Home About-us Privacy Policy Contact-us Services

অনুমোদন ছাড়া ডিএনএ পরীক্ষা করা যাবেনা

ad+1

সরকারের অনুমোদন
ছাড়া কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান
ডিএনএ পরীক্ষা বা সংরক্ষণ
করতে পারবেনা করলে পাঁচ বছর
পর্যন্ত জেল এবং তিন লাখ
টাকা জরিমানার বিধান
রেখে ‘ডিঅক্সি রাইবো নিউক্লিক
এসিড (ডিএনএ) বিল-২০১৪’ পাস
হয়েছে।

বুধবার জাতীয় সংসদে মহিলা ও
শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের
আফরোজ বিলটি উত্থাপন করার পর
তা কন্ঠভোটে পাস হয়। জনমত যাচাই
ও সংশোধনীগুলো কন্ঠ ভোটে নাকচ
হয়ে যায়।

বিলে বলা হয়েছে, তদন্তের
প্রয়োজনে ডিএনএ নমুনা সংগ্রহ
করার ক্ষেত্রে কেউ
অসম্মতি জানালে পুলিশ
আদালতে যেতে পারবে।

তবে কমপক্ষে দুই জন সাক্ষীর
উপস্থিতি এবং বিধি দ্বারা নির্ধারিত
পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তির
ডিএনএ নমুনা সংগ্রহ করা যাবে না।

ডিএনএ নমুনা ধ্বংস, পরিবর্তন, দূষিত
বা জাল করা হলে,
কারো দায়িত্বে অবহেলার
কারণে ডিএনএ নমুনা সংগ্রহ
করা না গেলে বা নমুনা নষ্ট হলেও
বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান
রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।

এছাড়া জাতীয় ডিএনএ
ডাটাবেসে চারটি ইনডেক্স
প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে।

এগুলো হলো- অপরাধস্থল ইনডেক্স,
সাজাপ্রাপ্ত অপরাধী ইনডেক্স,
অজ্ঞাত ব্যক্তিদের ইনডেক্স
এবং সরকার কর্তৃক সময় সময়
নির্ধারিত অন্য কোনো ইনডেক্স।

প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থার
সঙ্গে তথ্য আদান প্রদানের
বিধানেরও প্রস্তাব
রাখা হয়েছে বিলে।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates