Home About-us Privacy Policy Contact-us Services

প্রোগ্রামিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রোগ্রামিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

এন্ড্রয়েড গেম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল – AndEngine + Android Studio

By
AndEngine হচ্ছে একটি ফ্রি এবং ওপেন সোর্স OpenGL   এন্ড্রোয়েড গেম ইঞ্জিন। OpenGL (Open Graphics Library) হচ্ছে গ্রাফিক্স রেন্ডারিং API. আমরা চাইলে OpenGL ব্যবহার করে আমাদের মোবাইলের জন্য গেম তৈরি করতে পারি। ঐ ভাবে গেম তৈরি করতে গেলে অনেক সময় লাগবে। এক একটা ছোট খাটো স্টেপ এর জন্য অনেক গুলো
 কোড লিখতে হবে। কিন্তু আমরা চাই সহজেই কোড কম লিখে গেম তৈরি করতে, আর এ জন্য   রয়েছে গেম ইঞ্জিন। আমাদের জন্য প্রয়োজনীয় ব্যাসিক সব কোড লেখা রয়েছে। আমরা শুধু সে গুলোকে কল করব, এবং নিজেদের প্রয়োজন মত কিছু বাড়তি কোড লিখে একটা গেম তৈরি করে ফেলব। আর এজন্য  আমরা সাহায্য AndEngine এর।
আমি শুধু দেখিয়ে দিব কিভাবে AndEngine আমাদের গেম প্রজেক্টে যুক্ত করব। কিভাবে AndEngine এর উদাহরণ গুলো দেখে দেখে গেম প্রোগ্রামিং জানব আর কোথায় গিয়ে আরো বিস্তারিত জানতে পারব।
প্রথমে আমাদের Android NDK ডাউনলোড করতে হবে। NDK ডাউনলোড করল exe ফাইলটি রান করলে একটা ফোল্ডার তৈরি হবে। যেখানে NDK এর সব ফাইল গুলো। ঐ ফোল্ডারটি রুট ড্রাইভে / C ড্রাইভে কপি করব। আমরা চাইলে ঐ ফোল্ডারটি রিনেইম করে শুধু ndk দিতে পারি।

এরপর আমরা AndEngine ডাউনলোড করে নিব। Git জানা থাকলে ক্লোন করে নিব। বা নিচের লিঙ্ক থেকে Download as Zip এ ক্লিক করে ডাউনলোড করে নিলেও হবেঃ
আনজিপ করে যে কোন যাগায় রাখব। আমি রেখেছি C ড্রাইভে।  AndEngine এর অনেক গুলো উদাহরণ রয়েছে। সে গুলোও ডাউনলোড করে নিব। উদাহরণ গুলো পাওয়া যাবেঃ

এবার আমরা একটি সাধারণ এন্ড্রয়েড প্রজেক্ট তৈরি করব, এন্ড্রোয়েড স্টুডিওতে। এন্ড্রোয়েড স্টুডিওতে কিভাবে একটি প্রজেক্ট করতে হয়, তা নিয়ে বিস্তারিত নিচের লিঙ্কে পাওয়া যাবেঃ
প্রজেক্ট তৈরি হয়ে গেলে রান করে দেখব, এখান শুধু Hello World! দেখাবে। এরপর File মেনু থেকে Project Structure এ ক্লিক করবঃ

AndEngine 2

নতুন একটা উইন্ডো ওপেন হবে। এখানে আমরা AndEngine ইম্পোর্ট করব। তার জন্য এড সাইনে ক্লিক করব। নিচের ছবিটি দেখিঃ
AndEngine 3
নতুন একটি উইন্ডো ওপেন হবে, এখান থেকে Phone and Tablet Application এর নিচ থেকে Import Existing Project এ ক্লিক করব।
AndEngine 4
আমাদের প্রোজেক্ট কোথায় রয়েছে, তা দেখিয়ে দিতে হবে। আমি যেহেতু C ড্রাইভে রেখেছি AndEngine তাই তা সিলেক্ট করব।
AndEngine 5

ওকে ওকে দিয়ে বের হয়ে আসব। File মেনু থেকে Synchronize এ ক্লিক করব। বা Ctrl + Alt + Y এ ক্লিক করলেও হবে। বা এন্ড্রোয়েড স্টুডিও এর টুলবার থেকে Syc বাটনে ক্লিক করলেও হবে। তাহলে আমাদের প্রজেক্ট ন্যাভিগেটরে AndEngine দেখাবে।
আবার File মেনুত থেকে Project Structure এ ক্লিক করব। বাম পাশ থেকে app এ ক্লিক করে ডান পাশ থেকে Dependencies এ ক্লিক করব।
AndEngine 6


এখানে ডান কোনায় আরেকটা + চিহ্ন দেখব। সেখানে ক্লিক করব তাহলে আমাদের তিন ধরনের Dependencies যুক্ত করার সুযোগ দিবে। আমরা Module Dependency তে ক্লিক করব। তাহলে নিচের মত একটা উইন্ডো ওপেন হবে।

AndEngine 7

এখান থেকে AndEngine সিলেক্ট করে ওকে দিব। এবং আবার অ্যাপটা সিঙ্কোনাইজ করে নিব। Sync করলে অ্যাপে একটা ইরর দেখাবে। আমরা এখন চাইলেও অ্যাপটা রান করে দেখতে পারব না। নিচের ছবির মত এরর দেখাবেঃAndEngine 8

আমাদের এ ইরর টা ফিক্স করতে হবে। তার জন্য প্রজেক্ট ন্যাভিগেশন থেকে Gradle Script এক্সপেন্ড করব। এরপর ঐখান থেকে build.gradle (Module:andEngine) এটা ডাবল ক্লিক করে এডিট করতে হবে। এরপর নিচের কোড টা যুক্ত করে দিতে হবেঃ

soruceSets{

main{

jni.srcDirs = []

}

}


নিচের ছবিটি দেখিঃ

AndEngine 9
এবার আবার সিঙ্ক করে নিলে কোন ভুল দেখাবে না, আমরা চাইলে অ্যাপটি রান করে দেখতে পারি। আমরা মাত্র AppEngine লোড করেছি, এখনো কোন কোড যুক্ত করিনি, তাই এখনো আগের Hello World! ই দেখাবে।

এবার আমরা কোড যুক্ত করব। আমরা যে AndEngine Example গুলো ডাউনলোড করেছি, সে গুলো যে কোনটাই এখন আমরা টেস্ট করে দেখতে পারব। এখানে অনেক গুলো উদাহরণ রয়েছে।
MainActivity.java ওপেন করে সকল ইম্পোর্ট গুলো রিমুভ করব। এরপর extends Activity পরিবর্তন করে extends SimpleBaseGameActivity লিখব, আর এর ভেতরের সব কিছু রিমুভ করব। নিচের মত করে সিম্পল করে নিব। এখানে  package এর নামটা যেন রিমুভ না হয়, সে দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন আমার জন্য package এর নাম হচ্ছে package me.jakir.andeginetutorial;

package me.jakir.andeginetutorial;
public class MainActivity extends SimpleBaseGameActivity{

}


এবার AndEngineExamples-GLES2 ফোল্ডারের ওপেন করে src ফোল্ডার ওপেন করব, এরপর org > andengine > examples ফোল্ডারে অনেক গুলো উদারহণ কোড দেখব। যেকোন একটা আমরা ব্যবহার করতে পারি। আমি উদাহরন হিসেবে LineExample.java ফাইলটা ব্যবহার করব। কোন টেক্সট এডিটরে ওপেন করে এরটার import গুলো আমাদের MainActivity.java তে যুক্ত করব। তাহলে আমাদের MainActivity.java দেখাবে নিচের মত করেঃ

package me.jakir.andeginetutorial;

import java.util.Random;

import org.andengine.engine.camera.Camera;
import org.andengine.engine.options.EngineOptions;
import org.andengine.engine.options.ScreenOrientation;
import org.andengine.engine.options.resolutionpolicy.RatioResolutionPolicy;
import org.andengine.entity.primitive.Line;
import org.andengine.entity.scene.Scene;
import org.andengine.entity.scene.background.Background;
import org.andengine.entity.util.FPSLogger;
import org.andengine.opengl.vbo.VertexBufferObjectManager;
import org.andengine.ui.activity.SimpleBaseGameActivity;

public class MainActivity extends SimpleBaseGameActivity{

}

LineExample.java ফাইল থেকে public class LineExample extends SimpleBaseGameActivity { এর ভেতরের থাকা সব গুলো কোড MainActivity.java এর public class MainActivity extends SimpleBaseGameActivity{ এর ভেতরে পেস্ট করব। তাহলে MainActivity.java দেখাবে নিচের মত করেঃ

package me.jakir.andeginetutorial;

import java.util.Random;

import org.andengine.engine.camera.Camera;
import org.andengine.engine.options.EngineOptions;
import org.andengine.engine.options.ScreenOrientation;
import org.andengine.engine.options.resolutionpolicy.RatioResolutionPolicy;
import org.andengine.entity.primitive.Line;
import org.andengine.entity.scene.Scene;
import org.andengine.entity.scene.background.Background;
import org.andengine.entity.util.FPSLogger;
import org.andengine.opengl.vbo.VertexBufferObjectManager;
import org.andengine.ui.activity.SimpleBaseGameActivity;

public class MainActivity extends SimpleBaseGameActivity{

 // 
 // Constants
 //  

 /* Initializing the Random generator produces a comparable result over different versions. */
 private static final long RANDOM_SEED = 1234567890;

 private static final int CAMERA_WIDTH = 720;
 private static final int CAMERA_HEIGHT = 480;

 private static final int LINE_COUNT = 100;

 //  
 // Fields
 // 

 // 
 // Constructors
 //  

 // 
 // Getter & Setter
 // 

 //  
 // Methods for/from SuperClass/Interfaces
 // 

 @Override
 public EngineOptions onCreateEngineOptions() {
 final Camera camera = new Camera(0, 0, CAMERA_WIDTH, CAMERA_HEIGHT);

 return new EngineOptions(true, ScreenOrientation.LANDSCAPE_FIXED, new RatioResolutionPolicy(CAMERA_WIDTH, CAMERA_HEIGHT), camera);
 }

 @Override
 public void onCreateResources() {

 }

 @Override
 public Scene onCreateScene() {
 this.mEngine.registerUpdateHandler(new FPSLogger());

 final Scene scene = new Scene();
 scene.setBackground(new Background(0.09804f, 0.6274f, 0.8784f));

 final Random random = new Random(RANDOM_SEED);

 final VertexBufferObjectManager vertexBufferObjectManager = this.getVertexBufferObjectManager();
 for(int i = 0; i < LINE_COUNT; i++) {
 final float x1 = random.nextFloat() * CAMERA_WIDTH;
 final float x2 = random.nextFloat() * CAMERA_WIDTH;
 final float y1 = random.nextFloat() * CAMERA_HEIGHT;
 final float y2 = random.nextFloat() * CAMERA_HEIGHT;
 final float lineWidth = random.nextFloat() * 5;

 final Line line = new Line(x1, y1, x2, y2, lineWidth, vertexBufferObjectManager);

 line.setColor(random.nextFloat(), random.nextFloat(), random.nextFloat());

 scene.attachChild(line);
 }

 return scene;
 }

  
 // Methods
 

 
 // Inner and Anonymous Classes
 
}

}

এবার প্রজেক্টি সিঙ্ক করে রান করে দেখব। তাহলে নিচের মত কত গুলো লাইন দেখাবেঃ
Screenshot_2015-02-07-03-20-21

হ্যা, এটাই আমাদের প্রথম AndEngine প্রজেক্ট। কোড গুলো একটু দেখলে আমরা বুঝতে পারব কিভাবে এ লাইন গুলো ড্র করেছে। কিভাবে ব্যাকগ্রাউন্ড সেট করেছে, ইত্যাদি ইত্যাদি। এভাবে অন্য উদারহণ গুলোও রান করে দেখব। ঐ গুলোর কোড গুলো দেখব। কোডের সাথে দেখব কমেন্ট করা রয়েছে। কমেন্ট গুলো পড়ে পড়ে কিভাবে কোড গুলো কাজ করছে, তা বুঝতে চেষ্টা করব। আর সব গুলো উদারহণ যদি বুঝতে পারি, নিজের কোন গেম আইডিয়া থাকলে সহজেই আমরা তা তৈরি করে ফেলতে পারব।

ইমিউলেটরে OpenGL প্রজেক্ট / AndEngine প্রজেক্ট টেস্ট করার জন্য ইমিউলেটর তৈরির সময় অবশ্যই Use Host GPU চেক করে দিতে হবে।কারণ   OpenGL প্রজেক্ট গুলো রেন্ডার হয় GPU তে। আর AndEngine লাইব্রেরীটি OpenGL এর উপর ভিত্তি করে তৈরি। নিচের ছবি দেখিঃ
create avd
প্রজেক্ট তৈরি করতে কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন। আর যদি কোন ইরর দেখায়, তাহলে কি ইরর দেখায়, তা সহ বিস্তারিত মেইল করলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। মেইল এড্রেসঃ mail [at] jakir.me
এটা শুধু মাত্র AndEngine ব্যবহার শুরু করার একটা টিউটোরিয়াল। এখনো অনেক কিছু শিখতে হবে। OpenGL কি, Game Programming কি, Scene কি, Sprite কি, OpenGL এ Camera কি, Entity কি সহ অনেক কিছু। তা ছাড়া দরকার জাভা প্রোগ্রামিং এ দক্ষতা। বেসিক গুলো ভালো করে জানা থাকলেই কাজ হয়ে যাবে। যেমন ক্লাস, অ্যারে, মেথড, ইটারেশন সহ দরকারী সব কসেপ্টে ভালো ধারণা। জাভা নিয়ে অল্প কিছু লেখার রয়েছে এ ব্লগে।  ইন্টারনেট থেকে জাভা এর উপর টিউটোরিয়াল পড়ে, কিছু ভিডিও দেখে শিখে নেওয়া যাবে। ভালো হয় একটা বই কিনে বাসায় বসে বসে প্র্যাকটিস করলে।
গেম প্রোগ্রামিং দারুণ, সারাক্ষণ তো গেম খেলে কাটাই, কেমন হয় যদি নিজের গেম নিজে খেলি, নিজের গেম বন্ধুদের খেলতে দি। গেম প্রোগ্রামারদের জন্য রয়েছে স্মার্ট ক্যারিয়ার। বিলিয়নিয়ার হওয়ার সর্টকার্ট রাস্তা :P
OpenGL ES 2 / OpenGL ES 3 কিভাবে এন্ড্রয়েডে কাজ করে তা নিয়ে দুই একটা ছোট খাটো প্রজেক্ট তৈরি করলে দারুণ হবে। আইডিয়া গুলো AndEngine দিয়ে প্রজেক্ট তৈরি করতে দারুণ কাজে দিবে। গুগলে সার্চ করলে অনেক গুলো টিউটোরিয়াল পাওয়া যাবে। দুই একটা ভিডিও দেখা যেতে পারে। নিচের দুইটা থেকেও ফলো করা যেতে পারেঃ
Read More

ভিজুয়াল বেসিকের বাংলা বই ও প্রোজেক্ট

By

বিসমিল্লাহির রাহমানির রাহিম
=======================================================================================

সালাম জানিয়ে শুরু করছি আজকের
টিউন।আম্রা অনেকেই ভিজুয়াল
বেসিক এর বাংলা বই
বা টিউটোরিয়াল খুজি কিন্তু পাই
না।তাই আমি আপনাদের
একটি ভিজুয়াল বেসিকের
বাংলা বই
দিয়ে দিচ্ছি যেটা মুলত ১৪
টা অধ্যায় ভাগ করা আছে তার
সাথে ৫ টা প্রোজেক্টের পুর্নাঙ্গ
কোড রয়েছে।আর তার
সাথে বোনাস হিসেবে ৫৫
টি ছোট ছোট প্রোজেক্টের
কোডদিয়ে দিলাম।

অনেকের প্রশ্ন
থাকতে পারে ভিজুয়াল বেসিক
কি ???

তাদের জন্য ভিজুয়ায় বেসিক হল
কপমিউটারের
প্রোগ্রামিং ভাষা যার
দ্বারা সফটওয়্যার বানানো হয়।

আচ্ছা বাকিটা বই এ পাবেন
বইয়ের ডাউনলোড লিঙ্ক এখানে
সোর্স কোড ডাউনলোড লিঙ্ক
এখানে

Read More

ডাউনলোড করে নিন প্রোগ্রামিং সি এর একটি অসাধারন ই-বুক

By

বন্ধুরা কেমন আছ সবাই ?

জানি ভালো আছ আমিও আল্লাহর
রহমতে ভালো আছি । যাইহোক, আজ
আমি আপনাদের সাথে Programming C
এর উপর লিখা একটি ই-বুক শেয়ার
করবো, তাহলে আর
দেরি না করে চলুন
কাজে নেমে পরি ।

Programming C হচ্ছে একটি High Level
Language, ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের AT
& T Bell Laboratory-র Denis Ritchie এই
ভাষাটি আবিষ্কার করেন | উদ্দেশ্য
ছিল কপিউটারের
মাধ্যমে যে কোন
সমস্যা সহজে সমাধানের জন্য
সমস্যা বুঝে সমাধানের সফটওয়্যার
তৈরি করা | তাই যে কোন
সফটওয়্যার প্রোগ্রামারকে সর্বপ্রথম
প্রগ্রামিং সি ভালোভাবে আয়ত্ত
করে নিতে হয় |

সে লক্ষে প্রগ্রামিং সি এর উপর
লিখা একটি ই-বুক আপনাদের
সাথে Share করলাম | এই ই-বুক
টিতে Progaramming C
যে ভাবে লিখা হয়েছে তাতে যে কেও
Programming C সম্পর্কে মজবুত
ধারনা পাবেন | ই-বুকটি এখান
থেকে ডাউনলোড করে নিন |

তাহলে আজ এই পর্যন্ত আবার
দেখা হবে পরের টিউনএ , কেমন
হ্লো জানাবেন কমেন্ট এ ।

Read More

PROGRAMING এ হাতে খড়ি কোর্স লেকচার ডাউনলোড

By
                                       (PROGRAMING এ হাতে খড়ি কোর্স লেকচার ডাউনলোড)
এই কোর্সটি ছয়টি ইউনিটে বিভক্ত। ছয়টি ইউনিটে মোট ৪৫ টি ভিডিও লেকচারের মাধ্যমে কোর্সটি পড়িয়েছেন কোর্স শিক্ষকগণ। লেকচারগুলো ইউটিউবে আপলোড করা হয়েছে। আপনি চাইলে এই লিঙ্ক থেকে শিক্ষক ডট কমের মাধ্যমে সম্পূর্ণ কোর্সটি করতে পারেন। তবে আপনার ইন্টারনেট স্পীড যদি ইউটিউবের ভিডিও স্বাচ্ছন্দে দেখার জন্য যথেষ্ট না হয় তবে নিচের লিংকগুলো থেকে আপনি কোর্সের ভিডিও লেকচারগুলো ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড করার সুবিধার জন্য আমিও মূল কোর্সের অনুসরণে কোর্স ম্যাটেরিয়ালগুলোকে ছয়টি ইউনিটে ভাগ করে সাজিয়ে দিলাম। আপনারা চাইলে প্রত্যেক ইউনিটের লেকচারগুলোকে আলাদা আলাদা ডাউনলোড করতে পারেন আবার কোন ইউনিটের সবগুলো লেকচারকে জিপ ফরম্যাটে একত্রেও ডাউনলোড করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওগুলোর ফরম্যাট mp4(480p) এবং মিডিয়াফায়ার ফাইলহোস্টে হোস্ট করা।
ইউনিট ১ - প্রোগ্রামিং পরিচিতি, ভেরিয়েবল ও ডাটা টাইপ
এই ইউনিটে সাতটি ভিডিও লেকচার রয়েছে। নিচের লিঙ্কগুলো থেকে আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে পারেন।
লেকচার ১-১- কোর্স পরিচিতি (Course Introduction).mp4
সাইজ – ০৭.৮২ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ১-২- অনলাইন জাজ পরিচিতি (Introduction to Online Judge).mp4
সাইজ – ২৪.৩০ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ১-৩- প্রোগ্রামিং ভাষা ও সি (Programming Language & C).mp4
সাইজ – ১২.৮৯ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ১-৪- কোডব্লকস্ এবং হ্যালো দুনিয়া! (Codeblocks and Hello World!).mp4
সাইজ – ১৪.৭৬ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ১-৫- ভেরিয়েবল (Variable).mp4
সাইজ – ০৭.২৬ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ১-৬- ডাটা টাইপ - ইন্টিজার ও ক্যারেক্টার (data type).mp4
সাইজ – ২৪.৭৭ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ১-৭- ডাটা টাইপ - ফ্লোট এবং ডবল (float & double).mp4
সাইজ – ১২.৪৯ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আপনি চাইলে এই ইউনিটের সাতটি ভিডিও একত্রে জিপ ফরম্যাটে ডাউনলোড করতে পারেন।
সাইজ – ১০১.৭১ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ইউনিট ২ – কন্ডিশনাল লজিক
এই ইউনিটে সাতটি ভিডিও লেকচার রয়েছে। নিচের লিঙ্কগুলো থেকে আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে পারেন।
লেকচার ২-১- কন্ডিশনাল লজিক ১.mp4
সাইজ – ১৭.১৯ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ২-২- কন্ডিশনাল লজিক ২.mp4
সাইজ – ১৭.০১ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ২-৩- কন্ডিশনাল লজিক ৩.mp4
সাইজ – ২০.৯৯ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ২-৪- কন্ডিশনাল লজিক ৪.mp4
সাইজ – ১৩.৫৯ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ২-৫- কন্ডিশনাল লজিক ৫.mp4
সাইজ – ১৬.৬১ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ২-৬- কন্ডিশনাল লজিক ৬.mp4
সাইজ – ১২.৬৫ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ২-৭- কন্ডিশনাল লজিক ৭.mp4
সাইজ – ১১.০৮ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আপনি চাইলে এই ইউনিটের সাতটি ভিডিও একত্রে জিপ ফরম্যাটে ডাউনলোড করতে পারেন।
সাইজ – ১০৬.৩৬ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ইউনিট ৩ – লুপ
এই ইউনিটে সাতটি ভিডিও লেকচার রয়েছে। নিচের লিঙ্কগুলো থেকে আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে পারেন।
লেকচার ৩-১- লুপ.mp4
সাইজ – ০৯.৬৪ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৩-২- লুপ.mp4
সাইজ – ১৫.৮০ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৩-৩- লুপ.mp4
সাইজ – ১৪.৬৬ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৩-৪- লুপ.mp4
সাইজ – ১০.২৬ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৩-৫- লুপ.mp4
সাইজ – ১১.২৪ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৩-৬- লুপ.mp4
সাইজ – ১৫.৩১ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৩-৭- লুপ.mp4
সাইজ – ১৭.৫৭ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আপনি চাইলে এই ইউনিটের সাতটি ভিডিও একত্রে জিপ ফরম্যাটে ডাউনলোড করতে পারেন।
সাইজ – ৯১.৫৪ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ইউনিট ৪ – ফাংশন, অ্যারে
এই ইউনিটে আটটি ভিডিও লেকচার রয়েছে। নিচের লিঙ্কগুলো থেকে আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে পারেন।
লেকচার ৪-১- ফাংশন কী-.mp4
সাইজ – ০৯.৫১ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৪-২- ফাংশন প্রটোটাইপ ও লাইব্রেরি ফাংশন.mp4
সাইজ – ১০.৩৯ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৪-৩- কিভাবে নিজে ফাংশন লিখবে-.mp4
সাইজ – ০৯.২৫ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৪-৪- ফাংশনের কিছু উদাহরণ.mp4
সাইজ – ১০.৮৪ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৪-৫- অ্যারে কী-.mp4
সাইজ – ১৮.৭৪ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৪-৬- একমাত্রার অ্যারের উদাহরণ.mp4
সাইজ – ১১.২০ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৪-৭- দুই মাত্রার অ্যারে.mp4
সাইজ – ১৬.৭৪ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৪-৮- দুই মাত্রার অ্যারের উদাহরণ.mp4
সাইজ – ১৪.৬৯ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আপনি চাইলে এই ইউনিটের আটটি ভিডিও একত্রে জিপ ফরম্যাটে ডাউনলোড করতে পারেন।
সাইজ – ৯৮.৩৪ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ইউনিট ৫ – স্ট্রিং
এই ইউনিটে আটটি ভিডিও লেকচার রয়েছে। নিচের লিঙ্কগুলো থেকে আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে পারেন।
লেকচার ৫-১- স্ট্রিং.mp4
সাইজ – ০৭.৫০ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৫-২- স্ট্রিং.mp4
সাইজ – ১১.৫৪ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৫-৩- স্ট্রিং.mp4
সাইজ – ০৬.১৩ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৫-৪- স্ট্রিং.mp4
সাইজ – ১০.৪২ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৫-৫- স্ট্রিং.mp4
সাইজ – ০৬.৮২ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৫-৬- আসকি (ASCII).mp4
সাইজ – ২৭.৫৩ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৫-৭- স্ট্রিংয়ের অ্যারে.mp4
সাইজ – ০৯.২৪ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৫-৮- স্ট্রিংয়ের লাইব্রেরি.mp4
সাইজ – ১৬.৯০ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আপনি চাইলে এই ইউনিটের আটটি ভিডিও একত্রে জিপ ফরম্যাটে ডাউনলোড করতে পারেন।
সাইজ – ৯৩.১১ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ইউনিট ৬ – ফাইল ও স্ট্রাকচার
এই ইউনিটে আটটি ভিডিও লেকচার রয়েছে। নিচের লিঙ্কগুলো থেকে আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে পারেন।
লেকচার ৬-১-১- ফাইল.mp4
সাইজ – ১৪.১১ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৬-১-২- ফাইল.mp4
সাইজ – ১০.৪৩ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৬-২- স্ট্রাকচার.mp4
সাইজ – ১৭.১৯ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৬-৩- স্ট্রাকচারের অ্যারে.mp4
সাইজ – ১১.৬৮ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৬-৪- ফাইল শর্টকাট.mp4
সাইজ – ১৪.৩১ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৬-৫- প্রবলেম সলভিং টিপস.mp4
সাইজ – ১৪.৭৭ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৬-৬- প্রবলেম সলভিং টিপস.mp4
সাইজ – ৩৩.০৯ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
লেকচার ৬-৭- কোর্সের সমাপ্তি.mp4
সাইজ – ০৬.১৯ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আপনি চাইলে এই ইউনিটের আটটি ভিডিও একত্রে জিপ ফরম্যাটে ডাউনলোড করতে পারেন।
সাইজ – ১১৭.৭৮ মেগাবাইট
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আশা করি ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হয়নি। লিঙ্ক ডেড থাকলে বা কোন প্রকার সমস্যা হলে নিচের কমেন্টবক্সে বলুন। আমি সাধ্যমত সাহায্য করতে চেষ্টা করব। ভাল থাকবেন, আগামীতে অন্যকোন প্রয়োজনীয় টপিক নিয়ে হাজির হব আশা করি।
প্রোগ্রামিং এ হাতে খড়ি” কোর্সটি শিক্ষক ডট কমের একটি অনন্য কোর্স। এটি মূলত সি প্রোগ্রামিং এর বেসিক টপিকগুলোর উপর ভিত্তি করে সাজানো হয়েছে। এটির কোর্স শিক্ষক হলেন তিনজন – তামিম শাহরিয়ার সুবিন, মীর ওয়াসি আহমেদ ও তাহমিদ ইসলাম রাফি। সুতরাং কোর্সটির গুরুত্ব বুঝতেই পারছেন।
Read More
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates