমেন্ট করতে ভুলবেন না।
পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
Read More

এইচএসসি’তে প্রত্যাশিত ফলাফল না পাওয়াতে মন খারাপ? জেনে নিন ফলাফল পুনঃমূল্যায়ন এর পদ্ধতি…

By

গতকাল ১৩/০৮/২০১৪
তারিখে প্রকাশিত হল ২০১৪
সালের এইচএসসি পরীক্ষার ফলাফল।
এ বছর গড় পাসের হার ৭৮.৩৩ শতাংশ।
সারাদেশে জিপিএ-৫
পেয়েছে ৭০ হাজার ৬০২ জন।

যারা কৃতিত্বের সাথে পাশ করল
সবাইকে শুভেচ্ছা। কিন্তু
যারা এবার
ভালো করতে পারেনি তাদের
জন্যেই আমার আজকের এই টিউন।
প্রথমেই জেনে নেওয়া যাক ফলাফল
পুনঃমূল্যায়ন কি?

ফলাফল পুনঃমূল্যায়ন কি? :

এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষা পরীক্ষার
ফলাফল প্রকাশের পর দিন
থেকে বাংলাদেশের সকল
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা বোর্ডগুলো আশানুরুপ
না হওয়াতে শিক্ষার্থীদের
মনে যদি ফলাফল
অনিশ্চয়তা থাকে তাদের
অনিশ্চয়তা দূর
করতে খাতা পুনঃমূল্যায়ন এর সুযোগ
দিয়ে থাকে যা “ফলাফল
পুনঃমূল্যায়ন”, “পুনঃনিরীক্ষণ”,
“পরীক্ষার খাতা চ্যালেঞ্জ”,
“Rescrutiny” ইত্যাদি নামে পরিচিত।

অনেকের ধারণা বোর্ড কতৃপক্ষ
খাতা পুনঃমূল্যায়ন করে। কিন্তু
আসলে এই প্রক্রিয়ায় বোর্ড
থেকে যা করা হয় তা হল , নম্বর
গণনা কিংবা কোথাও নম্বর
প্রদানে ভুল
ভ্রান্তি ভ্রান্তি হয়েছে কিনা সেসব
বিষয় মিলিয়ে দেখা হয়।

কিভাবে ফলাফল পুনঃমূল্যায়ন
করবেন? :

ফলাফল পুনঃমূল্যায়ন
করতে শিক্ষা বোর্ডে যাওয়ার
কোন প্রয়োজন নেই।
চাইলে ঘরে বসে মোবাইল থেকেই
ফলাফল পুনঃমূল্যায়ন এর
জন্যে আবেদন করতে পারবেন। তার
জন্যে যা যা লাগবেঃ

টেলিটক সংযোগ সহ
একটি মোবাইল ফোন।
( শুধুমাত্র টেলিটক
আপারেটর থেকেই
ফলাফল পুনঃমূল্যায়ন সম্ভব
কিন্তু যাদের টেলিটক
সিম নেই তাদের
চিন্তার কিছু নেই,
তারাও চাইলে অন্য
কারো সিম ব্যাবহার
করে অথবা ফলাফল
পুনঃমূল্যায়ন এর আবেদন
করে এ ধরণের কোন
দোকান থেকেও আবেদন
করতে পারবেন)
মোবাইলে পর্যাপ্ত
পরিমাণ ব্যানান্স
( প্রতিটি বিষয়ের
আবেদনের
জন্যে মোবাইল
থেকে আবেদন ফি বাবদ
১৫০
টাকা করে কেটে নেওয়া হবে।

যে সকল বিষয়ের ২
টি পত্র
রয়েছে যেমনঃ বাংলা ও
ইংরেজি সে সকল
বিষয়ের
ক্ষেত্রে একটি বিষয়
কোডের বিপরিতে ২
টি পত্রের আবেদন
বলে গণ্য হবে তাই এ
ক্ষেত্রে খরচ পরবে ৩০০
টাকা )
আপনার
সাথেযোগাযোগ এর
একটি ব্যাক্তিগত নম্বর
(বাংলাদেশের
যে কোন অপারেটর এর
নম্বর দিতে পারবেন)
আসুন আবার জেনে নেওয়া যাক
আবেদনের পদ্ধতি.........

আবেদন করতে এসএমএস করবেন
যেভাবেঃ

মোবাইল এর ম্যাসেজ অপশন এ
গিয়ে লিখবেন-

RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের
প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল
নম্বর<স্পেস>বিষয় কোড

উদাহরণঃ যশোর বোর্ড এর কোন
শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663
তার বাংলার জন্যে আবেদন
করতে লিখতে হবে এভাবেঃ

RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101

এর পর ম্যাসেজটি 16222 এই
নম্বরে পাঠাতে হবে।

উল্লেখ্য আপনি একটি এসএমএস এ
একসাথে একাধিক বিষয়ের
জন্যে আবেদন করতে পারবেন।

সেক্ষেত্রে কমা (,)
দিয়ে বিষয়গুলোর কোড
আলাদাভাবে লিখতে হবে। যেমন
বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের
আবেদন করতে হবে এভাবেঃ

RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101,107

এক্ষেত্রে প্রতিটি বিষয়ের
এবং প্রতিটি পত্রের জন্যে ১৫০
টাকা করে চার্জ
করা হবে এবং যে সকল বিষয়ের ২
টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও
ইংরেজি সে সকল বিষয়ের
ক্ষেত্রে একটি বিষয় কোডের
বিপরিতে ২ টি পত্রের আবেদন
বলে গণ্য হবে তাই এ ক্ষেত্রে খরচ
পরবে ৩০০ টাকা
ফিরতি এসএমএস এ কত
টাকা কেতে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন
নম্বর দেওয়া হবে।

আপনি রাজি থাকলে এর পর মাসেজ
অপশন এ গিয়ে লিখবেনঃ

RSC<স্পেস>YES<স্পেস>পিন
নম্বর<স্পেস>আপনার
সাথে যোগাযোগের একটি নম্বর
(যে কোন অপারেটর এর)
উদাহরনঃ ধরুন ফিরতি এসএমএস এ
প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345
এবং আপনার মোবাইল নম্বর
01913XXXXXX সেক্ষেত্রে আবেদন
করবেন এভাবেঃ

RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01913XXXXXX
ব্যাস উপরের
প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক
ভাবে অনুসরণ করে থাকেন
তাহলে সফলভাবে আপনার ফলাফল
পুনঃমূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন
হয়েছে।

আবেদনের সময়সীমাঃ

এই প্রক্রিয়া সাধারণত পরীক্ষার
ফলাফল প্রকাশ হওয়ার পরদিন
থেকে এক সপ্তাহব্যাপী চলে। ২০১৪
সালের ফলাফল পুনঃমূল্যায়ন
প্রক্রিয়া ১৪ থেকে ২০ অগাস্ট
পর্যন্ত পর্যন্ত চলবে।

আসলেই কি কোন কাজ হয় ফলাফল
পুনঃমূল্যায়ন করে?:
এই প্রশ্নের উত্তরে আমি বলব
এটা আপেক্ষিক ব্যাপার। আমার
অভিজ্ঞতা মতে আমার খুব কাছের ২
জন বন্ধু এইচ এস সি তে ৪:৯০
পেয়েছিল। পরিবর্তিতে ফলাফল
পুনঃমূল্যায়ন করে ওরা GPA 5
পেয়েছিল। এছাড়া প্রতিবছর
ফলাফল পুনঃমূল্যায়ন এ অনেককেই
দেখি প্রথমে ফেইল
করে ফলাফল পুনঃমূল্যায়ন করে পাশ
করে গেছে। তাই আমার সাজেশন
হল যেহেতু এইচ এস সি আমাদের
জীবনের অনেক বড়
একটা পরীক্ষা তাই মনে যদি কোন
কনফিউশন থাকে আপনার ফলাফলের
ব্যাপারে কিংবা আপনি যদি কনফিডেন্ট
থাকেন আপনার ফলাফল পরিবর্তনের
ব্যাপারে তাহলে অবশ্যই ফলাফল
পুনঃমূল্যায়ন করে দেখা উচিত।

সর্বাঙ্গীণ মঙ্গল ও
সফলতা কামনা করে আজ এখানেই
শেষ করছি।

Read More

বাংলা বিখ্যাত সব কবিদের গল্প গুলো ছোট্ একটি এন্ড্রয়েড সফটওয়ারে নিয়ে নিন ।

By

আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই আজকের টিউন
টি বিষেশ করে সাহিত্য প্রেমিক
দের জন্য স্পেশাল
কারন বাংলার বিখ্যাত সব গল্প
গুলো
পাচ্ছেন একটি মাত্র এন্ড্রয়েড
সফটোয়ারে যার মধ্য প্রায় সব
বাংলা কবি দের
লেখা গল্প রয়েছে লেখক পরিচিত
সহ
এবং আলাদা আলাদা ক্যটাগরি অনুসারে
এবং প্রায় ৫০০ টির ও বেশি ছোট বড়
গল্প রয়েছে এই সফটোয়ার টিতে
এটা এর জন্য কোন ইন্টারনেট
ব্যাবহার করেনা
ফুল অফ্লাইন ভারসন এটা খুব কম র্যাম
ব্যাবহার করে
যার কারনে যে কোন
এন্ড্রয়েডে এটা ব্যাবহার যোগ্য
ডাউন লোড করে নিন
এখানে ক্লিক করুন
ইনস্টল করুন আর আপনার প্রিয়
লেখকের প্রিয় গল্প গুলি
পড়তে থাকুন ।

Read More

সাইট বানিয়ে বড়লোক হবেন ভাবছেন ? থামেন !!!!!!!

By

হুম , দেশের বেশীর ভাগ সাইটের
অবস্থা খুব করুন । ডিজাইনের
কথা না বলি ,সেটা যার যার
ব্যক্তিগত রুচির ব্যাপার , বাট
সিকিউরিটি এর হাল দেখে আমার
কান্দা উচিত ।

আমি ফ্রি হোস্টিং এ
থাকা ওয়াপসাইটগুলোর
কথা না বলি , এগুলোকে সখের
বসেও কেউ টার্গেট করবে না । বাট
যারা হোস্টিং কিনে খুব সখ
করে সাইট বানাচ্ছেন তাদের
কথা বলি ।

ম্যাক্সিমাম সাইটের কোন প্রটেকশন
নাই । ১ গিগাবাইট হোস্টিং ও
যদি কেনেন ,সাথে নাহয় ১০
গিগাবাইট ব্যান্ড ওয়াডথ দেবে ।
ব্যান্ড ওয়াডথ হচ্ছে একটা সাইট
(সাধারনত মাসে ) কতটুকু ভিজিটর
লোড নিতে পারবে । এই ১০
গিগা আমি ভালো নেট কানেকশন
পাইলে এক
রাতে খেয়ে দিতে পারবো আর
দুটা ছেলেরে সাথে নিয়া ,
ফলাফল সাইট অফ !

আমি দিনে অন্তত ১০টা ফোন পাই
ফ্রি মোবাইল হোস্টিং যেমন
ওয়াপকা মবিতে কাজ করে দেয়ার
জন্য । আমার কথা বিশ্বাস করেন
এগুলোর কোন ফিউচার নাই ।
আপনি যতক্ষন না নতুন কিছু দেবেন
ততক্ষন আপনার সাইট বড় হবে না,
কপি পেস্ট করে বড় হবা তো সম্ভব
না ভাই। অনেকে কম
দামে ডোমেইন কেনেন , অনেকবার
সাবধান করছি এটা করিয়েন না ,
যখন তখন আপনার ডোমেইন সহ
পুরো সাইট নাই হয়ে যেতে পারে ।

বহুবার মানা করার পর ও এক
ছেলে Facebook.com.bd
কিনলো একবার , কি হয়েছে ?সাইট
৩ দিনের মাথায় বন্ধ ।
কিছু কুলাংগার দেখি সারাদিন
টিউন করে বেরাচ্ছে টায়া আয়
করুন , এই করলে এত টাকা পাবেন ,
কমদামে সাইট বানিয়ে আয় করুন ।
আমাকে বিশ্বাস করেন সব ভুয়া ।

ইন্টারনেট থেকে টাকা আয় করার
কোন সহজ উপায় নাই । কাজ করলেও
তা ঠিক যায়গায় , ঠিক
যোগ্যতা অর্জন করার পর ।

এই তথাকথিত কমদামে সাইট
বানিয়ে আয় করুন ব্যাপার টা ভুয়া ।
একরাত যেগে কোডিং করে কিছু
টাকা আর্ন
করা কি ঠ্যালা যারা ফ্রিল্যান্সিং করেন
বা আমার মত ডেভেলপার/
ডিজাইনার আছেন তারা ছারা খুব
কম মানুষ ই বুঝবেন ।
২০০ টাকা দিয়ে সাইট
বানিয়ে তা থেকে আবার আয় !

একটা ডোমেইন , ১
গিগা ভালো হোস্টিং এর দাম
পরে ২হাজার
টাকা ,ফেলে দিয়েও ধরলাম
সিম্পল ডাউনলোড সাইট , আপনার
নুন্যতম খরচ ৫ হাজার টাকার
নিচে যাবে না প্রফেশনাল কেউ
কাজ করলে । তারপর ইউজার
আনতে পারলে মাসে হাজার
তিনেক
টাকা আসতে পারে শুরুতে । আর
আপনি কিছু না করেই আয় করতে চান
নেট থেকে ভাই ?

আরেকটা ভুল যেটা করেন
অনেকেই , কম খরচের ডিজাইনার
দিয়া কম খরচে কাজ সারতে চান ।
জীবনে উঠবে না ভাই এগুলো ,
একটা পেইজের সাইন্স
টিউটোরিয়াল দেখে শিখে মার্ক
জুকারবার্গ পয়দা নেন নি ।

বেশী না , আমাকে দেশের টপ এক
হাজারের মাঝে একটা সাইট
দেখান যেটা এই তথাকথিত কম
খরছে বানানো ?

হোস্টিং , ডোমেইন কেনার
আগে অনেকে নানা অফার
দেখে লোভে পরে কিনে পরে কাদেন ,
আগে একজন এ বিষয়ে এক্সপার্ট
বা আপনার সাইটের ডেভেলপার এর
পরামর্শ নেন , উনি নিজ সার্থেই
আপনাকে ভালো পরামর্শ দেবেন ।

অনেক প্যাচাল পারার জন্য দুঃখিত,
তবু ভালো চাই দেখেই বারবার
বলি।

Read More

কাজ করুন তথ্য প্রযুক্তি নিয়ে আর নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ।

By

বিজ্ঞান আর প্রযুক্তির
উৎকর্ষতার এই যুগে আমরা কেউই
তথ্য প্রযুক্তির গুরুত্ব আর
সম্ভাবনার
কথা ফেলে দিতে পারিনা।

শুধুমাত্র সঠিক গাইডলাইন আর
সহযোগিতা না পাওয়ার
কারণে আমাদের
মেধাগুলি আমরা এই
বাজারে কাজে লাগাতে পারছিনা,
অথচ
বিদেশি কোম্পানিগুলো আমাদের
দেশ থেকে সল্প বেতন
দিয়ে আমাদের
মেধাগুলোকে ব্যবহার
করে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে।
আপনি যখন একজন IT প্রফেশনাল
হিসেবে নিজেকে তৈরি করতে চাইবেন,
তখন আপনাকে কঠিন পথ
পাড়ি দিয়ে সফলতা পেতে হবে।

যথেষ্ট পরিমাণ চেষ্টা আর
একাগ্রতা থাকা সত্ত্বেও
আপনার সফল হবার সম্ভাবনা খুবই
কম। কারন পূর্ণ গাইডলাইন আর
সহযোগিতা আমাদের
দেশে আপনি পাবেননা।
অথচ একাগ্রচিত্তে পূর্ণ ধৈর্য
সহকারে একটু সময়
দিয়ে আপনি যদি চেষ্টা করেন
তবে আপনি সফল হবেনই
ইনশাআল্লাহ। যারা IT
জগতে নিজেকে প্রতিষ্ঠা করতে চান
তাদের বেশিরভাগ লোকজনের
ক্ষেত্রে দেখায় যায়,সফল
হতে পারেননা। আপনি অবশ্যই এর
কারণ খুজতে চাইবেন, কিন্তু এর
সঠিক জবাব হচ্ছে, বেশিরভাগ
লোকজন শর্টকাটে সফল হতে চান।

কিন্তু আবার সবাই
একথা বিশ্বাস করেন যে সফল
হওয়ার কোন শর্টকাট
রাস্তা নেই। আবার দেখা যায়
অনেকের যথেষ্ট আত্মবিশ্বাস
আর একাগ্রতার অভাব।

আপনি যতটুকু সফল হতে চান
আপনাকে তততুকুই পরিশ্রম
করতে হবে। এবার
আপনাকে সিদ্ধান্ত
নিতে হবে আপনি কোন সেক্টর
নিয়ে কাজ করবেন? অফিস নির্ভর
কাজ, নেটওয়ার্ক, গ্রাফিক্স,
মোশন গ্রাফিক্স, সিভিল
ক্যাড, ডাটাবেজ ডিজাইন
এবং ডেভেলপমেন্ট, ওয়েবপেজ
ডিজাইন এবং ডেভেলপমেন্ট,
সফটওয়্যার
ডেভেলপমেন্ট,আন্ড্রয়েড
সফটওয়্যার ডেভেলপমেন্ট। এবার
কাজে নেমে পড়ুন
নিজেকে তৈরি করুন
মার্কেটের উপযুক্ত করে।

এবার ঠিক করুন
কিভাবে আপনি কাজ শিখবেন।
আপনি কি নিজে নিজে কাজ
শিখবেন? নাকি কোন
ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিবেন।

না কোন এক্সপার্ট
কারো সাহায্য নিবেন।

নিজে নিজে কাজ
শিখতে গেলে আপনি Lynda র
ভিডিও টিউটোরিয়াল, Tutplus এর
ভিডিও টিউটোরিয়াল, ডামিস
সিরিজের বই, Apress এর বই, Macgrew Hill
এর Complete reference , বিভিন্ন
বাংলা টিউটোরিয়াল,
বাংলা ওয়েব সাইট, বাংলা বই
ফলো করতে পারেন।

পরবর্তী টিউন
গুলোতে আমি আপনাকে প্রত্যেকটা কোর্সের
পূর্ণ গাইড লাইন দিব। আর
যদি কোন জায়গায়
ট্রেনিং নিতে চান
তবে সবচাইতে ভালো হবে IDB BISEW
এর ডিপ্লোমা। তারপর Dafodill IT,
BUET, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউ
হরাইজনে কোর্স করতে পারেন। IDB
BISEW তে আপনি সম্পূর্ণ
পেশাদার
হিসেবে নিজেকে তৈরি করে নিতে পারবেন।

আপনাকে ওরা আন্তর্জাতিক
মানের সার্টিফাইড
কর্মী হিসেবে তৈরি করে দিবে।

কোন টাকা লাগবেনা,
বরং আপনি টাকা পাবেন।

আর অন্যান্য গুলিতে আপনার
টাকা খরচ হবে এবং IDBBISEW এর
মতো এত সেবা তারা দিবেনা।

এরপর যদি কারো কাছে শিখেন
এবং তিনি সত্যিকার এক্সপার্ট
হন তবে আপনাকে তিনি ঠিক
মতো সেবা দিলে আপনি খুব
দ্রুত বিষয়গুলো আয়ত্ত
করতে পারবেন। আর হ্যাঁ কাজ
শিখার
সাথে সাথে নিজেকে মার্কেটে পরিচিত
করুন। কাজ করুন, আপনার মাস্টার
কার্ড অ্যাক্টিভেট করুন,
অনলাইন মার্কেটে আপনার
অ্যাকাউন্ট খুলুন। প্রচুর
অনুশীলন করুন, আপনি পারবেন।

আপনার সফলতার গাইডলাইনের জন্য
আরও টিউন আসছে সামনে।

Read More

কপি প্রটেক্টেড সাইট সম্পর্কে সবকিছু ( এটা মেগাটিউন)

By

হাই গাইজ, কেমন আছেন ?
কাজের কথায় আসি,
এ সম্পর্কে আগেও টিউন
চোখে পরেছে আমার,
শুরুতে সেটাই বলি।

আপনার ব্রাউজার এর
সেটিং থেকে জাভাস্ক্রিপ্ট বন্ধ
করে দেন, কপি করা যাবে। কারন
সাধারন যে সাইট
গুলো কপি করতে দিতে চায়
না তারা জাভা স্ক্রিপ্ট
দিয়ে সিলেক্ট করা আর মাউসের
রাইট বাটন ক্লিক করা বন্ধ
করে রাখে। এভাবে এমন
কি ওয়েবপেইজে কিবোর্ড এর কাজ
করাও বন্ধ করে দেয়া যায়।

সো জাভাস্ক্রিপ্ট দিয়ে বন্ধ
করে দিলেই হলো।

এখন প্রশ্ন এটা করবেন কিভাবে ?

যারা ওয়ার্ডপ্রেস ব্যাবহার করেন
তারা একটা ছোট্ট প্লাগিন দিয়েই
করতে পারেন কাজ টা। প্লাগিন
টা ইনস্টল করে একটিভ করে দিলেই
সাধারন ভাবে কেউ
কপি করতে পারবে না আপনার সাইট
থেকে। আমি নাম বলছি না, একটূ কষ্ট
করে গুগলে কি টেকটিউন্সে খুজে দেখেন,
পেয়ে যাবেন প্লাগিন টা।

সমস্যা হয়ে যায় যখন কোন সাইটের
এ্যাডমিন “জ্যাকুয়ারি ( বানান ভুল
হইতে পারে ) সম্পর্কে জানেন, আর
এটা ব্যাবহার করেন
কপি ঠেকাতে। এ্যাডভান্স সাইট
গুলো এখন দেখি এই সিস্টেমেই
চুরি করা ঠেকায়। এক্ষেত্রে উপায়
একটাই, Browser এর ফাইল
থেকে পুরো পেইজ টা আপনার
পিসিতে সেইভ করা। তারপর আবার
ওপেন করা ব্রাউজার দিয়ে। কিন্তু
কিন্তু, পেইজে তো কোড
টা থাকলো, এখানেও
আপনি কপি করতে পারবেন না !!!!!!

এখন আপনার খানিক
টা কোডিং জানতে হবে । পেইজ
টা নোটপ্যাডে ওপেন করেন ,
করে অপরিচিত লাগা কোড
গুলো রিমুভ করে দেন।

আমি বিস্তারিত বললাম না, সুধু
আইডিয়া টা দিলাম।

আরেকটা জিনিষ খুব জালায়,
সেটা হলো জাভাস্ক্রিপ্ট
ছারা কিছু পেইজ ওপেন ই হয় না !

মানে জাভা স্ক্রিপ্ট অফ
করে পেইজ টা ব্রাউজ
করা যাবে না, এখানেও ঊপরের
পেইজ সেভ করার পদ্ধতি ব্যাবহার
করতে পারেন।
যাহোক, কপি ঠেকানোর কোড
সম্পর্কে একটু ধারনা দেই।

নিচে দেখেন

<script type="text/javascript">
jQuery(document).bind("keydown", function(e)
{
if(e.ctrlKey && (e.which == 65 || e.which == 67
|| e.which == 88 || e.which == 83 ||e.which ==
85)) {
e.preventDefault();
return false;
}
});
jQuery(document).on( "mousedown", function
(event) {
if(event.which=="3")
{
document.oncontextmenu =
document.body.oncontextmenu = function()
{return false;}
}
});
</script>

এটা কপি করা থামাবে বলেই
আমার ধারনা । এবার আসেন
আমরা কোন সাইটে মাউস
দিয়ে সিলেক্ট করাই বন্ধ করে দেই
লেখা বা অন্যকিছু !!!!

নিচের কোড টা দেখেন

<style type="text/css">body{-webkit-touch-
callout:none;-webkit-user-select:none;-khtml-
user-select:none;-moz-user-select:none;-ms-
user-select:none;user-select:none;}</style>

দেখে বুঝছেন এটা একটা স্টাইল
এলিমেন্ট, যা বডিতে থাকা কোন
কিছু কে সিলেক্ট করতে দিবে না।

স্টাইল এর বডিতে লাগায়া দেন,
এরপর দেখি কে ( আমার এই টিউন
দেখা ছারা ) আপনার সাইট
থেকে কিছু চুরি করে !!!!!!!!!

কপি করা আসলেই
একটা বাজে কাজ, এটা গুগলের
কাছে পেনাল্টী যোগ্য অপরাধ, তবু
দরকারে কপি করেল সাথে যেখান
থেকে কপি করছেন, তার সোর্স
অবশ্যই দেবেন। আর খারাপ
লাগে যখন দেখি আমার এতক্ষন
লাগায়া করা টিউন
গুলো যা একবার লিখতে বসলে ৩
বার কারেন্ট যায় বিভিন্ন সাইট
নিজের
নামে চালাইয়া দিতেছে,
যেখানে আমার নাম গন্ধ নাই।

আমার নাম টা সুন্দর না ?

কপি করলে একটু কষ্ট করে নাম
টা দিয়েন।

Read More
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates