Home About-us Privacy Policy Contact-us Services

কম্পিউটার থেকে ইন্টারনেট শেয়ার করুন আপনার অ্যান্ড্রয়েড ফোনে

ad+1

আমরা অনেকেই জানিনা আমাদের
কম্পিউটারের ইন্টারনেট শেয়ার
করে আমরা অ্যান্ড্রয়েড
ফোনে ব্যবহার করতে পারি।

এটি Reverse tethering নামে পরিচিত।

এই পদ্ধতিতে কাজ
করতে গেলে আপনার প্রথমেই দরকার
হবে একটি রুট করা অ্যান্ড্রয়েড ফোন।
রুট করা হলে আপনার নিচের
সফটওয়্যারগুলো লাগবে।

অ্যান্ড্রয়েড ফোনের ড্রাইভার
সফটওয়্যার ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন

এবার চলুন জেনে নিই কিভাবে কাজ
করতে হবে।

ধাপ ১: প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড
ফোনটি ডেটা ক্যাবলের
সাহায্যে কম্পিউটারে সংযুক্ত করুন।

এরপর ডিবাগিং মুড চালু করুন
এভাবে- Settings > Applications >
Development > USB Debugging > Turn On

ধাপ ২: উপরের লিংক
থেকে ডাউনলোড করা জিপ ফাইল
আনজিপ করুন আপনার
কম্পিউটারে এবং AndroidTool.exe এই
প্রোগ্রামটি রান করুন।

ধাপ ৩: Android reverse tethering utility এ “
Select a device “ থেকে আপনি ফোন
নির্বাচিত করুন। এরপর “ Select DNS to use
“ থেকে একটি DNS নির্বাচন করুন।

ধাপ ৪: এরপর Connect বাটনে ক্লিক
করে প্রক্রিয়াটি চালু করুন। এরপর
এটি আপনার ফোনে প্রয়োজনীয়
অ্যাপ ইন্সটল করবে। যদি কোন
কারনে এটি ক্রাশ করে,
তাহলে আবার প্রথম থেকে শুরু করুন।

ধাপ ৫: প্রয়োজনীয় অ্যাপ ইন্সটল
হয়ে গেলে আপনার কাছে রুট
অ্যাক্সেস চাইবে। তখন “Grant” এ ট্যাপ
করুন। আর এর মাধ্যমেই আপনার ফোন
ইন্টারনেট ব্যবহার করতে প্রস্তুত হবে।

এভাবে ইন্টারনেট ব্যবহারের সময়
অনেক সময় নিচের
ছবিতে দেখানো ম্যাসেজ
আসতে পারে। সেক্ষেত্রে OK ট্যাপ
করে আপনার কাজ চালিয়ে যান।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates