Home About-us Privacy Policy Contact-us Services

গুগল অ্যাডসেন্স এর Synchronous & Asynchronous কোড টাইপ সম্পর্কে জেনে নিন

ad+1

সবাইকে আমার সালাম ও
শুভেচ্ছা জানাচ্ছি।
আশা করি সবাই ভাল আছেন।
আজকে গুগল অ্যাডসেন্স অ্যাড কোড
এর একটা বিষয় নিয়ে সামান্য
আলাচনা করার চেষ্টা করবো।
আমাদের জাদের অ্যাডসেন্স
অ্যাকাউন্ট
আছে তারা হয়তো দেখেছি যখন
আমরা কোন অ্যাড এর কোড
কপি করি তখন
সেখানে উপরে একটা অপশন
আসে যে Code type
এবং এখানে দুইটি ড্রপডাউন অপশন
আসে আর সেটা হল Synchronous &
Asynchronous। অনেকে হয়তো জানেন
না এই Synchronous & Asynchronous কোড
টাইপ আর মানে। তাই ভাবলাম এ
বিষয় নিয়ে একটু আলোচনা করি।
প্রথমে আলোচনা করি Synchronous
অ্যাড টাইপ কি?
প্রথমে বলি Synchronous মানে কি।
আসলে কোন কিছু
একি নিয়মে চলা বা একটি নির্দিষ্ট
নিয়মে সব কিছু চলা। মানে হল
আপনি যদি কোন কাজ Synchronously
করেন তার মানে হল একটা কাজ
করে তারপর অন্য
কাজে যাওয়া বা অন্য
কাজে যাওয়ার আগে আগের কাজ
শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা।
ঠিক এমনটি ঘটে Synchronous অ্যাড এর
ক্ষেত্রে। আপনি যদি আপনার সাইট
অনেক অ্যাড শো করান
তাহলে প্রথমে একটা লোড
হবে তারপর অন্যটা লোড হবে।
এক্ষেত্রে যা হয় সেটা হল
প্রথমে অ্যাড script add slot কে কল
করে এরপর Javascript কল করে গুগল
থেকে।এখন কোন কারনে যদি প্রথম
অ্যাড লোড না হয় বা কোন
কারনে লোড হতে দেরি হয়
তাহলে বাকি গুলো অ্যাড ও লোড
হবে না।
এখন আসি Asynchronous অ্যাড টাইপ
কি ?
Asynchronous মানে হল
যেটা synchronous না। মানে হল
আপনি যেকোনো কাজ
যেকোনো সময়ে করতে পারবেন।
আপনাকে আগের টা শেষ
না হওয়া পর্যন্ত
অপেক্ষা করতে হবে না।
Asynchronous এর অ্যাড এর ক্ষেত্রেও
একি ঘটনা ঘটে মানে হল প্রথম অ্যাড
লোড না হলেও পরের অ্যাড লোড
হতে পারে। এখানে যা ঘটে তা হল
অ্যাড script প্রথমে গুগল
থেকে Javascript কল করে ব্রাউজার
এর cache এর জন্য। পরে এই ব্রাউজার
Cache বাকি থাকা add slot কে কল
করে আপনার সাইট এ অ্যাড লোড
হওয়ার জন্য।
একবার যদি আপনার ব্রাউজার এ
javascript লোড হয় তা হলে বার বার
আর ডাউনলোড করার দরকার হয় না।
এর ফলে আপনার সাইট এর স্পীড এর
উপর এটি তেমন প্রভাব ফেলে না।
এখন কথা হল আপনি কোন কোড টাইপ
ব্যবহার করবেন বা কোন কোড টাইপ
সবচেয়ে ভাল ?
আমার ছোট মাথায় যা মনে হয়
তা হল Asynchronous কোড টাইপ।
আমার মনে হয় কেন তা বোঝানোর
দরকার হবে না। যদি উপরের সবকিছু
ভাল করে পরে থাকেন
তাহলে আপনার সিদ্ধান্ত
আপনি নিজেই নিতে পারবেন
আশা করি।
আমি যা বুঝেছি তাই লেখার
চেষ্টা করেছি। যদি কোন ভুল
হয়ে থাকে তা হলে ক্ষমা করে দিবেন।
সবাই ভাল থাকবেন এই কামনায়
আজকে মতো বিদায়।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates