আস্ সালামুআলাইকুম।
আশা করি সবাই আল্লাহ্র
রহমতে ভাল আছেন। আমিও
ভালো আছি। শ্রাবণের
বৃষ্টিতে বাইরে বেরোতে পারছিনা।
তাই ভাবলাম একটা টিউন করা যাক।
তো বন্ধুরা আজ টিউন করবো ক্লাউড
কম্পিউটিং বিষয়ে। বর্তমান
যুগে আর বেশি হার্ড ডিস্ক স্পেস এর
দরকার হবে না।
আপনি চাইলে আপনার পারসনাল
জিনিসপত্র আপনার ক্লাউড
অ্যাকাউন্টে আপলোড
করে রাখতে পারবেন। অনেক
বেশি জায়গা পাবেন। যেমন কিছু
কিছু
ওয়েবতো আপনাকে একেবারে আনলিমিটেড
স্পেস দিবে। আবার কিছু কিছু ওয়েব
দিবে ২ জি বি, ১০ জি বি, ৫০
জি বি ইত্যাদি। আমি এখন
আপনাদের সামনে তেমন কিছু
ক্লাউড ওয়েব সম্পর্কে তুলে ধরবো ইন
শা আল্লাহ।
***Some Website for Cloud Uploading***
১। Media Fire
কি বলব ভাই এই সাইটটা ভীষণ
ভালো একটা সাইট।
এখানে ব্যাসিক অ্যাকাউন্ট
খুললে আপনি ১০
জি বি জায়গা একেবারে ফ্রী পাবেন।
সুতরাং ফাইলও আপলোড
করতে পারবেন।
এখানে অ্যাকাউন্ট খুলতে Click Here .
২। Dropbox
এটি আমার জানা সবচেয়ে জনপ্রিয়
ওয়েব। কিন্তু
এটিতে আপনাকে ফ্রী স্পেস
দিবে মাত্র ২ জি বি।
আপনাকে স্পেস
বাড়িয়ে নিতে হবে কিছু
পন্থা অবলম্বন করে।
এখানে অ্যাকাউন্ট খুলতে এই
জায়গায় যান ।
৩। Solidfiles
বেশ ভালো একটা সাইট।
এখানে আপনাকে জায়গা দিবে ৫০
জি বি। আমি এটার ফ্যান। ভীষণ
ভালো লাগে এইটা।
এখানে অ্যাকাউন্ট
খুলতে এইখানে ক্লিক করুন ।
৪। Zippyshare
এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয়
ক্লাউড স্টোরের মধ্যে একটা।
এটাতে আপনি জায়গা পাবেন
আনলিমিটেড। তবে একটি ফাইল
আপলোড করতে পারবেন সর্বচ্চো ২০০
এমবি সাইজের। অর্থাৎ ফাইল সাইজ
২০০ এমবি এর
বেশি হলে আপনাকে ভাগে ভাগে আপলোড
করতে হবে।
এখানে একটা অ্যাকাউন্ট খুলতে এই
জায়গায় Click করুন ।
বন্ধুরা আজ আর নয়। দেখা হবে নেক্সট
টিউনে।
সবাই ভালো ও সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।