Home About-us Privacy Policy Contact-us Services

অন্ধের মত link building না করে, এ ক্ষেত্রে স্পামিংগুলো চিনে নিন

ad+1

লিঙ্ক স্পামিং নিয়ে আলোচনার শুরুতেই একটি কথা বলা দরকার, তা হল এসইও ইন্ডাস্ট্রিকে বর্তমানে দুটি প্রধান ভাগে বিভক্ত করা যায়, একটি Idea of numbers এ বিশ্বাসী, অন্যটি Idea of value তে বিশ্বাসী।

দ্বিতীয় দলটি উচ্চ যোগ্যতা অর্জনে বিশ্বাসী এবং  higher Page rank এর জন্যে সব সময় black hat trickery থেকে দূরে থাকে। এরা বিশ্বাস করে মান উন্নয়ন, উন্নত মানের লিংক, সুনাম, খ্যাতিই তাঁদের কে মানুষের কাছে পৌঁছে দেবে, এর জন্যে মানুষের কাছে তাঁদের কে সস্তা মূল্যে পন্যের ফেরি করতে হবে না।

আর প্রথম দলটি, যারা “numbers game,” এ বিশ্বাসী, তারা দ্রুত  higher page rank পাবার জন্যে মিথ্যা  ব্যবস্থা বা ট্রিকস এর আশ্রয় গ্রহণ করে। তারা বিভিন্ন সাইট থেকে লিঙ্ক কিনে নেয়,  ফোরাম এবং লিঙ্ক স্প্যাম এর মত  বিভিন্ন কূট কৌশল প্রয়োগ করে থাকে।

আমরা জানি লিঙ্ক বিল্ডিং স্ট্রাটেজি অনেকাংশেই চেঞ্জ হয়ে গেছে, যদিও এখনো অনেকেই ব্যাকলিংক করতে গিয়ে স্পামিং টা খুব বেশি করে ফেলেন।। তাঁদের জন্যেই  এই লেখাটি।  লেখাটি আমার ব্লগে আমার এসইও স্টুডেন্ট ইফাত আপু লিখেছেন। টেকটিউনসের পাঠকদের জন্য পোস্টটি শেয়ার করলাম।

এ পোস্টে দেখানো হয়েছে, ব্যাকলিংক করতে গিয়ে কোন  ধরনের Spamming গুলো আমরা Avoid করবো।



ব্যাকলিংক কি সেটা নিশ্চয়ই সবারই জানা আছে, তবুও আর একটু মনে করিয়ে দিতে চাই,ওয়েবসাইটের লিংক যদি অন্য কোন ওয়েবসাইটে থাকে তাহলে সেটি হবে ব্যাকলিংক। ব্যাকলিংক করা যায় দুটি উপায়ে। একটি Anchor Text এর মাধ্যমে এবং অপরটি BB Code এর মাধ্যমে। ব্যাকলিংক আরও দুটি নামে পরিচিত। সে নাম দুটি হচ্ছে যথাক্রমে ইনকামিং লিংক এবং ইনবাউন্ড লিংক।

এবার আমরা চলে আসি আমাদের মূল আলোচ্য বিষয়ে, যেখানে দেখানো হবে কোন ধরনের লিঙ্ক স্পামিং থেকে আমরা বিরত থাকবো,

Cleansing Domains

যখন টেকনিক্যালই লিঙ্ক বিল্ডিং না করা হয়, তখন 301 “cleansing” domains এর আশ্রয় নেয়া হয় । এটি খুব শক্তিশালী একটি মাধ্যম link manipulation এর জন্য। black hat game এ যারা অভ্যস্ত, তারা খুব ভালো করেই জানেন যে যেকোন সময় পড়ে যাওয়া তাদের জন্যে খুবই স্বাভাবিক।

প্রশ্ন আসতে পারে ৩০১ রিডাইরেক্ট  কী? ৩০১ রিডাইরেক্ট একটা গুরত্বপূর্ন  বিষয় সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে। “৩০১” হল একটা কোড , যার  অর্থ স্থায়ী রিডাইরেক্ট (Permanent redirect)। একটা সাইটের  দুটি ডোমেইন নাম থাকে অথবা একটা পেজের যদি দুটি বা আরও বেশি ঠিকানা থাকে। অনেকে এই ডোমেইন গুলোতে লিঙ্ক বিল্ডিং করে, যা পড়ে মেইন ডোমেইন এ রিডাইরেক্ট হয়ে যায়।

সার্চ ইঞ্জিন এখন আর এই রিডাইরেক্টেড লিঙ্ক বিল্ডিং কে ভ্যাল্যু দিচ্ছে না। সুতরাং এই 301 লিংক বিল্ডিং কে পুরোপুরি এড়িয়ে চলতে হবে।

Blog Networks & Poorly Executed Guest Blogs

গুগল ব্লগ নেটওয়ার্ক বা ফেইক ব্লগ, যেখানে সদস্য রা কন্টেন্ট দেয় ব্যাক লিঙ্ক পাওয়ার জন্য, তবে গুগল এখন এগুলোকে  avoid করছে।

যদিও ব্লগ নেটয়ার্ক গুলোতে কন্টেন্টের ভেতরে anchor text মাধ্যমে ব্যাক লিঙ্ক পাওয়া তা বানিজ্যক ভাবে সফল হতে পারে কখনোবা, তবে বর্তমানে গুগল ব্লগের প্রায় সব ব্যাক লিঙ্ক গুলোকে  স্পাম হিসেবে কাউন্ট করছে।

নিম্ন মানের ব্লগগুলো এমন সব আর্টিকেল গ্রহন করছে, যেখানে যেখানে নয়ম বহিরভুত ভাবে ব্যাক লিঙ্ক প্রবেশ করিয়ে দেয়া হয়, তবে উচ্চ মানের ব্লগ গুলোর কথা ভিন্ন, এরা ৪০০-৬০০ শব্দের একটি আর্টিকেলে হয়তোবা মাত্র একটি বাঁ দুটি ব্যাক লিঙ্ক দিয়ে থাকে। ভালো আর্টিকেল রাইটার রা কিছুতেই তাঁদের লেখার মান নষ্ট করেন না অতিরিক্ত ব্যাক লিঙ্ক ব্যাবহার করে।

গুগল নিম্ন মানের guest blogging কে স্পামিং হিসবে দেখছে। সুতরাং এ ব্যাপারটি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং avoid করতে হবে।

 Article Marketing Spam

লিঙ্ক লিল্ডিং এর জন্য আর্টিকেল মারকেটিং এখন বেশ জনপ্রিয় এসইও’র ক্ষেত্রে। কিন্তু একটি ব্যাপার লক্ষ্যনীয় যে অনেক আর্টিকেল খুব সহজেই  পাওয়া যাচ্ছে এবং এটি ব্যায় বহুলও নয়। তাই আজকাল অনেকেই এসব নিম্নমানের  আর্টিকেল এর মাধ্যমে ব্যাক লিঙ্ক জোগার করার জন্য উদগ্রীব। কিন্তু একটি ব্যাপার অনেকেই ভুলে যায় যে আর্টিকেল গুলো লিঙ্ক পাবার উদ্দেশ্যে না লিখে ইউজারদের সুবিদার্থে দিলেই সেটা আরও বেশি কার্যকর হয়।

নিম্ন মানের আর্টিকেল গ্রহন করার জন্য গুগল এর মধ্যে অনেক আর্টিকেল সাইট গুলোকে ছোট খাটো ধাক্কাও দিয়েছে।



নিম্ন মানের আর্টিকেল লিঙ্ক গুলো সাধারনত পেনাল্টির চেয়ে তাদের মূল্য হ্রাস হয়ে যায় স্পামিঙ এর কারনে।

সুতরাং আর্টিকেল লিঙ্ক স্পামিং করলে  আপনি শুধু মাত্র যে পেনাল্টি খাবেন, তা নয়, এর চেয়েও মারাত্মক ক্ষতি আপনি নিজেই ডেকে আনবেন।

Paid Links in Content

Paid link সনাক্ত করার জন্য সার্চ ইঞ্জিনের কোন অব্যর্থ উপায় নেই, হয়তোবা এই জন্যেই বলা হয় যে স্তুপাকার লিংক না রেখে তুমি বরঞ্চ তোমার পায়ের ছাপ টা রেখে যেও, তাও সার্চ ইঞ্জিন ভালো ভাবে সনাক্ত করতে পারবে।

সুতরাং আপনার সাইটের সাথে সম্পৃক্ত নয়, এমন সাইট
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates