Home About-us Privacy Policy Contact-us Services

ফেসবুক ‘save’ নামক বুকমার্কিং ফিচার চালু করেছে

ad+1

জনপ্রিয় সামাজিক যোগাযোগ
মাধ্যম ফেসবুক 'save' নামক
বুকমার্কিং ফিচার চালু করেছে
। এর ফলে এখন থেকে ফেসবুক
ব্যবহারকারীরা তাদের নিউজ
ফিডের কিছু জিনিস বুকমার্ক
বা সেভ করে রাখতে পারবে ।
পরবর্তীতে নিজের প্রয়োজন
মতো দেখে নিতে পারবে ।

ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার
ড্যানিয়েল
গিয়ামব্যালো বলেছেন , '' প্রায়
প্রতিদিন আমাদের
ব্যবহারকারীরা ফেসবুকে নতুন
ধরনের পরিবর্তন আবিষ্কার করছেন ।

আমাদের অনেক
ব্যবহারকারী অনেক ব্যস্ত সময়
অতিবাহিত করে , ফলে তাদের
অনেক কন্টেন্ট বা লিংক
দেখা সম্ভব হয়ে উঠে না । আবার
এসব প্রয়োজনীয় লিংক বুকমার্ক
করে রাখার প্রয়োজন হয় । তাই
ফেসবুক প্রথমবারের মত
বুকমার্কিং সেবা চালু করল । এখন
থেকে তারা তাদের প্রয়োজনীয়
লিংক বা কন্টেন্ট সেভ
করে রাখতে পারবে ।

পরবর্তীতে সময় মত
দেখে নিতে পারবে । ''
সেভকৃত জিনিসগুলো শুধু
ব্যবহারকারী দেখতে পারবে ।
তবে ব্যবহারকারী চাইলে জিনিস
বা লিংক গুলো তাদের বন্ধুদের
সাথে শেয়ার করতে পারবে । সেভ
ফিচারটি সুন্দরভাবে সাজানো হয়েছে যার
ফলে ব্যবহারকারী বিভিন্ন গানের
লিংক , স্থান , বই ,
মুভি ইত্যাদি লিংক
আলাদা আলাদা ভাবে সংরক্ষণ
করতে পারবে ।

উক্ত ফিচারটি ওয়েব ভার্সন
ছাড়াও iOS এবং Android
মোবাইলে ব্যবহার করা যাবে । প্রথম
সেভের পর ফেসবুকের বাম
পাশে save নামে একটা অপশন
আসবে । সেভকৃত জিনিস
প্রয়োজনে মুছে ফেলা যাবে ।

Home About-us Privacy Policy Contact-us Services
Copyright © 2014 kite | All Rights Reserved. Design By Templateclue - Published By Gooyaabi Templates