Home About-us Privacy Policy Contact-us Services

কেমন হয় যদি আপনার পিসি লক করা যায় একটি শর্টকাটের মাধ্যমে? মজার টিউন।

ad+1

আজ আপনাদের দেখা কিভাবে একটি শর্টকাট বানিয়ে সেটা দিয়ে পিসি লক করা যায়। টিউনটি অনেক ছোট কিন্তু অনেক মজার, আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। আগেই বলে রাখি এরকম টিউন আগে হয়ে থাকলে নিজ গুনে ক্ষমা করবেন।
তো চলুন শুরু করা যাক......
  1. প্রথমে আপনার ডেস্কটপের খালি জায়গায় right বাটনে ক্লিক করে new>shortcut ক্লিক করুন।
  2. এবার একটি ডায়ালগ বক্স আসবে সেখান Type the location of the item বক্সে নিচে কোডটি বসান ঠিক নিচের চিত্রের মত।
rundll32 user32.dll,LockWorkStation

3. এবার next বাটনে ক্লিক করে shortcut name বক্সে আপনার  ইচ্ছেমত নাম দিয়ে(না দিলেও চলবে) finish বাটনে ক্লিক করুন।
ব্যাস! আপনার শর্টকাট তৈরি হয়ে গেছে। এবার এই শর্টকাটের উপর ডাবল ক্লিক করুন আর দেখুন ম্যাজিক!
কি? লক হয়েছে আপনার কম্পিউটার?
আপনি চাইলে এই শর্টকাটটি আপনার কুইক লাঞ্চ টুলবারেও যোগ করে নিতে পারেন।
আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো টিউন নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।।
Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates