ভারতের উত্তরাখন্ডের
দেহরাদুনের এক নারীর কাছ
থেকে তার ফেইসবুক বন্ধু
প্রতারণা করে ১.৩
কোটি রুপি হাতিয়ে নিয়েছেন।
মঙ্গলবার টাইমস অব ইনডিয়ার এক
প্রতিবেদনে এ তথ্য প্রকাশ
করা হয়েছে।
ওই নারীর নাম বীনা বর ঠাকুর।
তার
স্বামী ওএনজিসিতে চাকরি করেন।
বীনার ফেইসবুক বন্ধুর নাম রিচার্ড
এন্ডারসন। ২০১৩ সালের নভেম্বর
মাসে ফেইসবুকে তাদের পরিচয়। এরপর
থেকে তারা ফোনে কথা বলা শুরু
করেন।
এন্ডারসন ভারতে নয়
কোটি রুপি সাহায্য পাঠাতে চান। এ
টাকা দিয়ে কি করা যায়
সে ব্যাপারে বীনার কাছে পরামর্শ
চান তিনি। এক
পর্যায়ে তারা একটি বৃদ্ধাশ্রম
প্রতিষ্ঠার সিদ্ধান্তে পৌঁছান।
এজন্য এন্ডারসন বীনাকে ওই টাকার
ট্যাক্স পরিশোধের জন্য
টাকা পাঠাতে বলেন। বীনা মোট
২৫টি ব্লাঙ্ক অ্যাকাউন্টে ১.৩
কোটি রুপি পাঠান। উইলিয়াম জর্জ ও
কেভিন ব্রাউন পরিচয় দিয়ে ফোন
করে দুই জন আরও টাকা চান।
পরে বীনা বুঝতে পারেন,
তিনি বোকার মত কাজ করেছেন। এ
ঘটনায় একটি মামলা দায়ের
করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এসব ব্যাংক
অ্যাকাউন্ট দক্ষিণ ভারতের কেরালা,
কর্ণাটক ও তামিলনাডুর। এ
ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ
চলছে।